সোমবার, অক্টোবর ২১, ২০২৪
অর্থ আত্মসাৎ মামলা: আপিলের অনুমতি পেলেন ড. ইউনূস
নিউজ ডেস্ক :: গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন খারিজের বিরুদ্ধে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নোবেলজয়ী ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আপিলের অনুমতি দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। সোমবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। একইসঙ্গে আপিলের শুনানির জন্য আগামী ১৯ নভেম্বর দিন ধার্য করা হয়েছে। আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।এর আগে গত ২৪ জুলাই গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে প্রতিষ্ঠানটিরবিস্তারিত…
আমাকে হত্যার চেষ্টার মূল্য দিতে হবে হিজবুল্লাকে: নেতানিয়াহু
নিউজ ডেস্ক :: আন্তর্জাতিক ডেস্ক :: দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তাকে ও তার স্ত্রীকে হত্যাচেষ্টার জন্য হিজবুল্লাকে চড়া মূল্য দিতে হবে।গত শনিবার ইসরাইলের তেল আবিব শহরের উত্তরে সিজারিয়া এলাকায় নেতানিয়াহুর বাসভবনে আঘাত হানে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর একটি ড্রোন। তবে ওই সময় নেতানিয়াহু ও তার স্ত্রী সেখানে ছিলেন না। নেতানিয়াহু বলেন, ইরানের সমর্থিত গোষ্ঠীগুলো যারা আজ আমাকে ও আমার স্ত্রীকে হত্যার চেষ্টা করেছে, তারা একটা বড় ভুল করল। বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তবে কথাগুলো তিনি কখন, কোথায় বলেছেন ওই প্রতিবেদনে তা উল্লেখ করা হয়নি। এরবিস্তারিত…
চেলসিকে হারিয়ে ফের শীর্ষে লিভারপুল
ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে থেকে আন্তর্জাতিক বিরতিতে গিয়েছিল লিভারপুল। রবিবার চেলসির মুখোমুখি হওয়ার আগে আর্সেনাল ও ম্যানসিটির কাছে এই জায়গাটি হারানোর শঙ্কায় ছিল তারা। আর্সেনাল হেরে যাওয়ায় এক নম্বরে টিকে ছিল অলরেডরা, কিন্তু ম্যানসিটি জিতে তাদেরকে পেছনে ফেলে। তিন ঘণ্টা না যেতেই আবার সবার উপরে লিভারপুল। অ্যানফিল্ড স্টেডিয়ামে চেলসি পরীক্ষায় উতরে গেছে আর্নে স্লটের শিষ্যরা। ২-১ গোলে জিতেছে তারা। ৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে এক নম্বর স্থান ধরে রাখলো লিভারপুল। এক পয়েন্ট পেছনে থেকে দ্বিতীয় স্থানে নামতে হলো ম্যানসিটিকে ২০। ২৭ মিনিটে লেভি কলউইল বক্সের মধ্যে ফাউল করেন কুর্টিসবিস্তারিত…
শুরুতেই ফিরলেন সাদমান, ধাক্কা খেল বাংলাদেশ
নিউজ ডেস্ক :: এসেই যেন যাওয়ার তাড়া সাদমান ইসলামের। ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলেই সাজঘরের পথ ধরেছেন এই ব্যাটার। অফ স্টাম্পের অনেক বাইরে উইয়ান মুল্ডারের করা বল খেলতে গিয়ে স্লিপে ক্যাচ তুলে দিয়েছেন এই তরুণ ওপেনার। সাজঘরে ফিরেছেন কোনো রান না করেই। তাতে শুরুতেই খানিকটা চাপেই পড়ে গিয়েছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ ওভার শেষে ১ উইকেট খরচায় ৮ রান। উইকেটে আছেন মাহমুদুল জয় ও মুমিনুল হক। এই দুই ব্যাটারে শুরুর ধাক্কা সামলে উঠার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ।এর আগে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে টসে জিতে শুরুতে ব্যাট করারবিস্তারিত…
৪৭ বিসিএসে আসছে সবচেয়ে বেশি পদ, ক্যাডার নিয়োগ ৩৫০০
নিউজ ডেস্ক :: আসছে নতুন একটি বিসিএস। এটি হবে ৪৭তম বিসিএস। সাধারণ এই বিসিএসের মাধ্যমে নেওয়া হবে ৩ হাজার ৫০০ ক্যাডার। গত ১০টি বিসিএসের মধ্যে সবচেয়ে বেশি জন নিয়োগ পাবেন এই বিসিএস। এই বিসিএসের বিজ্ঞাপন আগামী নভেম্বরে প্রকাশ করা হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় এই পদের সংখ্যা নির্দিস্ট করেছে। তবে পিএসসির কাছে পদ পাঠায়নি।জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব বলেন, প্রায় ৩ হাজার ৫০০ ক্যাডার পদসংখ্যা আছে ৪৭ বিসিএসে। এগুলো শিগগিরই পিএসসির কাছে পাঠানো হবে।এ বিষয় নিয়ে জানতে চাইলে পিএসসির ক্যাডার শাখার পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিতবিস্তারিত…
কঙ্গনার মন্তব্য শুনে যা বলেন সামান্থা
