মঙ্গলবার, অক্টোবর ১, ২০২৪
কালিকাপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় সুপেয় পানির প্লান পরিদর্শন
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:: ব্রাক ওয়াশ কর্মসূচির আওতায় বৃষ্টির পানি ট্যাংকে ধরে রেখে সুপেয় পানি পানের সুযোগ পেয়েছে কালিকাপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার কয়েক শত শিক্ষার্থীরা । দীর্ঘদিন ধরে কয়েক মাইল পথ পাড়ি দিয়ে খাবার পানি বহন করে নিয়ে আসতে হতো । পানির প্লান উদ্বোধন করায় পুকুর বা নলকূপ থেকে পানি বহন করে আনার কষ্ট লাঘব হয়েছে। সুপেয় পানির অভাব দূর করতে প্রকল্পের আওতায় ১০ হাজার লিটার পানি ধারণ ক্ষমতা সম্পন্ন ৩টি ট্যাংক স্থাপন করে দেওয়া হয়েছে। কালিকাপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা সহ পার্শ্ববর্তী এক থেকে দুই কিলোমিটারের ভিতরে গভীর নলকূপ স্থাপন করাবিস্তারিত…
সরকারি চাকরিজীবীরা টানা ৩ দিন ছুটি পাচ্ছেন
নিউজ ডেস্ক :: সরকারি চাকরিজীবীদের টানা তিনদিন ছুটি উপভোগ করার সুযোগ মিলছে। আগামী ১৩ অক্টোবর রবিবার দুর্গাপূজার বিজয়া দশমী। আগের দুদিন শুক্র ও শনিবার থাকায় টানা ৩ দিন ছুটি কাটাতে পারবেন। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব সরকারি ও আধা-সরকারি অফিস এবং সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থায় এ ছুটি পালন করা হবে। তবে যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন-কানুন দিয়ে নিয়ন্ত্রিত হয়ে থাকে বা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার থেকে অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন-কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করেবিস্তারিত…
দুর্গাপূজায় বেনাপোল বন্দরে চার দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে
বেনাপোল প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা চার দিনের ছুটির ফাঁদে পড়ছে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর। এসময় ভারতের পেট্রাপোল বন্দরের সঙ্গে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। দূর্গাপূজার ছুটির কারনে অনেক শিল্প প্রতিষ্ঠানে কাঁচামালের সংকট দেখা দিতে পারে। তবে এ ছুটিতে বেনাপোল কাস্টম হাউজ ও বন্দরে পণ্য খালাস এবং বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারন সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৯ অক্টোবর থেকে ১২ অক্টোবর টানা চার দিনের ছুটিতে পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল বন্দরের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানিবিস্তারিত…
পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পাবনা অঞ্চলে বীমা দাবীর চেক হস্তান্তর অনুষ্ঠান
ডেস্ক রিপোর্ট :: পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর পাবনা অঞ্চলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। ০১/১০/২০২৪ তারিখে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও,বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরাম এর প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েশন এর কার্যনির্বাহী সদস্য জনাব বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব, বিএম শওকত আলী । আরো উপস্থিত ছিলেন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।
সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস অনুষ্ঠিত
মুহাম্মদ হাফিজ :: ”মর্যাদাপূর্ন বার্ধক্য : বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ’ এ আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ০১ অক্টোবর মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালি শুরু হয়ে আদালত সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রবীণ হিতৈষী সংঘ সাতক্ষীরার যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলাপ্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যবিস্তারিত…
জাকির নায়েককে লাল গালিচা সংবর্ধনা দিলো পাকিস্তান
