মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪
দেবহাটায় ছাত্রদলের কর্মী সমাবেশে ডাঃ শহিদুল ইসলাম
এ মএ মামুন :: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকাল ৩ ঘটিকায় লাইন হাউজ কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সমাবেশ দেবহাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান ফরহাদের সভাপতিত্বে ও সদস্য সচিব ফিরোজ হাসান তুহিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব অধ্যাপক ডাঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা গোলাম ফারুক বাবু, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মনজুর মোর্শেদ মিলন। উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলাবিস্তারিত…
বরিশালে সদস্য সংগ্রহ অভিযান শুরু
স্বাধীনতার ৫৩ বছর পর ইসলামকে বিজয়ী করার সুযোগ এসেছে -মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের বলেছেন, বিগত ফ্যাসিস্ট ও মাফিয়া সরকারের মন্ত্রী-এমপি, আমলা ও সাঙ্গপাঙ্গরা কিভাবে দেশ ছেড়ে পালালো আমাদের তা বোধগম্য নয়। ফ্যাসিস্ট সরকারের সহযোগীরা এখনো অনেকে ধরাছোঁয়ার বাইরে। অন্তর্র্বতীকালীন সরকারকে কঠোরভাবে আওয়ামী খুনীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। রাষ্ট্র সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা, স্বাধীন নির্বাচন কমিশন গঠন, বর্তমান শিক্ষা কারিকুলাম বাতিল করে নতুন কমিশন গঠন করতে হবে এবং এসব জায়গা থেকে ফ্যাসিবাদের দোসরদের অবিলম্বে প্রত্যাহার করতে হবে। বিদেশে পাচারকৃত টাকা দেশে ফেরত আনার কার্যকর পদক্ষেপ গ্রহণ করতেবিস্তারিত…
কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
কলারোয়া প্রতিনিধি :: কলারোয়া সরকারি হাইস্কুল ফুটবল মাঠে সকাল দশটায় ৫১তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার কলারোয়া উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জয়নাল আবদিন এঁর সভাপতিত্বে এবং শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন এর উপস্থাপনায় এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, কলারোয়া আলিয়া মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহম্মদ আলী, কলারোয়া পাবলিক ইনস্টিটিউট এর সাধারণ সম্পাদকবিস্তারিত…
পাইকগাছায় শারদীয় দুর্গোৎসবের ১৩০টি মণ্ডপ প্রস্তুত
পাইকগাছা (খুলনা ) প্রতিনিধি :: সারাদেশের ন্যায় খুলনার পাইকগাছাতে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সাজ সজ্জার কাজ সম্পন্ন হয়েছে। দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ৯ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবারের শারদীয় দুর্গা উৎসব। এই উৎসবকে ঘিরে ইতিমধেই পূজা মণ্ডপের সকল ধরণের প্রস্তুতি শেষ করা হয়েছে। আর প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে দেয়া হয়েছে স্ব স্ব মন্ডপ। সব মিলিয়ে পাইকগাছায় শারদীয় উৎসব পালনে ১৩০টি পূজা মন্ডপ প্রস্তুত থাকায় খুশির আমেজ বিরাজ করছে সনাতন ধর্মাবলম্বীদের পাড়ায় পাড়ায়। জানা যায়, খুলনার পাইকগাছা উপজেলায় এবার মোটবিস্তারিত…
ভূমিহীন আন্দোলন সম্পাদকের নামে মিথ্যা মামলার প্রতিবাদে সভা
নিউজ ডেস্ক :: বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল ইসলামের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা এবং তার বাড়ি-ঘর লুটপাটের প্রতিবাদে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪ টায় চালতলা বাজারস্থ কার্যালয়ে সংগঠনের সভাপতি আশরাফুল গাজী এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুস সাত্তার। এছাড়াও বক্তব্য রাখেন ইউসুফ আলী, বিল্লাল, মনিরা পারভীন, খাদিজা, সালমা, খুকু প্রমূখ। সমগ্র সভা পরিচালনা করেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার মোঃ মনিরুজ্জামান মনির। বক্তারা বলেন, গত রবিবার বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সম্পাদক রেজাউল ইসলামের বাড়ি-ঘরবিস্তারিত…
কলারোয়া ইউসিসিএ লিঃ এর সভাপতি নির্বাচিত হলেন সাইফুল্লাহ আজাদ
