নলতায় পূর্ব শত্রুতার জেরে নৃশংসভাবে প্রাণী হত্যা
নিজস্ব প্রতিনিধি :: পূর্ব শত্রুতার জেরে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতার ঝ্যায়ামারী গ্রামের আব্দুল খালেকের স্ত্রী রেহানা বেগমের পোষা ভেড়া পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
ঘটনাটি গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) ৩টায়। এঘটনার বিচার চেয়ে ও নিজের এবং তার পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ করেছে ওই নারী।
অভিযোগ সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ৩ টার দিকে রেহানা বেগমের পোষা ভেড়া ঝ্যায়ামারী গ্রামের ইয়াকুবের মৎস ঘেরের ভেড়িতে ঘাস খেতে গেলে বিবাদী ইয়াকুব গাজীর কন্যা পাপিয়া খাতুন (২৮) ও পাপিয়ার মা জামিলা বেগম বাঁশের লাঠি দিয়ে নৃশংসভাবে মাথায় আঘাত করলে ঘটনাস্থলে ভেড়াটি ছটফট করতে করতে মারা যায়। ঘটনা জেনে বাদি রেহানা বেগম সেখামে গিয়ে তার ভেড়া পিটিয়ে মারার কারণ জানতে চাইলে বিবাদী পাপিয়া ক্ষীপ্ত হয়ে গালিসহ তাকে মারতে আসলে স্থানীয়রা রেহানাকে রক্ষা করে। এসময় রেহানাসহ তার পরিবারকে প্রাণে মেরে ফেলা ও বিভিন্ন ক্ষয়ক্ষতির হুমকি দেয় পাপিয়া ও তার মা জামিলা।
এবিষয়ে জানতে বিবাদী পাপিয়ার ফোনে একাধিকবার ফোন করা হলে সংযোগ পাওয়া সম্ভব হয়নি।
« বুধহাটায় যুব বিভাগের দায়িত্বশীলদের প্রস্তুতি সভা (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) বাংলাদেশিসহ সব শান্তিরক্ষীকে সরিয়ে নিতে বললেন নেতানিয়াহু »
সম্পর্কিত সংবাদ
প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে কালীগঞ্জের আফসানা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার ছনকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী আফসানাবিস্তারিত…
কালিগঞ্জে মাছের ঘেরে যুবকের মৃত্যু, হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত
কালিগঞ্জ (সাতক্ষীরা) :: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ঠেকরা রহিমপুর গ্রামে একটি মৎস্য ঘের থেকেবিস্তারিত…


