সোমবার, অক্টোবর ১৪, ২০২৪
আশাশুনির বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: শারদীয়া দুর্গোৎসব এর সমাপনী দিনে প্রতিমা বিসর্জনের পূর্বে আশাশুনি উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। রবিবার দুপুর ১২ টার দিকে তিনি আশাশুনিতে গমন করেন। উপজেলার মধ্যে অন্যতম সুন্দর ও দর্শনীয় পূজা মন্ডপ উপজেলার বুধহাটা ও মহেশ্বরকাটি পূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক। এছাড়া অন্যান্য পূজা মন্ডপও পরিদর্শন করেন তিনি। পরিদর্শণকালে তিনি মন্ডপগুলোর সার্বিক বিষয় সম্পর্কে খোজ খবর নেন। পূজা পরিচালনা কমিটি ও আইনশৃংখলা রক্ষার কাজে নিয়োজিতদের সাথে কথা বলেন। তিনি আয়োজনের বিষয় নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সতর্কতার সাথেবিস্তারিত…
আশাশুনির শ্রীউলাতে দুই শতাধিক অসহায় ও দুঃস্থ মানুযের মাঝে খাদ্য বিতরণ
নিউজ ডেস্ক :: আশাশুনি উপজেলার শ্রীউলাতে দুই শতাধিক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ” অসহায়ত্বের খোঁজে, মনুষ্যত্বের পাশে” স্লোগানকে সামনে রেখে ১২ অক্টোবর দুপুরে মধ্যাহ্নভোজ এর আয়োজন করেন জেলার অন্যতম প্রবীণ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন উদারতা । উক্ত মধ্যাহ্নভোজ অনুষ্ঠানটি আলা-আমিনের দিকনির্দেশনায় সংগঠনের নির্বাহী পরিচালক প্রতিষ্ঠানটির পক্ষ হতে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। মধ্যাহ্নভোজ শেষ মোমেনা বেগম জানান ” আমার সাথে থাকে অসহায় নাতি অনেকদিন ধরে গোস্ত কেনার কথা বলছে পারছিলাম না , আজ ভাইরা আমার আর নাতির নেমতন্ন করে পেট ভরে গরুর আর খাসির গোস্ত দিয়ে ভাত খাওয়াছে আমি অনেকবিস্তারিত…
ইছামতিতে বাংলাদেশ-ভারতের নিজ সীমানায় প্রতিমা বিসর্জন
এমএ মামুন :: বাংলাদেশ-ভারতের মধ্যেবর্তী ইছামতি নদীতে স্ব স্ব কিনারায় বিজয়া দশমীর বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে দূর্গা উৎসব। বিগত বছরগুলোর মত এ বছরও হয়নি দু’দেশের মিলন মেলা। আর তাই দু-দেশের মানুষ মিলে মিশে একাকার হতে পারেনি কেউই। এতে দু-দেশের মানুষের অংশগ্রহণের মিলন মেলাটি বন্ধ হওয়া সর্ব শ্রেণি মানুষের মাঝে আমেজ কমেছে। তবে বুক ভরা আশা নিয়ে অনেকে নদী পাড়ে সুযোগের অপেক্ষায় ছিল অসসংখ্য মানুষ। স্থানীয়রা জানান, একটা সময় সাতক্ষীরার দেবহাটা উপজেলাধীন ইছামতি নদীর টাউনশ্রীপুর এবং ভারতের টাকি পৌরসভা এলাকায় প্রায় ১০ কিলোমিটার জুড়ে এই মেলা বসত এই মেলা। এতেবিস্তারিত…
কলারোয়ার দুই কৃতি সন্তানের সংবর্ধনা
এম এ আজিজ :: সাতক্ষীরার কলারোয়ায় দুই কৃতি সন্তান বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি (তালা-কলারোয়া) হাবিবুল ইসলাম হাবিব ও পিএইচডি ইন ‘ল’ ডিগ্রী অর্জনকারী, দুর্নীতি দমন কমিশনের পরিচালক ড.খান মোহাম্মদ মিজানুল ইসলাম সেলিমকে সংবর্ধনা দেয়া হয়েছে। ১৩ অক্টোবর রবিবার সন্ধ্যার পর কলারোয়া পাবলিক ইনস্টিটিউট চত্বরে এ্যাড: বি এম মিজানুর রহমান পিন্টুর সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন আজ আমরা এই দুই গুণী ব্যাক্তিকে সংবর্ধিত করতে পারছি বৈষম্যহীন দেশ গঠিত হওয়ার জন্য।অনুষ্ঠানের সহযোগী আয়োজক ছিলেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সেবা। সংবর্ধিত ড.খান মিজানুল ইসলাম সেলিম বলেন,আমাদের ইসলামেরবিস্তারিত…
ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে আমের চারা বিতরণ
মোঃ ওয়ালীউল্লাহ, সাতক্ষীরা :: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে শিবিরের জনশক্তি এবং সাধারণ ছাত্রদের মাঝে ১ হাজার আমের চারা বিতরণ করা হয়েছে। রোববার (১৩ অক্টোবর) সাতক্ষীরা জেলা জামায়াতের অফিসের সামনে ছাত্রশিবিরের জনশক্তি এবং সাধারণ ছাত্রদের হাতে আমের চারা তুলে দেয়া হয়। গাছের চারা পেয়ে ছাত্ররা উচ্ছ্বাস প্রকাশ করেন। চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান, ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি ছাত্রনেতা আল মামুন, সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারি মেহেদী হাসান এবং অফিস সম্পাদক নুরুন্নবী সহ অন্যান্য নেতৃবৃন্দ। ছাত্রনেতা আল মামুন বলেন, এসব গাছবিস্তারিত…


