সোমবার, অক্টোবর ২১, ২০২৪
পাইকগাছায় নদীতে অতিরিক্ত পানি বৃদ্ধি পাওয়ায় বেড়িবাঁধ ভেঙ্গে বিস্তর্ণ এলাকা প্লাবিত
পাইকগাছা (খুলনা ) প্রতিনিধি :: খুলনার পাইকগাছার লতা ইউনিয়নে নড়া নদীতে অতিরিক্ত পানি বৃদ্ধি পাওয়ায় রেখামারি গ্রামের বেড়িবাঁধ ভেঙ্গে বিস্তর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে লাখ লাখ টাকার মাছ ও ফসলী জমির ক্ষতি হয়েছে বলে জানা গেছে। নষ্ট হয়েছে প্রায় আড়াইশ বিঘা জমির আমন ফসল। এখন স্বে”ছাশ্রমে বাঁধ সংস্কার করার চেষ্টা চলছে। শনিবার রাত ১২টার দিকে উপজেলার লতার ইউনিয়নের এ ভাঙ্গন দেখা দেয়। রোববার সকালে নদীতে ভাটা শুরু হলে পানি কমতে শুরু করে। তখন শতশত গ্রামবাসী স্বে”ছাশ্রমে বাঁধ মেরামতের কাজ শুরু করেন। স্থানীয় বিএনপি নেতা ইব্রাহিম গাজী জানান, নদীতে অতিরিক্ত পানিবিস্তারিত…
পদত্যাগের ঘোষণা ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের
এইচএসসিতেও অটোপাসের দাবিতে একদল শিক্ষার্থীর বিক্ষোভ-অবরোধের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। রোববার (২০ অক্টোবর) রাতে পদত্যাগ করার সিদ্ধান্তের কথা জানান তিনি। অধ্যাপক তপন কুমার সরকার বলেন, আমি পদত্যাগ করলে যদি শিক্ষার্থীদের অটোপাসের দাবি পূরণ হয়, সেজন্য এ ঘোষণা দিলাম। তাতেও যদি তারা আমাদের মুক্ত করে দেয়। আগামীকাল মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিব। এর আগে দুপুর থেকে আজ রোববার রাত পর্যন্ত ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড প্রাঙ্গণে ঢুকে বিক্ষোভ ও অবরোধ করেন একদল শিক্ষার্থীরা। তারা বলছেন, বিক্ষোভ চলাকালে তাদের ওপর হামলাবিস্তারিত…


