সোমবার, অক্টোবর ১৪, ২০২৪

 

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করলেন ‘শহীদ আবু সাঈদ’

নিউজ  ডেস্ক  :: ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় পাস করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ।সোমবার (১৪ অক্টোবর) বিকেলে এনটিআরসিএর ওয়েবসাইটে নিবন্ধন পরীক্ষার লিখিত ফলাফল প্রকাশ করা হয়।এতে ফলাফলে দেখা গেছে, শহীদ আবু সাঈদ ইবতেদায়ি সহকারী শিক্ষক হিসেবে লিখিত পরীক্ষায় পাস করেছেন। ফলাফল প্রকাশের পর ফেসবুকে আবেগঘন পোস্ট দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শামসুর রহমান সুমন। তিনি পোস্টে লেখেন, ১১ তারিখ ক্যাম্পাসে মিছিল করার পর ১২ তারিখ ছিল আবু সাঈদ ভাইয়ের নিবন্ধন লিখিত পরীক্ষা। আমরা ওইদিনবিস্তারিত…


দেবহাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া

. দেবহাটা প্রতিনিধি ;; “আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষাৎ গড়ি” এই প্রতিবাদ্য বিষয়কে সামনে নিয়ে দেবহাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া এবং র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে,  উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দেবহাটা সরকারি হাইস্কুল মাঠে আলোচনা সভা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সুশীলনের সহযোগীতায় এ দিবস পালিত হয়। দেবহাটা ফায়ার স্টেশনের লিডার ইউনুস আলীর নেতৃত্বে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শণ করা হয়।বিস্তারিত…


বাবা সিদ্দিকি হত্যার পর সালমান খানের বাড়ির নিরাপত্তা জোরদার

নিউজ ডেস্ক :: শনিবার মুম্বইয়ের বান্দ্রার একটি রাস্তায় গুলি করে হত্যা করা হয়েছে মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে। তার উপর গুলি চালায় তিন দুষ্কৃতী। লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনায় ইতিমধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে মুম্বই পুলিশ। জানা যায় গ্রেপ্তার হওয়া দুই জন নিজেদের মুম্বইয়ের লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে দাবি করেছেন। এরপর থেকে নড়েচড়ে বসেছে বলিউডসহ ভারত প্রশাসন। সতর্ক হয়েছেন সালমান খান। নিরাপত্তা জোরদার করা হয়েছে বলিউড ভাইজানের বাড়ির চারপাশ। এরমধ্যেই সালমানের অ্যাপার্টমেন্টের বাইরে নিরাপত্তা জোরদারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েবিস্তারিত…


‘ন্যাশনাল ডে’ পালনের জেরে নতুন করে উত্তেজনায় চীন-তাইওয়ান

নিউজ ডেস্ক :: আন্তর্জাতিক ডেস্ক :: দ্বীপ রাষ্ট্র তাইওয়ানের সমুদ্র ও আকাশ সীমার কাছে নতুন করে সামরিক মহড়া শুরু করেছে চীন। ১০ অক্টোবর তাইওয়ানের ‘ন্যাশনাল ডে’ পালনের জেরে দ্বীপটির সীমান্তে চলছে বেইজিংয়ের নৌ ও বিমান বাহিনীর যৌথ মহড়া। চীনের সামরিক বাহিনীর পূর্বাঞ্চলের কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন লি শি সোমবার বলেছেন, এই যৌথ মহড়ায় অংশ নিয়েছে নৌ ও বিমান বাহিনীর ভারি যুদ্ধযান। মহড়াটির নাম দেওয়া হয়েছে সোর্ড-২০২৪। মূলত মহড়ার মাধ্যমে তাইওয়ানের উত্তর, দক্ষিণ ও পূর্বাঞ্চল সীমান্তে নিজেদের সামরিক শক্তি জরো করেছে চীন। কেননা তারা দ্বীপরাষ্ট্রটির সার্বভৌমত্ব স্বীকার করে না। এ খবর দিয়েছেবিস্তারিত…


লিটন ঢাকায়, রিয়াদ বরিশালে আর মাশরাফি সিলেটে

নিউজ  ডেস্ক:: প্রথম রাউন্ডে দ্বিতীয় ডাকের সুযোগ পেয়ে লিটন কুমার দাসকে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। এবারই প্রথম বিপিএলে অংশ নিচ্ছে শাকিব খানের দল। প্রথম রাউন্ডের শেষ ডাকে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়েছে ফরচুন বরিশাল। আর দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ডাকে মাশরাফি বিন মুর্তজাকে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স। প্রথম ডাকে তাসকিনকে নিলো রাজশাহী  প্রথম রাউন্ডে প্রথম ডাকের সুযোগ পেয়েছিল দুর্বার রাজশাহী। তারা ‘এ’’এ’ ক্যাটাগরি থেকে তাসকিন আহমেদকে নিয়েছে তারা। শুরু হচ্ছে বিপিএলের ড্রাফট আগামী ২৭শে ডিসেম্বর শুরু হবে এবারের বিপিএল। এর আগে আজ শুরু হচ্ছে খেলোয়াড় ড্রাফট। এবার বিপিএলে খেলার জন্য প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেনবিস্তারিত…


