জাতীয়
কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ১৩ কেজি রূপা উদ্ধার
কামরুল হাসান।। কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ১২ কেজি ৯৭৫ গ্রাম ওজনের রূপা উদ্ধার করা হয়েছে। বিজিবি সূত্র জানায়, শনিবার (১৯ এপ্রিল) সকাল ৯ টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক বিএ-৬৩৮০ লে. কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর সার্বিক দিক নির্দেশনায় একটি বিশেষ আভিযানিক দল ১২ কেজি ৯৭৫ গ্রাম ভারতীয় রূপা আটক করে। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ মাদরা বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৮ ও ৯ আরবি এর মধ্যবর্তী স্থান হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়ার সীমান্তবর্তী উত্তর ভাদিয়ালি নামক স্থান হতে রূপা ভারত হতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আগমন করবে এমন সংবাদবিস্তারিত…
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে মাদরাসার ২ শিক্ষার্থী নিহত, ব্যাপক হতাহতের আশঙ্কা

মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে টানা ভারী বর্ষণের জেরে ভয়াবহ পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে মাটির নিচে চাপা পড়ে একটি মাদরাসার অন্তত দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এবিস্তারিত…











