আশাশুনিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :: আশাশুনি উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠন গণহত্যাকারী শেখ হাসিনার বিচারের দাবীতে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। শনিবার বিকালে আশাশুনিতে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হেনা মোস্তফা কামাল। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসান। প্রধান বক্তার ছিলেন জেলা যুবদলের প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা।
বিশেষ অতিথির ছিলেন, সহ সমন্বয়ক ফরিদ উদ্দিন, আলিমুজ্জামান আলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, সদর বিএনপির আহ্বায়ক আবুল হাসান হাদী, পৌর বিএনপির আহ্বায়ক আহসানুল কাদের স্বপন, কৃষক দলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন রাজু, জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরীফুজ্জামান সজীব। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খালিদুজ্জামান টিপুর সঞ্চালনায় উপজেলা পর্যায়ে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আছিফুর রহমান তুহিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল আহসান, সদস্য সচিব জাকির হোসেন বাবু, তাঁতী দলের সদস্য সচিব গোলাম মোস্তফা। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক শরীফুল আহসান টোকন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ হাবিল, সদস্য সচিব আশিকুজ্জামান আশিক ও ছাত্রদলের সভাপতি আরাফাত রহমান পলাশ।
এর আগে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিল উপজেলা সদরে একত্রিত হয়ে একটি বিশাল বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সভাস্থলে হাজির হয়।
সম্পর্কিত সংবাদ
আশাশুনিতে সাবেক ইউপি চেয়ারম্যান,জামায়াত নেতা অধ্যাপক মাওঃ আব্দুল মান্নানের জানাজা সম্পন্ন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি (সাতক্ষীরা) সংবাদদাতা।।সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান,উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর,বিশিষ্টবিস্তারিত…
আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার বুধহাটা থেকে পাইথালী পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কেরবিস্তারিত…


