snews

 

নতুন স্মার্টফোন কেনার টিপস

নতুন স্মার্টফোন কেনার ক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রাখতে হয়। না হলে আপনি আপনার জন্য সঠিক ফোনটি বেছে নিতে ব্যর্থ হবেন। বাজারে শত শত ফোন। এসব ফোন থেকে সঠিক ফোনটি বেছে নেওয়ার কিছু কৌশল বা টিপস জানুন। ডিসপ্লে- একটি ৫.৫- ৬ ইঞ্চির এইচডি বা কিউএইচডি ডিসপ্লেসহ একটি ফোন সাধারণত আদর্শ। এটিকে আপনার পকেটে বা পার্সে বহন করা সহজ হয়ে ওঠে। প্রসেসর- প্রসেসরের ক্ষমতা বিচার করার জন্য প্রসেসিংয়ের গতি দেখা প্রয়োজন, যা গিগাহার্টজের পরিপ্রেক্ষিতে প্রকাশ করা হয়। গতি যত বেশি হবে প্রসেসর তত দ্রুত হবে। কোনও ইউজারের যদি প্রচুর ফটো/ভিডিও এডিটিং করারবিস্তারিত…


হেফাজত সমাবেশে গুলি : শেখ হাসিনাসহ ৩৪ জনকে আসামি করে মামলা

২০১৩ সালের ৫ মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা করা হয়েছে এমন অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার (১৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী-আল ফারাবীর আদালতে এ মামলার আবেদন করেন বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান বাবুল সরদার চাখারী। এসময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন এবং মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান,বিস্তারিত…


সাগর উত্তাল, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ুও সক্রিয়। এর প্রভাবে দেশের ১৩ অঞ্চলের উপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে। সাগর বন্দরগুলোতে ৩ নং সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সপ্তাহজুড়ে দেশের সব বিভাগে এ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রোববার সকালে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহবিস্তারিত…


পাগলা মসজিদের সিন্দুকে পাওয়া ২৮ বস্তায় মিলল ৭ কোটি টাকা

কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে ঐতিহাসিক পাগলা মসজিদের ৯টি লোহার দানবাক্স খোলা হয়েছে। ৩ মাস ২৬ দিন পর আজ শনিবার সকাল সাড়ে ৮টায় দানবাক্সগুলো খোলা হয়। সেখান থেকে এবার রেকর্ড ২৮ বস্তা টাকা পাওয়া গেছে। টাকা গণনার কাজে অংশ নিয়েছে মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে গড়া ৩৫০ জনের একটি দল। এই কাজে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহুয়া মমতাজ, মসজিদের পেশ ইমাম মুফতি খলিলুর রহমান ও রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রফিকুল ইসলামও। কিশোরগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল তরিকুল ইসলাম, কিশোরগঞ্জের জেলাবিস্তারিত…


কক্সবাজারে পাহাড় ধসে একই পরিবারের তিন জন নিহত

অনলাইন ডেস্ক :: কক্সবাজারের পেকুয়ায় পাহাড় ধসে একই পরিবারের তিন জন নিহত হয়েছেন। রোববার (১৮ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-পেকুয়া উপজেলার ৬নং ওয়ার্ডের শিলখালী জারুল বনিয়া সেগুন বাগিচার সরোয়ারের স্ত্রী মমতাজ (৩২), একই পরিবারের সরোয়ারের কন্যা ময়না (১৩) ও একই ওয়ার্ডের হোসেনের কন্যা তোহা (৮)। পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অতিবৃষ্টির কারণে মাটি নরম হয়ে পাহাড় ধসে একই পরিবারের তিন জন নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরে এলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।


এক মাস পর খুলল শিক্ষাপ্রতিষ্ঠান, নিরাপত্তা জোরদার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে দেশজুড়ে বন্ধ রাখা সব শিক্ষাপ্রতিষ্ঠান অবশেষে এক মাস পর আজ রোববার (১৮ আগস্ট) খুলে দেয়া হয়েছে। দীর্ঘ এক মাসে সরকার পরিবর্তন সহ নানা ঘটনার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা স্কুলে স্কুলে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এর আগে গত ১৫ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় এক নির্দেশনায় রোববার (১৮ আগস্ট) থেকে বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে জানানো হয়। দীর্ঘ এক মাসে সরকার পরিবর্তন সহ নানা ঘটনার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা স্কুলে স্কুলে নিরাপত্তা বাড়ানো হয়েছে। স্কুলের গেটে অতিরিক্ত নিরাপত্তাবিস্তারিত…