নিউজ ডেস্ক :: সম্প্রতি সমাজমাধ্যমে জন কলিনস নামে এক ব্যক্তি মন্তব্য করেন, ‘ডাইনিদের ভয় পাবেন না। বরং ডাইনিদের যারা পুড়িয়ে মারে, তাদের থেকে সাবধান হোন।’ এ মন্তব্যের প্রেক্ষাপটে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত নিজের মতামত প্রকাশ করেছেন।কঙ্গনা জানিয়েছেন, সমাজে এখনো অনেক নারীর বিরুদ্ধে ডাইনির খেতাব দেওয়া হয়। বিশেষ করে, যেসব নারীরা স্বাধীনতা এবং নিজেদের মত প্রকাশ করেন, তাদের অনেক সময় ডাইনির মতো নিন্দিত করা হয়। তিনি বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক যে, আমাদের সমাজে এখনো নারীদের এইভাবে দমন করা হচ্ছে।’এদিকে, কঙ্গনার মন্তব্যকে সমর্থন জানিয়েছেন জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তিনি বলেছেন,বিস্তারিত…
ডায়াবেটিস থাকলেও সকালে নাস্তায় যেসব খাবার উপকারি
নিউজ ডেস্ক :: ডায়াবেটিস ধরা পড়া মানেই মিষ্টির সঙ্গে সঙ্গে জীবন থেকে বহু খাবার বাদ চলে যায়। ডায়াবেটিস রোগীদের জন্য মিষ্টি হল বিষের সমান। দুপুর আর রাতের খাবারে মাছ, মাংস, শাকসবজি খাওয়া যায়। কিন্তু সবচেয়ে সমস্যা হয় সকালের নাস্তা নিয়ে। সকালের নাস্তায় খাওয়া যায় এমন বহু খাবার রোগীস খেতে পারেন না। তবে ডায়াবিটিস থাকলে সকালে কী কী খাওয়া যায়, এমন কিছু খাবারের সম্পকে জেনে নেয়া যাক ১) অনেকেই সকালে দুধ আর কর্নফ্লেক্স খান, ডায়াবেটিক রোগীদের এটা না খাওয়াই ভাল। কর্নফ্লেক্সের গ্লাইসেমিক ইনডেক্স অনেকটাই বেশি। তার চেয়ে রুটি কিংবা ব্রাউন ব্রেডবিস্তারিত…
পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি’র আলোচনা সভায় বক্তারা
‘ডিম-মাংস-দুধ খামারী ভোক্তার ন্যায্যসূল্য নিশ্চিতে জেল-জরিমানা ও আমদানী সমাধান নয়’
খুলনা প্রতিনিধি :: মুরগীর ডিম-মাংস উৎপাদক-ভোক্তার ন্যায্যমূল্য নিশ্চিতে সরকারি মূল্য নির্ধারণ, খুচরা ব্যবসায়ীদের জেল-জরিমানা-আমদানী স্থায়ী সমাধান নয়। উক্ত ফিনিসড পণ্যগুলো কাঁচামাল হিসেবে মুক্ত বাজার অর্থনীতিতে চাহিদার আলোকে মূল্য নির্ধারণ হয়। অদ্য ২০ অক্টোবর ’২৪ রবিবার সকালে সংগঠনের কার্যালয়ে বিপিআইএফ-এর খুলনা বিভাগীয় কমিটি ও খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি’র অনুষ্ঠিত আলোচনায় সভায় এভাবেই বলেন বক্তারা। সমিতি’র সভাপতি আলহাজ্ব মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহ’র সভাপতিত্বে এবং কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও খুলনা মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেনের পরিচালনায় সভায় বক্তারা আরও বলেন, সরকারি ১০.৫০ টাকায় দরে উৎপাদক ডিম দেয় না বিধায় পাইকারবিস্তারিত…
কলারোয়ায় গেইটের ছাদ পড়ে গৃহবধূর মৃত্যু
এম এ আজিজ :: সাতক্ষীরার কলারোয়ায় গেইটের ছাদ ভেঙ্গে পড়ে সেটার নিচে চাপা পড়ে এক গৃহবধূ নিহত হয়েছেন। রবিবার (২০ অক্টোবর) সন্ধ্যার পূর্বে উপজেলার যুগিখালি ইউনিয়নের ওফাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী আলমগীর ঢালীর স্ত্রী বিলকিস (৩৫)। সে দুই পুত্র সন্তানের জননী। নিহতের ননদের স্বামী শহীদ ড্রাইভার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাড়ীর সীমানা প্রাচীরে নতুন লোহার গেইট লাগানোর জন্য গেটের ওপরে ঢালাই ছাদ দেয়া আছে। রবিবার সন্ধ্যার পূর্বে গৃহবধু বাড়ী ঢোকার সময় গৃহবধূর শরীরের উপর হঠাৎ গেইটের ছাদ ভেঙ্গে পড়ে। এতে মাথা বাদে শরীরের বাকিবিস্তারিত…
শেখ হাসিনা গত ১৫ বছর তার বাবার পথেই হেঁটেছে : মাহমুদুর রহমান
নিউজ ডেস্ক :: আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, শেখ মুজিব বাংলাদেশে স্বৈরতন্ত্রের রাস্তা দেখিয়ে গেছে। শেখ হাসিনা তার বাবার পথেই গত ১৫ বছর হেঁটেছে। রবিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে “ফ্যাসিবাদী বয়ান নির্মাণে গণমাধ্যমের ভূমিকা: একটি পর্যালোচনা’’ শীর্ষক এক আলোচনা সভায় বিশেষ অথিতির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। ডায়লগ ফর ডেমোক্রেসি নামক একটি সংগঠনের আহ্ববায়ক শেখ মো. আরমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের প্রেস-সচিব শফিকুল আলম এবং এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। সভায় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুরবিস্তারিত…


