snews

 

পাইকগাছায় বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :: পাইকগাছার কপিলমুনি—হরিঢালী ইউনিয়ন যুবদলের উদ্যোগে শুক্রবার রাত ১০ টায় কলেজ মোড়ে যুবনেতার অস্থায়ী কার্যালয়ে কেক কেটে তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৯ তম জন্মদিন উদযাপন করেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ ইমাদুল ইসলাম, জাহিদ আল কাদির জ্যোতি, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ তহিদুজ্জামান মুকুল, জেলা যুবদলের নেতা মোঃ আব্দুল লতিফ, সাইদুর রহমান তুহিন, বিএনপি নেতা মোঃ ইব্রাহিম গাজী, সাবেক ছাত্র নেতা শেখ আবু তালেব, যুগ্ম—আহবায়ক শেখ ইকবাল হোসেন, সাংবাদিক আমিনুল ইসলাম বজলু, মোঃ শফিকুল ইসলাম, মোঃ হারুন—অর—রশিদ, মোঃ আজিজুলবিস্তারিত…


আশাশুনিতে পূজা উদযাপন পরিষদের সাথে জামাত নেতৃবৃন্দের মতবিনিময়

আশাশুনি প্রতিনিধি :: আশাশুনিতে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ ও হিন্দু কমিউনিটির সাথে মতবিনিময় করেছেন জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ। শনিবার (১৭ আগস্ট) সকালে আশাশুনি সদর কালিমন্দিরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামাতের আমীর মুহাদ্দিস রবিউল বাশার। প্রাক্তন শিক্ষক অধ্যাপক সুবোধ চক্রবর্তীর সভাপতিত্বে এবংপূজা উদযাপন পরিষদের সেক্রেটারি রনজিৎ কুমার বৈদ্য ও সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আব্দুল হাই এর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবেবিস্তারিত…


কলারোয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতা কারাবন্দী হাবিবসহ সকল নেতৃবৃন্দের মুক্তিসহ নানা দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ রবিবার

কামরুল হাসান :: কলারোয়ায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে মিথ্যা সাজানো মামলার সাজা বাতিল ও মামলা প্রত্যাহের দাবিতে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ ও দোয়ানুষ্ঠান রবিবার। আওয়ামী লীগ কর্তৃক মিথ্যা মামলায় সাজানো স্বাক্ষীর মাধ্যমে ফরমায়েশী রায়ে তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের ৭০ বছরের সাজাসহ বিএনপি ও অংগ সংগঠনের ৫০জন নেতা কর্মীকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়ার প্রতিবাদে এবং মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের দাবিতে উপজেলা চত্বরসহ পার্শ্ববর্তী এলাকায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া, মিথ্যা মামলায় ফরমায়েসী রায়ে সাজাপ্রাপ্ত ৪জন সহযোদ্ধা ভাই কারাগারেবিস্তারিত…


নিয়ম বহির্ভূত নদী খননের প্রতিবাদে ঝাউডাঙ্গায় মানববন্ধন

স্টাফ রিপোর্টার :: পানিউন্নয়ণ বোর্ড সাতক্ষীরা ডিভিষন-২ এর শাখা কর্মকর্তা মোঃ জহিুরুল ইসলাম ও সাব ঠিকাদার আনন্দ বিশ্বাস সরকারি নিয়মনীতি না মেনে বিনা নোটিশে অসহায় জনগণের ঘর বাড়ি উচ্ছেদ করায় তাদের শাস্তি চেয়ে প্রতিবাদ সমাবেশ ও মানব বন্ধন করেছে ঝাউডাঙ্গার সর্বস্থরের জনগণ। শনিবার বিকাল ৫টায় সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা-পাথরঘাটা বেত্রাবতী নদীর উপর পাকা ব্রিজে এ মানব বন্ধন ও প্রতিবাদ কর্মসূচী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্থ এলাকাবাসি। অবিলম্বে তারা প্রসাশনের কাছে তাদের পূনর্বাসনের এবং মাটি অপসারণের দাবী করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিচারের আওতায় আনার জোর দাবী জানান।


নতুন উপদেষ্টারা যে দায়িত্বে, ৮ জনের দফতর পুনর্বণ্টন

অন্তর্বর্তীকালীন সরকারের আরো চার উপদেষ্টা শপথ নিয়েছেন। এ নিয়ে উপদেষ্টার সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে। এরই মধ্যে নতুন উপদেষ্টাদের দায়িত্ব দেওয়াসহ পুরোনোদের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। শুক্রবার রাতে উপদেষ্টাদের দফতর বণ্টন ও পুনর্বণ্টন করা হয়। নতুন চার উপদেষ্টার কে কোন দায়িত্ব পেলেন- অন্তর্বর্তীকালীন সরকারের নতুন চার উপদেষ্টাকে একাধিক মন্ত্রণালয় ও কার্যালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এদের মধ্যে ওয়াহিদ উদ্দিন মাহমুদকে পরিকল্পনা মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়, মুহাম্মদ ফাওজুল কবির খানকে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয় এবং আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়েবিস্তারিত…


