সেপ্টেম্বর, ২০২৪

 

লেখক আকিব নজরুল তোহা

‘ আমার বাংলাদেশ, বাংলাদেশির বাংলাদেশ’

আমার বাংলাদেশ, বাংলাদেশির বাংলাদেশ উর্বর মাটিতে আল্লার বরকতে চাল-আটা ফসল ফলে হাওর, বাওর, বঙ্গোপসাগর, ঝিলে, জেলার প্রতি মিলিমিটার মাটিতে যা সব কিছু আছে বাংলাদেশির জাতীয় সম্পত্তি হবে। ফরটিন এপ্রিলকে পহেলা বৈশাখ যেখানে বলে, আমার বাংলাদেশ, বাংলাদেশির বাংলাদেশ। পাহারা দিবো অস্ত্র নিয়ে, ভিনদেশি দেখলেই ধরায়ে দিবো সরকারে ভিনদেশিকে ঠাই দিবো না আমার বাংলাদেশে কারন ভিনদেশিরা বাংলাদেশির উপর হামলা করে কারন ভিনদেশিরা বড় হামলার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু কোটি বাংলাদেশি পাহারা যদি দেয় অস্ত্র নিয়ে হামলার জবাব প্রতিরোধ ও হামলা বুঝাব জাগো হে বাংলাদেশি কারন জেলার প্রতি মিলিমিটার মাটি আমার বাংলাদেশ, বাংলাদেশির বাংলাদেশ।বিস্তারিত…


পাঠ্যবইয়ে থাকছে বঙ্গবন্ধুর ইতিহাস, বাদ যাচ্ছে হাসিনার গুণগান

মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের পাঠ্যবই থেকে অতিরঞ্জিত ইতিহাস বাদ দেয়া হচ্ছে। কোন সরকার প্রধানকে হিরো বানিয়ে দেয়া কোন অংশ থাকলে তা বাদ দেয়া হবে বই থেকে। বাদ পড়বে বিতর্কিত অংশগুলোও। ২০১২ সালের শিক্ষাক্রমের বইগুলোকেই পরিমার্জন করে প্রস্তুত করা হচ্ছে আগামী বছর বিতরণের জন্য। বইগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার ইতিহাস নিয়ে লেখা কন্টেন্টগুলো বহালই থাকছে। তবে দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অতিরঞ্জিত গুণগান ও বাণী বাদ পড়ছে বইগুলো থেকে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান দ্যা ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনিবিস্তারিত…


শেখ হাসিনা ও রেহানার নামে ৬০ কাঠা প্লট বরাদ্দ বাতিলে রিট

  নিউজ ডেস্ক : : সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং বোন শেখ রেহানাসহ পরিবারের সদস্যদের নামে ঢাকার পূর্বাচলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বরাদ্দকৃত ৬০ কাঠা প্লট বাতিল চেয়ে উচ্চ আদালতে রিট হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী এ রিট করেন। তারা হলেন- মো. রেজাউল ইসলাম, আল রেজা মো. আমির, মো. গোলাম কিবরিয়া, মোহাম্মদ হারুন, মো. বেলায়েত হোসেন সোজা, কামরুল ইসলাম রিগান, হাসান মাহমুদ খান, শাহীনুর রহমান শাহীন এবং মো. জিল্লুর রহমান।     রিটে প্লট বরাদ্দের সঙ্গে জড়িত এবং সুবিধাভোগীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনবিস্তারিত…


সাবেক প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী গ্রেপ্তার

নিউজ ডেস্ক :: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।  পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে গ্রেফতার করে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তৌফিক-ই-ইলাহী চৌধুরী ১৯৭১ সালে কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। মার্চে অসহযোগ আন্দোলন চলাকালে ২১-২৩ মার্চ তিনি ঝিনাইদহেক য়েকজন বাঙালি সহকর্মীর সঙ্গে মিলিত হন। আলোচনা করে সিদ্ধান্তবিস্তারিত…


বিভিন্ন মানুষের নামে হয়রানীমূলক মামলার প্রতিবাদে সাতক্ষীরার ভোমরায় মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি :: ভোমরা সিএন্ডএফ কর্মচারী এসোসিয়েশনের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক, বন্দরের সফল ব্যবসায়ী, অধিক করদাতা ও বিশিষ্ঠ সমাজসেবক নাজমুল আলম মিলন, শ্রমিক নেতা নিজাম উদ্দীন(১৭২২) ও মোঃ হারুণ (১১৫৫)সহ নিরীহ ও নির্দোষ মানুষের নামে হয়রানীমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় ভোমরা শুল্ক স্টেশনের সামনে ভোমরা সিএন্ডএফ কর্মচারী এসোসিয়েশন, ৪টি শ্রমিক ইউনিয়ন ১১৫৫, ১১৫৯, ১৭২২ ও ২২৬৪ এবং ট্রান্সপোর্ট মালিক সমিতির হাজার হাজার শ্রমিক ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে সিএন্ডএফ কর্মচারী এসোসিয়েশনের সভাপতি পরিতোষ কুমার ঘোষের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেনবিস্তারিত…


