snews

 

কলারোয়া উপজেলা বিএনপির আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

ষ্টাফ রিপোটার :: শনিবার (২১শে সেপ্টেম্বর) সন্ধ্যায় কলারোয়া উপজেলা বিএনপি’র পার্টি অফিসে সদ্য কারা মুক্ত যুবদলের নেতা আরিফুজ্জামান জামান রিপনের নেতৃত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। ২০০২ সালে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার গাড়ি বহর হামলার মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত ৫০ জন আসামীর মধ্যে, ৪ জন কারারন্দী থাকাকালীন মৃত্যুবরণ করেন। মাহফুজুর রহমান সাবু, জাবিদ রায়হান লাকি,মাষ্টার আঃ ছাত্তার, দিদারুল ইসলামের আত্মার মাগফরাত কামনা করে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। বিএনপির চার নেতার স্মৃতি চারন করে রিপন বলেন, কারাবন্দী থাকাকালীন তাদের শারীরিক অসুস্থতা ও চিকিৎসা বিহীন করুন মৃত্যু পৃথিবীতে আর যেনবিস্তারিত…


ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ কর্মচারী এ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা

দেবহাটা প্রতিনিধি: ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ কর্মচারী এ্যাসোসিয়েশন (রেজিঃ নং-২১২৯/১৪) এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় ভোমরা স্থলবন্দর সড়কে এ সভা অনুষ্ঠিত হয়। সভার প্রথম অধিবেশনে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ কর্মচারী এ্যাসোসিয়েশনের সভাপতি পরিতোষ কুমার ঘোষের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক হাদিউর রহমান বাদশার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ভোমরা কাস্টমস্ সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের আহবায়ক ও যুগের বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক হাবিবুর রহমান হাবিব। বক্তব্যে তিনি বলেন, বিগত ১৫ বছর আমরা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলাম। দেশে খুন, গুম, মিথ্যা মামলায় বিরোধী দলগুলোকে আওয়ামী সরকার দমন করে রেখেছিল। তারা কখনোবিস্তারিত…


কলারোয়া পাবলিক ইনস্টিটিউট এর নতুন কমিটি গঠণ

কলারোয়া প্রতিনিধি :: কলারোয়ায় পাবলিক ইন্সটিটিউটের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বিগত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদত্যাগ করায় সভায় সর্বসম্মতিক্রমে অ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টুকে সভাপতি ও আখলাকুর রহমান শেলীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। শনিবার বিকালে কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের হলরুমে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় সভাপতিত্ব করেন পাবলিক ইনস্টিটিউটের প্রধান নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম। সাধারণ সভায় উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টু, সাবেক সাধারণ সম্পাদক ও আমানুল্লাহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম, আখলাকুর রহমান শেলী, সহকারী অধ্যাপক আনারুল ইসলাম, শাহাদাত হোসেন, মাওলানা তৌহিদুর রহমান, শামসুলবিস্তারিত…


কোন মানব রচিত মতবাদ মানুষের মুখে হাসি ফোটাতে পারে না: মুজিবুর রহমান

নিউজ ডেস্ক :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক এম পি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, আমরা অতিতে অনেক সরকার দেখেছি, অনেকে বিভিন্ন সংস্কার করেছেন, বিভিন্ন কর্মসূচি নিয়েছেন, কিন্তু কোন কর্মসূচি মানুষকে শান্তি দিতে পারেনি। আমারা বিশ্বাস করি,মানব রচিত মতবাদ ভূলে ভরা। এটা একটা ভূল মতবাদ। যতদিন এই মতবাদ নিয়ে যারা আন্দোলন করবে, বাজনীতি করবে, তাদের দ্বারা দেশের শান্তি প্রতিষ্ঠা কিছুতেই সম্ভব হবেনা। আল্লার সে মতবাদ, আল্লাহর দ্বীন এটাই ইসলাম, এটাই হক, এটিই সঠিক,কোন ভুল এখানে নাই। এই নির্ভুল জীবন বিধান ইসলামী আইন যতদিন কায়েম না হবে ততদিন পর্যন্ত এ দেশেবিস্তারিত…


