লিটন ঢাকায়, রিয়াদ বরিশালে আর মাশরাফি সিলেটে
নিউজ ডেস্ক:: প্রথম রাউন্ডে দ্বিতীয় ডাকের সুযোগ পেয়ে লিটন কুমার দাসকে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। এবারই প্রথম বিপিএলে অংশ নিচ্ছে শাকিব খানের দল। প্রথম রাউন্ডের শেষ ডাকে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়েছে ফরচুন বরিশাল। আর দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ডাকে মাশরাফি বিন মুর্তজাকে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স।
প্রথম ডাকে তাসকিনকে নিলো রাজশাহী
প্রথম রাউন্ডে প্রথম ডাকের সুযোগ পেয়েছিল দুর্বার রাজশাহী। তারা ‘এ’’এ’ ক্যাটাগরি থেকে তাসকিন আহমেদকে নিয়েছে তারা।
শুরু হচ্ছে বিপিএলের ড্রাফট
আগামী ২৭শে ডিসেম্বর শুরু হবে এবারের বিপিএল। এর আগে আজ শুরু হচ্ছে খেলোয়াড় ড্রাফট। এবার বিপিএলে খেলার জন্য প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন ৪৪০ বিদেশি ক্রিকেটার। ৬ জন এরই মধ্যে সরাসরি চুক্তিতে নাম লিখিয়ে ফেলেছেন। প্লেয়ার্স ড্রাফটে ডাকা হবে বাকি ৪৩৪টি নাম।
সম্পর্কিত সংবাদ
একদিন বাংলাদেশও বিশ্বকাপে খেলবে: ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া
প্রয়াত ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার প্রাক্তন সতীর্থ ও আর্জেন্টিনার সাবেক তারকা ফরোয়ার্ড ক্লাউদিও ক্যানিজিয়া বর্তমানেবিস্তারিত…
থাইল্যান্ডে সোনা জিতলেন সাঁতারু রাফি
বাংলাদেশের প্রতিভাবান সাঁতারু সামিউল ইসলাম রাফি। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ওপেন সিনিয়র চ্যাম্পিয়নশিপে দারুণ ফলাফল করেছেন।বিস্তারিত…