উসকানিমূলক বক্তব্য প্রদান এবং অর্থপাচার মামলায় অভিযুক্ত ইসলামি বক্তা এবং স্কলার জাকির নায়েককে লাল গালিচা সংবর্ধনা দিয়েছে পাকিস্তান। দেশটির সরকারের আমন্ত্রণে সোমবার সকালে তিনি পাকিস্তানের নিউ ইসলামাবাদ বিমানবন্দরে নামার পর এই সংবর্ধনা দেওয়া হয় তাকে। পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, প্রায় এক মাস থাকার পরিকল্পনা নিয়ে পাকিস্তানে এসেছেন জাকির নায়েক। তার ছেলে ফারিক নায়েক, যিনি নিজেও একজন ইসলামিক স্কলার, এ সফরে জাকিরের সঙ্গে এসেছেন। তার দল টিম জাকির নায়েকের কয়েকজন সদস্যও এসেছেন পাকিস্তানে। তার আগমন উপলক্ষে নিউ ইসলামাবাদ বিমানবন্দরে জারি করা হয়েছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। পাকিস্তানের প্রধানমন্ত্রীর যুব কর্মসূচির চেয়ারম্যানবিস্তারিত…
মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বালিয়াডাঙ্গা বাজারে বিক্ষোভ সমাবেশ
তবিবুর রহমান :: মহানবী হযরত মুহাম্মদ সা. কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি ও সে বক্তব্যকে বিজেপির এক নেতা সমর্থন দেওয়ার প্রতিবাদের সাতক্ষীরা কলারোয়া উপজেলার ০৫ নং কেঁড়াগাছি ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে মঙ্গলবার (০১ অক্টোবর) সকালে বালিয়াডাঙ্গা বাজারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মাদরাসা, স্কুল, কলেজের সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থী ও জনসাধারণ অংশ নেয়। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য প্রদান করেন ৫নং কেঁড়াগাছি ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর মোঃ সাবুর আলী, ৫নং কেঁড়াগাছি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবিস্তারিত…
সুনামগঞ্জে আশ্রয়ণের ঘরে আগুন, এক পরিবারের ৬ জনের মৃত্যু
নিউজ ডেস্ক :: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন একই পরিবারের ছয়জন। সোমবার ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের শিমের খাল গ্রামের আশ্রয়ণ প্রকল্পে গভীর রাতে এ ঘটনা ঘটার পর খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে যায় বলে জানিয়েছেন ধর্মপাশা থানার ওসি মো. এনামুল হক। আশ্রয়ণ প্রকল্পের ওই ঘরে থাকতেন দিনমজুর এমারুল হক স্ত্রী সন্তান নিয়ে থাকতেন। আগুনে তিনিসহ স্ত্রী পলি আক্তার, তাদের সন্তান ওমর, ফারুক, ফরহাদ ও ফাতেমা পুড়ে মারা গেছেন। জয়শ্রী ইউনিয়ন পরিষদের সদস্য সঞ্জয় রায় চৌধুরী বলেন, হাওরবেষ্টিত আশ্রয়ণটিতে ৩৪টি ঘর ছিল। রাতে আগুন লাগলেওবিস্তারিত…
৯ বছর পর বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা ক্রীড়া প্রতিবেদক
নিউজ ডেস্ক :: সর্বশেষ ২০১৫ সালে বাংলাদেশের মাটিতে টেস্ট, টি-২০ ও ওয়ানডে সিরিজ খেলেছিল দক্ষিণ আফ্রিকা। টেস্ট সিরিজ ড্র করলে ওয়ানডে সিরিজ জিতেছিল টাইগাররা। সিরিজটি আবার দুই পেসার মুস্তাফিজুর রহমান ও কাগিসো রাবাদার জন্য বিশেষ কিছু। ওই সিরিজেই অভিষেক হয়েছিল দুজনের। এরপর দুই দেশ বহুবার টেস্ট, ওয়ানডে ও টি-২০ খেলেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগাররা ওয়ানডেও জিতেছে। কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন। রাজনৈতিক পট পরিবর্তনে সিরিজটা হুমকির মুখে পড়েছিল। শেষ পর্যন্ত ৯ বছর পর বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ১৬ অক্টোবর ঢাকায় পা রাখছে প্রোটিয়ারা। আইসিসি টেস্টবিস্তারিত…
সেপ্টেম্বরে ডেঙ্গুতে ৮০ জনের মৃত্যু
নিউজ ডেস্ক :: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৬৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু সেপ্টেম্বর মাসেই ৮০ জন মারা গেছেন, যা চলতি বছর কোনো মাসে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু। আর ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৫২ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত মোট ৩০ হাজার ৯৩৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৬৩ শতাংশ পুরুষ এবং ৩৭ শতাংশ নারী। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকেবিস্তারিত…


