শনিবার, অক্টোবর ১৯, ২০২৪
প্রতাপনগরে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার প্রতাপনগরে ৫০ সহস্রাধিক লোকের উপস্থিতিতে ঐতিহাসিক সিরাতুন্নবী (সাঃ) মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) বিকাল ৫ টা হতে প্রতাপনগর ইউনাইটেড একাডেমি হাইস্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতাপনগর ইউনিয়ন জামায়াতের আয়োজনে অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওঃ মোস্তফা কামাল। ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ আল-আমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর প্রিন্সিপাল হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন (ভিডিও কলে) শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী (রাহিঃ) এর সুযোগ্য পুত্র শামীম সাঈদী, জেলাবিস্তারিত…
শাকিবের সঙ্গী হচ্ছেন পূর্ণিমা-শ্রাবন্তী
নিউজ ডেস্ক :: চলতি বছর সংযুক্ত আরব আমিরাতের সম্মানসূচক গোল্ডেন ভিসা পেয়েছেন চিত্রনায়ক শাকিব খান। এরপরই তাকে নিয়ে মরুর এই দেশে হচ্ছে নানা পরিকল্পনা। তেমনই একটা উদ্যোগে দুবাই যাচ্ছেন দেশ সেরা এই নায়ক। সম্প্রতি দুবাইয়ের এনআরআই জুয়েলারির শুভেচ্ছাদূত হয়েছেন শাকিব খান। প্রতিষ্ঠানটিরই একটি শোরুম উদ্বোধন করতে দেশটিতে যাচ্ছেন তিনি। এই সফরে তার সঙ্গী হচ্ছেন চিত্রনায়িকা পূর্ণিমা ও কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়সহ একঝাঁক তারকা। একই মঞ্চে থাকবেন সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। জানা গেছে, আগামী ২৬ অক্টোবর প্রতিষ্ঠানটির এই শাখা উদ্বোধন করতে সেখানে যোগ দেবেন তারা। আয়োজকরা জানান, অনুষ্ঠানটি ঘিরে ব্যাপকবিস্তারিত…
আশাশুনিতে বৈদ্যুতিক শকে একজনের মৃত্যু
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার বড়দলে বৈদ্যুতিক শক খেয়ে একজনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম লাল্টু মিস্ত্রী (৪০)। তার পিতার নাম ভোলানাথ মিস্ত্রী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, শনিবার সকালে বজ্রবৃষ্টি শুরু হলে প্রতিবেশীর বাড়িতে শর্ট সার্কিটের ঘটনা ঘটে। লাল্টু মিস্ত্রী বাড়িতে ফিরে বিদ্যুৎ লাইন চালু থাকা অবস্থায় মাল্টিপ্লাগ থেকে টিভি প্লাগ বিচ্ছিন্ন করতে যায়। এসময় শর্ট সার্কিটে তার পুরো শরীর বিদ্যুতায়িত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয় চিকিৎসক মনোহর চন্দ্র মন্ডলেরর কাছে নেওয়া হলে মৃত ঘোষণা করেন। পরিবারের প্রধানবিস্তারিত…
দক্ষিণ চাপড়া মসজিদ ও মাদ্রাসার নতুন কমিটি গঠন, সভাপতি রাজ
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার দক্ষিণ চাপড়া পুরাতন জামে মসজিদ ও মাদ্রাসার নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মোঃ গাউছুল হোসেন রাজ। মসজিদের সকল মুসল্লিদের অনুমতিক্রমে মসজিদ ও দক্ষিণ চাপড়া হাফিজিয়া মাদ্রাসার ৫ বছর মেয়াদী কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি করা হয়েছে আলহাজ্ব গাউছুল হোসেন রাজকে। কমিটির সেক্রেটারী হাফেজ মোঃ কামরুজ্জামান, সহ সভাপতি মোঃ ফয়জুল সরদার ও মোঃ রেজাউল করিম, সহ সেক্রেটারী মোঃ আকবর হোসেন ও মোঃ ইউনুছ আলী ভুন্ডুল, ক্যাশিয়ার আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন, সহ ক্যাশিয়ার মোঃ হবিবর রহমান, প্রচার সম্পাদকবিস্তারিত…
আনুলিয়ায় পাউবো’র বেড়ী বাঁধে ফাটল, নির্বাহী প্রকৌশলীর পরিদর্শন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছটে পানি উন্নয়ন বোর্ডের বেড়ী বাঁধে ফাটল ধরেছে। এলাকাবাসীর মনে দুর্ভাবনার সৃষ্টি হয়েছে। পাউবোর নির্বাহী প্রকৌশলী শনিবার এলাকা পরিদর্শন করেছেন। শুক্রবার দুপুরের জোয়ারের পানির চাপে ইউনিয়নের বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছ থেকে মোড়লবাড়ী গামী ওয়াপদার মাঝের অংশে রহিম সরদারের ঘেরের সামনে ভেড়ী বাঁধে ফাটলের সৃষ্টি হয়।প্রায় ৮০ ফুট বাঁধে ফাটল ধরেছে। ফাটলের গভীরতা ৩০ থেকে ৩৫ ফুট পর্যন্ত। ফাটলের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে শঙ্খার সৃষ্টি হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ ফাটলে খবর ওয়াপদা কর্তৃপক্ষকে অবহিত করেন।বিস্তারিত…