সাতক্ষীরার ফিংড়ীতে সিরাত মাহফিল অনুষ্ঠিত

হেলাল উদ্দিন :: সাতক্ষীরার ফিংড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে এক সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইউপি সদস্য মোঃ মাহফুজ এর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মাস্টার হাবিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক মাওলানা আজাদুল ইসলাম সহ আরো অনেকে। হাফেজ মাওলানা আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে এলাকার বিভিন্ন মসজিদের ঈমাম-মুয়াজ্জিন, বিশিষ্ট ওলামায়ে কেরাম, ইসলামী চিন্তাবিদসহ বিভিন্ন বয়সী ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন। উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে কোরআন ও হাদিস থেকে বয়ান পেশ করেনবিস্তারিত…


হযরত আবুবকর সিদ্দিক (রা.) ইসলামিয়া কামিল মাদ্রাসায় সিরাতুন্নবী সাঃ উদযাপন

রুহুল কুদ্দুস :: হযরত আবুবকর সিদ্দিক রাঃ ইসলামিয়া কামিল মাদ্রাসায় সিরাতুন্নবী সাঃ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) হযতর আবু বকর সিদ্দিক (রা.) ইসলামীয়া কামিল মাদরাসার হল রুমে সিরাতুন নাবী (সা:) উদযাপন করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজেগা হুজ্জাতুল ইসলাম শাহাবুদ্দিন মাশায়েখী, কান্ট্রি ডিরেক্টর, আল মোস্তফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, তেহরান, ইরান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শাইখুল হাদিস আল্লামা হযরত মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক আজহারী, প্রতিষ্ঠাতা সভাপতি, হযরত আবু বকর সিদ্দীক রাঃ ইসলামিয়া কামিল মাদ্রাসা। আরো উপস্থিত ছিলেন, আলহাজ্ব মাস্টার হাবিবুর রহমান, মাওলানা মোহাম্মদ আলী হাবিবি, জনাব আব্দুল মান্নান, মাওলানাবিস্তারিত…


ফের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের ফের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমানের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। এদিন এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানোসহ ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. রাশিদুল হাসান। আসামিপক্ষের আইনজীকী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের ৫ দিনের রিমান্ডের আদেশ দেন। গত ১৩ সেপ্টেম্বর নিউমার্কেট থানার উপপরিদর্শক মো. সজীব মিয়া বাদী হয়ে কোতোয়ালি থানায়বিস্তারিত…


বাকসা হঠাৎগঞ্জ দাখিল মাদ্রাসার সুপার মাওঃ আবুল হাসান এর দাফন সম্পন্ন

এস.এম আব্দুল্লাহ :: কলারোয়ার বাকসা হঠাৎগঞ্জ দাখিল মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট মাওঃ আবুল হাসান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৫৫ বছর। তিনি স্ত্রী পুত্র কন্যা সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯:২৪ মিনিটে রাজধানীর ঢাকা হার্ড ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে তিনি মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) হৃদরোগে আক্রান্ত হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ঢাকায় রেফার করেন চিকিৎসকেরা। বুধবার বাদ আছর স্থানীয় হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়বিস্তারিত…


শিক্ষক লাঞ্চনার ঘটনার প্রতিবাদে সাতক্ষীরায় শিক্ষকদের মানববন্ধন

শাহ জাহান আলী মিটন :: “প্রকল্প থেকে রাজস্ব খাতে নয়” এই স্লোগানে শিক্ষা ভবন, ঢাকায় উপবৃত্তি প্রকল্প থেকে মানবিক বিবেচনায় রাজস্ব খাতে আসা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও সেসিপ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী দ্বারা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক লাঞ্চনার ঘটনার প্রতিবাদে সারা দেশের ন্যায় মানববন্ধন করেছে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় বিদ্যালয়ের সামনে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. আলাউদ্দীন’র সভাপতিত্বে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকবিস্তারিত…


সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

নিউজ ডেস্ক :: সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাতক্ষীরা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হলো। শিগগিরই উক্ত ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির মঙ্গলবার এই সিদ্ধান্ত অনুমোদন করেন। এর আগে ২০১৮ সালের ১৩ জুন শেখ রফিকুজ্জামান সজিবকে সভাপতি ও মমতাজুল ইসলাম চন্দনকেবিস্তারিত…