কেশবপুরে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব পরিদর্শন করলেন পূজা মন্ডপ

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি ::সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয়ার দুর্গাপূজা এউপলক্ষে যশোরের কেশবপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। পরিদর্শনের সময় সদর ইউনিয়নের মাগুরাডাঙ্গা ত্রিপল্লী সার্বজনীন মন্দির কমিটির উদ্যোগে সিনিয়র সচিব নাসিমুল গনিকে সংবর্ধনা প্রদান করা হয়। সফর হিসেবে উপস্থিত ছিলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আব্দুল মজিদ ও কেন্দ্রীয় বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আলা। তারপর তিনি ভেরচি নিমতলা মহাশশ্মান মন্ডপ ও চুকনগর বাজারের সর্ব মঙ্গলা মাতৃ মন্দির তীর্থ কমপ্লেক্স পরিদর্শ করেন।বিস্তারিত…


বাংলাদেশিসহ সব শান্তিরক্ষীকে সরিয়ে নিতে বললেন নেতানিয়াহু

 নিউজ ডেস্ক :: লেবাননে শান্তিরক্ষী হিসেবে দায়িত্বরত সব সেনাকে সীমান্তবর্তী অঞ্চল থেকে সরিয়ে নিতে জাতিসংঘকে অনুরোধ জানিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রোববার (১৩ অক্টোবর) ইংরেজি ভাষায় দেওয়া এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি। সূত্র: টাইমস অব ইসরায়েল এর আগে গতকাল বাংলাদেশসহ ৪০টি দেশ শান্তিরক্ষীদের ওপর দখলদার ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দেয়। এরপরই নেতানিয়াহু এসব শান্তিরক্ষীকে সরিয়ে নিতে বললেন। নেতানিয়াহু বলেন, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে বলছি, ইউএনআইএফআইএলের (শান্তিরক্ষী) সেনাদের হিজবুল্লাহর অবস্থান এবং যুদ্ধ চলা এলাকা থেকে সরিয়ে নেওয়ার এখনই সময়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বারবার এই অনুরোধ জানিয়েছে। কিন্তুবিস্তারিত…


নলতায় পূর্ব শত্রুতার জেরে নৃশংসভাবে প্রাণী হত্যা

নিজস্ব প্রতিনিধি :: পূর্ব শত্রুতার জেরে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতার ঝ্যায়ামারী গ্রামের আব্দুল খালেকের স্ত্রী রেহানা বেগমের পোষা ভেড়া পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনাটি গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) ৩টায়। এঘটনার বিচার চেয়ে ও নিজের এবং তার পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ করেছে ওই নারী। অভিযোগ সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ৩ টার দিকে রেহানা বেগমের পোষা ভেড়া ঝ্যায়ামারী গ্রামের ইয়াকুবের মৎস ঘেরের ভেড়িতে ঘাস খেতে গেলে বিবাদী ইয়াকুব গাজীর কন্যা পাপিয়া খাতুন (২৮) ও পাপিয়ার মা জামিলা বেগম বাঁশের লাঠি দিয়ে নৃশংসভাবে মাথায় আঘাত করলে ঘটনাস্থলে ভেড়াটি ছটফট করতেবিস্তারিত…


বুধহাটায় যুব বিভাগের  দায়িত্বশীলদের প্রস্তুতি সভা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: জামায়াতে  ইসলামী যুব বিভাগ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার গাজীরমাঠে সংগঠনের ইউনিয়ন শাখা কার্যালয়ে এসভা অনুষ্ঠিত হয়। যুব বিভাগের উপজেলা সেক্রেটারি আজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় ব্যক্তব্য রাখেন, বুধহাটা ইউনিয়নের আমির মাওঃ আব্দুল ওয়াদুদ, নায়েবে আমির বিল্লাল হোসেন প্রমুখ। সভায় বুধহাটা ইউনিয়ন যুব বিভাগের ৬, ৫, ৭ ও ৮ নং ওয়ার্ডের সভাপতি/সম্পাদকগণ উপস্থিত ছিলেন। আগামী ২৮ অক্টোবর বুধহাটা করিম সুপার মার্কেটে যুব বিভাগের জনসভা সফল করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।


বড়দলে ইমাম পরিষদের  সভা অনুষ্ঠিত

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশশুনি উপজেলার বড়দল ইউনিয়ন ইমাম পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় বড়দল ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। বড়দল ইউনিয়ন ইমাম পরিষদের সভাপতি মাওঃ মোঃ ফারুক বিল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মোঃ মুহিবুল্লাহর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, হাফেজ আব্দুল আলীম, হাফেজ মাওঃ আবু সাঈদ, হাফেজ আরিফুল ইসলাম, ক্বারী ইয়াছিন আরাফাত, মাওঃ ইয়াছিন আলী প্রমুখ। সভায় দেশ ও জাতির কল্যানার্থে ইমামদের করণীয়তাসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।