প্রাক্তন কি ফিরে আসার চেষ্টা করছেন? বুঝে নিন পাঁচটি ইঙ্গিতে
নিউজ ডেস্ক :: প্রেমে ইতি টেনেছেন। কঠিন সিদ্ধান্ত নিয়েও ভাল নেই। প্রতি পদেই ভাবছেন, প্রাক্তন হয়তো ফিরে আসতে চাইছেন আপনার জীবনে। আশঙ্কা সত্যি কি না বুঝবেন কী ভাবে? মনোবিদেরা বলছেন, পাঁচ সহজ ইঙ্গিতে প্রাক্তনের উদ্দেশ্য কী, তা জেনে নিন। ১। সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি যদি আপনার প্রাক্তন সত্যিই আপনার জীবনে ফিরতে চান, তবে নিশ্চিত ভাবে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নজর রাখতে চাইবেন। কারণ সেখানেই আপনার দৈনন্দিন কার্যকলাপের খবর জানতে পারবেন তিনি। খেয়াল রাখুন প্রাক্তন আপনার পোস্টে লাইক বা মন্তব্য করছেন কি না। ২। মাঝেমধ্যেই শুভেচ্ছাবার্তা জন্মদিন বা আপনার জীবনেবিস্তারিত…
নামাজ না পড়লে যে শাস্তি
নিউজ ডেস্ক :: ইবাদত হিসেবে নামাজ খুবই গুরুত্বপূর্ণ। দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ধনী-গরিব সবার ওপরই ফরজ। অন্য দিকে হজ ও জাকাত ফরজ ইবাদত হলেও তা কেবল নির্দষ্ট নেসাব পরিমাণ সম্পদশালীদের ওপর ফরজ। কেয়ামতের দিন সর্ব প্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আবার এই নামাজকেই বলা হয়েছে, জান্নাতের চাবিকাঠি। যথাযথভাবে নামাজ আদায় ছাড়া জান্নাতে প্রবেশ করা যাবে না। কেউ কোনো ওয়াক্তের নামাজ ছেড়ে দিলে সেটার জন্য শাস্তি ভোগ করতে হবে। ইমানের পর ইসলামের সবচেয়ে বড় স্তম্ভ হলো নামাজ। বড় বড় মজবুত অট্টালিকা নির্মাণ করতে গেলে যেমন মূল ফাউন্ডেশনের দিকে লক্ষবিস্তারিত…
রিজার্ভে হাত না দিয়েই ১৮ হাজার কোটি টাকা ঋণ পরিশোধ করল বাংলাদেশ
নিউজ ডেস্ক :: রিজার্ভে হাত না দিয়েই ১৮ হাজার কোটি টাকা ঋণ পরিশোধ করল বাংলাদেশ ,বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে কোনো অর্থ ব্যয় না করেই গত দুই মাসে দেড় বিলিয়ন ডলার (১১৯ টাকা হিসেবে ১৭ হাজার ৮৭০ কোটি টাকা) দেনা পরিশোধ করেছে। আর এর ফলে পণ্য আমদানিতে অনিশ্চয়তা কাটতে শুরু করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি সংবাদমাধ্যমকে বলেন, ডিসেম্বরের মধ্যে সব দায় মেটানো শেষে আরও ইতিবাচক ধারায় ফিরবে দেশের অর্থনীতি। বিনিয়োগ, প্রবৃদ্ধি নিয়ে এই মুহূর্তে চিন্তা না করে, ধৈর্য ধরার পরামর্শ দেন তিনি। ড. আহসান এইচবিস্তারিত…
স্বতন্ত্র পরিদপ্তরসহ মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি শিক্ষার্থীদের ৬ দাবি
নিউজ ডেস্ক :: স্বতন্ত্র পরিদপ্তর গঠন ও ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড (২য় শ্রেণির গেজেটেড) পদমর্যাদা প্রদানসহ ছয় দাবি জানিয়েছে মেডিকেল টেকনোলজি ও ফার্মেসির শিক্ষার্থীরা।শনিবার (১৯ অক্টোবর) ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তারা। সংবাদ সম্মেলনের আয়োজন করে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি সংগ্রাম পরিষদ। সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী টেকনোলজিস্টদের পদায়ন করার আহ্বানও জানান তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন। যেমন খুশি তেমন চলে ১০ মেডিকেল কলেজ তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী ১ জন চিকিৎসকের বিপরীতে ৩ জনবিস্তারিত…
ঝাউডাঙ্গায় জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীল শিক্ষা বৈঠক-২০২৪ অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝাউডাঙ্গা ইউনিয়ন ওয়ার্ড দায়িত্বশীল শিক্ষা শিবির-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) সকালে সাতক্ষীরার ঝাউডাঙ্গা ফুড গার্ডেন রেস্টুরেন্ট মিলনায়তনে ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়নের সকল ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জামায়াতের আমীর প্রফেসর ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ইউনিট সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝাউডাঙ্গা মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ, সদর উপজেলা যুব বিভাগের সেক্রেটারী প্রভাষক আশরাফুল আলম বুলু। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে ভার্চুয়াল বক্তব্য পেশ করেন, ঢাকা মাহনগর দক্ষিনের কর্মপরিষদ সদস্য মোঃবিস্তারিত…