কু-প্রস্তাবে রাজী না হওয়ায় ভাসুরের হামলায় মারাত্নক আহত রেখা খাতুন

নিউজ ডেস্ক :: কূপ্রস্তবে রাজি না হওয়ায় পিটিয়ে আহত করেছে রেখা খাতুন (৩৫)কে। রেখা সতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রামের মিজানুর রহমানের স্ত্রী। ঘটনার বিবরণে জানা যায়, দীীর্য় দিন ধরে রেখাকে তার ভাসুর মোকলেছুর রহমান প্রায়ই কূূ প্রস্তাব দিয়ে আসছিলো। রেখা তার ভাসুরের কূ-প্রস্তাবে রাজি হতো না। এতে ক্ষীপ্ত হয়ে মোকলেছুর তার ছোট ভাইয়েয়র বউ রেখাকে পিটিয়ে আহত করেছে। শুধু রেখাকেই নয় তার স্বামী মিজানুরকে ও পিটিয়ে মারত্নক ভাবে আহত করেছে। রেখার স্বামী মিজানুর জানান,দীর্ঘ দিন ধরে পিতার ভিটা বাড়ির ৭ কাটা জমিতে আমরা দু’ভাই বসবাস কর আসছি। বড় ভাই মোকলেছুরবিস্তারিত…


শেখ হাসিনা দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন : ড. ইউনূস

ডেস্ক নিউজ :: শেখ হাসিনার শাসনামলে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, প্রতিষ্ঠানগুলোকে নতুন করে উদ্ভাবন করতে হবে। বর্তমান সরকার শিক্ষা, অর্থ, শ্রম খাত, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, বেসামরিক প্রশাসন এবং ব্যবসার পরিবেশে গুরুত্বপূর্ণ সংস্কার করতে প্রতিশ্রুতিবদ্ধ। এসব সংস্কারে নেদারল্যান্ডস সরকারের সহযোগিতা চাই। মঙ্গলবার বাংলাদেশে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ সহযোগিতা চান তিনি। ডাচ রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের প্রতি তার দেশের পূর্ণ সমর্থন ব্যক্ত করে বলেন,বিস্তারিত…


বাংলাদেশের যে তিন ক্রিকেটার এবার ভারতের নজরে

নিউজ ডেস্ক : : চলতি মাসে ঘরের মাঠে বাংলাদেশকে আতিথ্য দেবে ভারত। দুই ম্যাচের টেস্টের সিরিজের প্রথমটির জন্য এরই মধ্যে দল ঘোষণা করেছে ভারতীয় কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের হোয়াইটওয়াশের স্বাদ দেওয়া বাংলাদেশকে নিয়ে বেশ সতর্ক টিম ইন্ডিয়া। টাইগারদের বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়েই নামছে ভারত। বিরাট কোহলি, রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহর মতো অভিজ্ঞ ক্রিকেটারদের দলে পাওয়ার পাশাপাশি চোট কাটিয়ে ফেরা রিশভ পন্তকেও পাচ্ছে তারা। সবমিলিয়ে নিজেদের সম্ভাব্য সেরা স্কোয়াড নিয়েই মাঠে নামবে রোহিত শর্মার দল।


বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি বিজিবিতে, সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন

 নিউজ ডেস্ক  :: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ হিসেবে সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, নারী-শিশু ও মা”দ”ক পাচারসহ যেকোনো ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে। সম্প্রতি এ বাহিনীতে ডিজিটাল পদ্ধতিতে ১০৩তম ব্যাচে সিপাহি (জিডি) পদে পুরুষ ও নারী উভয় প্রার্থী নেয়া হবে। এ নিয়ে বিভিন্ন পত্রিকায় বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করার শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিপাহি পদে আবেদনের জন্য নারী ও পুরুষ উভয় প্রার্থীদের এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ–৩ এবং এইচএসসি বা সমমান পরীক্ষায়বিস্তারিত…


আজকের কর্মসূচি নিয়ে সারজিসের বার্তা

নিউজ ডেস্ক:: আজকের কর্মসূচি নিয়ে সারজিসের বার্তা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ছাত্র-জনতার সঙ্গে মতবিনিময় করেছেন। ইতোমধ্যে তাদের বিভাগীয় ও জেলা পর্যায়ের সফর শুরু হয়েছে। তারই অংশ হিসেবে আজ মঙ্গলবারের কর্মসূচি নিয়ে বার্তা দিয়েছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লেখেন, নারায়ণগঞ্জের সংগ্রামী সহযোদ্ধাদের সঙ্গে আগামীকাল (মঙ্গলবার) দেখা হচ্ছে ইনশাআল্লাহ। বিকেল ৩টায় পৌর স্টেডিয়ামে দেখা হবে বলে স্ট্যাটাসে জানান তিনি। আন্দোলনের সমন্বয়করা গত রোববার (৭ সেপ্টেম্বর) থেকে ছাত্র-জনতার সঙ্গে মতবিনিময় শুরু করেন। ওই দিন চট্টগ্রাম যান সমন্বয়কবিস্তারিত…