শুক্রবার, সেপ্টেম্বর ২৭, ২০২৪
ময়মনসিংহে মোবাইল বিস্ফোরণে চিকিৎসকের মৃত্যু
নিউজ ডেস্ক :; ময়মনসিংহ নগরীতে বিছানায় মাল্টিপ্লাগ নিয়ে মোবাইল ফোন চার্জে রেখে ঘুমিয়ে থাকা তারিকুল আলম নোমান (৪২) নামে এক চিকিৎসকের মুঠোফোন বিস্ফোরণে মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ভোরের দিকে ময়মনসিংহ নগরীর জমির মুন্সি লেন এলাকার তার নিজ বাসায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তারিকুল আলম নগরীর জমির মুন্সি এলাকার মৃত তাহের উদ্দিনের ছেলে। শুক্রবার ভোর রাত ৪টার দিকে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ও স্বজনরা জানায়, মুঠোফোনটি বিস্ফোরিত হয়ে দগ্ধবিস্তারিত…
কেশবপুরে মরদেহ কবরস্থানে নিতে হলো নৌকাযোগে
সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি :: বন্যার পানিতে তলিয়ে গেছে গ্রাম্য রাস্তাঘাট,বসত বাড়ি,উঠান, কবরস্থান। মানুষ মারা গেলেও দাফন করার জায়গা নেই বললেই চলে। উঁচু স্থান পর্যন্ত পৌঁছে গেছে বন্যার পানি। বন্যা প্লাবিত এলাকা হয় মানুষ মারা যাওয়ার পর নৌকায় করে মরদেহ নিয়ে যেতে হচ্ছে কবরস্থানে দাফন করার জন্য। এমনটি ঘটেছে যশোরের কেশবপুর উপজেলার মধ্যকুল গ্রামে। গ্রামটির উত্তরপাড়া এলাকায়। গত বৃহস্পতিবার দুপুরে কেশবপুর সদর ইউনিয়নের মধ্যকুল গ্রামের উত্তরপাড়া এলাকার সিরাজুল ইসলাম (৫২) গত বুধবার রাতে এশার নামাজ পড়ার পর মারা যান(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এলাকাবাসী জানায়, গ্রামটি বন্যার পানিতে প্লাবিতবিস্তারিত…
আখড়াখোলায় দাতব্য সংস্থা “সোয়াব” এর উদ্যোগে ছাগল বিতরন
মোঃ রাশেদ রেজা :: ২৭ শে সেপ্টেম্বর, শুক্রবার সাতক্ষীরা সদর উপজেলার অন্তর্ভুক্ত ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়নের আখড়াখোলা-মুকুন্দপুর-বয়ারখোলা জান্নাতুল ফেরদাউস মসজিদ, হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দাতব্য সংস্থা “সোয়াব” এর উদ্যোগে হতদরিদ্র পরিবারের অর্থনৈতিক স্বাবলম্বীকরনে সহায়তা স্বরুপ মহিলাদের মাঝে ছাগল বিতরন করা হয়। দাতব্য সংস্থা “সোয়াব” এর সভাপতি- মোঃ জামিলুজ্জামান জামিলের সভাপতিত্বে জুম্মা বাদ অনুষ্ঠানটি শুরু করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ নং বল্লী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক – মোঃ আব্দুল গনি। এসময় অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত শিক্ষক – মোঃ আনোয়ারুল ইসলাম, দাতব্য সংস্থা “সোয়াব” এরবিস্তারিত…
পাটকেলঘাটায় হিন্দু সম্প্রদায়ের সাথে জামায়াতের মত বিনিময়
তালা( সাতক্ষীরা) সংবাদদাতা : পাটকেলঘাটায় হিন্দু সম্প্রদায়ের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী মত বিনিময় সভা করেছে। শুক্রবার ২৭ সেপ্টেম্বর সকাল ৯ টায় পাটকেলঘাটা জামায়াত অফিসে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও নির্বাচন বিষয়ক সচিব তালা কলারোয়া নির্বাচনী এলাকার এমপি প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সংখ্যালঘু বলতে কিছু নেই, এদেশে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান সকলেই মিলে একসাথে বসবাস করি, প্রত্যেকেই তার নাগরিক সুবিধা লাভ করবে। অধিকাংশ জনগণেরবিস্তারিত…