রাশিয়ার সুদঝা শহর দখল করল ইউক্রেন

রাশিয়ার কুরস্ক অঞ্চলের সুদঝা নামের একটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে ইউক্রেনের সেনারা। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। গত সপ্তাহে কুরস্কে হঠাৎ করে ইউক্রেনের কয়েক হাজার সেনা প্রবেশ করে। সুদঝা শহরে গত সপ্তাহ থেকেই ছিল ইউক্রেনীয় সেনারা। কিন্তু এবারই প্রথমবারের মতো দেশটির প্রেসিডেন্ট জানালেন তাদের সেনারা শহরটি দখল করেছে। ইউক্রেনের সেনাপ্রধান ওলেক্সান্ডার স্রিসকি জানিয়েছেন, গত সপ্তাহে আকস্মিক অভিযান শুরুর পর এখন পর্যন্ত তারা কুরস্কের ৩৫ কিলোমিটার ভেতরে প্রবেশ করতে পেরেছেন। এরমধ্যে ১ হাজার ১৫০ স্কয়ার কিলোমিটার অঞ্চল এবং ৮২টি এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছেন তারা। স্রিসকি আরও জানিয়েছেন, সুদঝাবিস্তারিত…


যশোরে মেম্বারের ঘরে আগুন, দগ্ধ ৪

যশোরের ঝিকরগাছায় এক ইউপি সদস্যের বাড়িতে দেওয়া আগুনে শিশুসহ একই পরিবারের চার জন দগ্ধ হয়েছেন। বুধবার (১৪ আগস্ট) ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের কাগমারি গ্রামে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- ইউপি সদস্য তালিমুল ইসলাম খান (৩৮), তার স্ত্রী মুক্তা বেগম (৩২), ছেলে মেহেমি খান (৩) ওতালিমুলের ছোট ভাই ওবায়দুল খান (৩৪)। বর্তমানে তারা সবাই ঢাকায় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। পরিবারের সদস্যদের অভিযোগ, ঘরটিতে বাইরে থেকে দরজা আটকে দিয়ে জানালা দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তালিমুলের ছোট ভাই ওবায়দুল সাংবাদিকদের জানান, বুধবার রাতে তার ভাই তালিমুল স্ত্রী, সন্তান নিয়ে ঘরে ঘুমিয়ে পড়েন। রাত ২টারবিস্তারিত…


ফার্নান্দেসের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন ব্রুনো ফার্নান্দেসের। ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম ক্লাবটির সঙ্গে আরও এক বছরের চুক্তি বাড়িয়েছেন পর্তুগালের এই তারকা মিডফিল্ডার। ফার্নান্দেসের সঙ্গে নতুন চুক্তির খবরটি গতকাল বৃহস্পতিবার নিশ্চিত করেছে ইউনাইটেড। আগে থেকেই ২০২৬ সাল পর্যন্ত ইউনাইটেডের সঙ্গে চুক্তি ছিল ফার্নান্দেসের। ২০২২ সালে এই চুক্তি করেছিলেন তিনি। এবার আরও লম্বা হলো তাদের সম্পর্ক। আগামী ২০২৭ সালের জুন পর্যন্ত ইউনাইটেডের সঙ্গে থাকবেন ফার্নান্দেস। নতুন চুক্তিতে এর বাইরে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগও থাকছে ক্লাবটির হাতে। ২০২০ সালে স্পোর্তিং সিপি থেকে ইউনাইটেডে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছিলেন ফার্নান্দেস। এরপর থেকেই দলেরবিস্তারিত…


টুকু-পলক ও সৈকতের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

রাজধানীর পল্টনে এক রিকশাচালককে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠুতদন্তের জন্য তাদের দশ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, বুধবার রাতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় এ তিনজনকে গ্রেফতার করাবিস্তারিত…


অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা যারা হচ্ছেন

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি আরো বড় হচ্ছে। নতুন করে যুক্ত হচ্ছেন আরো ৫ জন উপদেষ্টা। এ নিয়ে মোট উপদেষ্টার সংখ্যা দাঁড়াবে ২২ জনে। এর মধ্যে নতুন করে চারজন উপদেষ্টার নাম জানা গেছে তারা হলেন- ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম ও মুহাম্মদ ফাওজুল কবির খান। নতুন এ চার উপদেষ্টা শপথ নেবেন আগামীকাল (শুক্রবার)। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। রাষ্ট্রপতির দৈনিক কর্মসূচি থেকে জানা গেছে, শুক্রবার বিকেল ৪টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে, তিন দফায়বিস্তারিত…