ব্যাংক থেকে নগদ ৩ লাখ টাকার বেশি তোলা যাবে না

নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন এক‌টি অ্যাকাউন্ট থেকে নগদ তিন লাখ টাকার বেশি উত্তোলন করা যাবে না। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিয়ম প্রযোজ্য হবে বলে ব্যাংকগুলোকে খুদে বার্তা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। শনিবার (১৭ আগস্ট) রা‌তে বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক জরুরি বার্তায় সরকারি-বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের এ নির্দেশনা দেওয়া হয়েছে। একাধিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ তথ্য নিশ্চিত করেছেন। একই পরিবারের তিনজনকে জবাই করে হত্যাএকই পরিবারের তিনজনকে জবাই করে হত্যা নির্দেশনা অনুযায়ী, একজন গ্রাহক তিন লাখের বেশি নগদ টাকা উত্তোলনবিস্তারিত…


কলারোয়ায় ৩ কোটি ৬০ লাখ টাকা মূল্যের এলএসডি মাদক জব্দ

কামরুল হাসান :: কলারোয়া উপজেলার কাঁদপুর সীমান্ত থেকে তিন বোতল ভারতীয় মূল্যবান এলএসডি (লাইসার্জিক এসিড ডাইথ্যালামাইড) মাদক জব্দ করেছেন বিজিবি সদস্যরা। শনিবার দুপুরে উপজেলার চান্দুড়িয়া সীমান্তের কাঁদপুর এলাকা থেকে ওই মাদক জব্দ করা হয়। তবে, এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে পারেনি বিজিবি। বিজিবি জানায়, ভারত থেকে অবৈধ পথে কলারোয়া উপজেলার চান্দুড়িয়া সীমান্ত দিয়ে ভয়ঙ্কর মাদক এলএসডির একটি বড় চালান আনা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে চান্দুড়িয়া বিওপি‘র নায়েব সুবেদার মোঃ আবু তাহের পাটোয়ারীর নেতৃত্বে বিজিবির একটি চৌকস টহল দল সেখানে অভিযান চালায়। এ সময়বিস্তারিত…


সাতক্ষীরায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে নারী শ্রমিক নিহত

ডেস্ক রিপোর্ট :: শনিবার (১৭ আগস্ট) ভোর ৬টার দিকে সদর উপজেলার সাতক্ষীরা-যশোর সড়কের লাবসা পলিটেকনিক ইনস্টিটিউটের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহত শেফালি খাতুন সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের লাবসা কারিকরপাড়া গ্রামের মৃত সোহরাব হোসেনের স্ত্রী। প্রত্যক্ষদর্শী মাইক্রোবাসচালক রুবেল হোসেন জানান, ওই নারী সকালে কাজে যাচ্ছিলেন। সকাল ৬টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার সাতক্ষীরা-যশোর সড়কের লাবসা পলিটেকনিক ইনস্টিটিউট পেরিয়ে কিছুদূর গেলে যশোরগামী দ্রুতগতির একটি পিকআপ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। স্থানীয় বাসিন্দা আসমা আক্তার জানান, কিছুদিন আগে শেফালির স্বামী সোহরাব হোসেন মারা গেছেন। স্বামীর মৃত্যুর পর শেফালি অন্যের জমিতেবিস্তারিত…


বাপা’র উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা প্রদান

বৃক্ষরোপণে নিয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের হাতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) খুলনা শাখার উদ্যোগে ফলজ—বনজ গাছের চারা প্রদান করা হয়। আজ শনিবার বিকেলে সোনাডাঙ্গাস্থ নর্থ ওয়েস্টার্ন ইউনির্ভাসিটি ক্যাম্পাসের সামনে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন সংগঠনের জাতীয় পরিষদ সদস্য ও খুলনা শাখার সমন্বয়কারী অ্যাড. মোহাম্মদ বাবুল হাওলাদার। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সোনাডাঙ্গা থানা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শিক্ষক নিতাই পাল, বাপা নেতা অধ্যাপক সঞ্জয় সাহা, পলাশ দাশ, শিক্ষার্থীদের মধ্যে হাওলাদার মেহেদী হাসান, শেখ সুমাইয়া সিদ্দিকী ফাবিয়া, ঋত্বিক দাস, মুক্তি মোল্লা, জয় মণ্ডল, ফাবিয়া বশরীবিস্তারিত…