কলারোয়া প্রতিনিধি ।। কলারোয়া ইউসিসিএ লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সাইফুল্লাহ আজাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতিসহ ৪ সদস্যও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এরা হলেন: সহ-সভাপতি আবুল কাশেম গাজী এবং সদস্য সামছুল হক, আলী বক্স গাজী, মোবারক আলি বিশ্বাস ও রুহুল আমিন। অপরদিকে মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন আকলিমা খাতুন ও স্বপ্না পারভীন। সূত্রমতে, তফশিল অনুযায়ী মঙ্গলবার ( ৮ অক্টোবর) বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হয়। সভাপতি ও সহ-সভাপতিসহ ৪ পুরুষ সদস্যকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। ব্লক-৫ ও ব্লক-৬ এ একাধিক প্রার্থী থাকায় ওই দুইটি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়। বিস্তারিত…
নাছিম ফারুক খান মিঠু’র নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি নাছিম ফারুক খান মিঠুর নামে সাতক্ষীরা সদর থানায় হামলা ও ভাঙচুরের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে সাতক্ষীরায় ব্যবসায়ীদের প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৭ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা শহরের নিউ মার্কেটের সামনে সাতক্ষীরা চেম্বার অব কমার্স, সুলতানপুর শহর মুদি ব্যবসায়ী সমিতি, শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের ব্যানারে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সহ-সভাপতি কামরুজ্জামান মুকুল’র সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, “সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতিকে হয়রানি করার লক্ষ্যেবিস্তারিত…
জেনে নিন ব্রাজিল, আর্জেন্টিনা ও পর্তুগালের ম্যাচের দিনক্ষণ
নিউজ ডেস্ক :: ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব দিয়ে আবারও মাঠে গড়াতে যাচ্ছে আন্তর্জাতিক ফুটবল। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্ব এবং ইউরোপের নেশনস লিগের ম্যাচগুলোতে অংশ নেবে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, পর্তুগাল, ফ্রান্সের মতো দলগুলো। তবে সবকিছু ছাপিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচগুলো। আইনের ফাঁক গলে টিকে আছেন বিসিবির পলাতক পরিচালকেরা পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল ফুটবলের অবস্থা এখন করুণ। সর্বশেষ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে তারা প্যারাগুয়ের কাছেও হেরেছে! ৮ ম্যাচে ৪ পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান পাঁচ নম্বরে! তার ওপর চোটের কারণে ছিটকে গেছেন এক নম্বর গোলকিপার অ্যালিসন বেকার এবং তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুসবিস্তারিত…
রাজবাড়ীতে পানিবন্দি শতাধিক পরিবার
নিউজ ডেস্ক :: রাজবাড়ীতে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা হয়ে পানিবন্দি হয়ে রয়েছে রাজবাড়ী শহরের ভবানীপুর গ্রামের শতাধিক পরিবার। বাড়িতে পানি জমে থাকায় গবাদী পশু নিয়ে বিপাকে পড়েছেন অনেকে। বাড়ছে পানিবাহিত রোগ। ভুক্তভোগীদের অভিযোগ ড্রেন দিয়ে পানি বের হতে না পারার কারণেই এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, ভবানীপুর লাল মিয়া সড়ক কবরস্থানের সামনে থেকে রাস্তার পাশদিয়ে একটি সরু ড্রেন করা হয়েছিল। যেখান দিয়ে ভবানীপুর মিলপাড়া, কবরস্থান, বড়লক্ষীপুর-ড্রাই আইস ফ্যাক্টরির পেছনের মাঠের পানি বের হতো। কিন্তু কিছু প্রভাবশালী ব্যক্তি ড্রেনের উৎসমুখ বন্ধ করে দিয়েছে। যেটুকু ড্রেন খোলা আছেবিস্তারিত…
ভুল করে অনুশোচনায় ভুগছেন পরীমণি
নিউজ ডেস্ক :: শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর নিজের জগত নিয়েই আছেন অভিনেত্রী পরীমণি। হঠাৎ করেই জানালেন বড় একটা ভুল করে অনুশোচনায় ভুগছেন তিনি।গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে পোস্ট দিয়েছেন পরীমণি। সেখানেই জানালেন তার ভুলের কথা। যার কারণে এখন ভীষণ অনুশোচনায় ভুগছেন এই নায়িকা। পরীমণি বলেন , একটা ভুল করেছি আমি। আমার এই পেট এর নাম পুটু। অনেকেই দেখে থাকবেন হয়তো। পুটু আমার সঙ্গে আছে ১০ বছর ধরে! আমার ছেলে হবার আগে ও সবসময় আমার সঙ্গে ঘেঁষে থাকত। আমার কোলের মধ্যে ঘুমাতো। আমারবিস্তারিত…


