snews
সাতক্ষীরায় পরিচ্ছন্ন নগর গড়ে তোলার দাবিতে মানববন্ধন
নিউজ ডেস্ক :: সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন নগর গড়ে তোলার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, বর্জ্য ব্যবস্থাপনার অভাবে শহরের যত্রতত্র ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। নেই ড্রেনেজ ব্যবস্থা। বৃষ্টির পানি জমে ময়লা-আবর্জনা ভেসে বেড়াচ্ছে। শহরে ময়লা-আবর্জনা ফেলার কোনো নির্দিষ্ট স্থান নেই। গড়ে তোলা হয়নি কোনো ডাম্পিং স্টেশন। প্রথম শ্রেণির পৌরসভা হওয়া সত্ত্বেও সাতক্ষীরা পৌরসভার সেবার মান তলানিতে। এ অবস্থা চলতে থাকলে সাতক্ষীরা পৌরসভা বসবাসের যোগ্যতা হারাবে। এসময়বিস্তারিত…
সাতক্ষীরায় সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সুধীজনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
শাহ জাহান আলী মিটন :: সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, সরকার প্রত্যেকটা সেক্টরে কর্মকর্তা নিয়োগ দিয়েছে জনগনকে সেবা দেওয়ার জন্য। জনগনের ভোগান্তি শূন্যের কোটায় নিয়ে আসা আমার লক্ষ। সাতক্ষীরা জেলার ২২ লক্ষ মানুষের সেবা নিশ্চিত করাই আমার দায়িত্ব। দেশটা কারোর বাপের না জনগনের। যারা সেবা না দিয়ে তালবাহানা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা জেগে উঠি তবেই সমাজ পরিবর্তন হবে। সোমবার (২৮ অক্টোবর) বেলা ১২ টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে সাতক্ষীরা সদর উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনিবিস্তারিত…
শ্যামনগরে প্রাচীন ঐতিহ্যের বিলুপ্তপ্রায় সামগ্রীর প্রদর্শনী
নিউজ ডেস্ক :: সাতক্ষীরার শ্যামনগর উপকূলীয় এলাকায় প্রাচীন কাল হতে ব্যবহৃত নানা উপকরণ সংরক্ষণের লক্ষে প্রদর্শনী ও সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) বিকালে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পশ্চিম জেলেখালী গ্রামে স্থানীয় জনগোষ্ঠী, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম, সবুজ সংহতি ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করে। গ্রামীণ ঐতিহ্যের ধারক ও বাহক এসব উপকরণ লবণাক্ততা, প্রাকৃতিক দুর্যোগ এবং আধুনিক পণের চাপে এখন বিলুপ্তির পথে। প্রদর্শনীতে ২০টি স্টলে বিলুপ্তপ্রায় এসব ঐতিহ্যবাহী পণ্য ও কৃষি উপকরণ সংরক্ষণ ও টিকিয়ে রাখার লক্ষ্যে প্রদর্শন করেন স্থানীয় জনগোষ্ঠী। এসব উপকরণের মধ্যে ছিল লাঙল,বিস্তারিত…
পল্টন ট্রাজেডি উপলক্ষে
সাতক্ষীরায় জামায়াতের আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর ও শহর শাখার উদ্যোগে ২৮শে অক্টোবর পল্টন ট্রাজেডি উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহাদাত হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজরিশে শূরার সদস্য ও সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক আমীর মুহাদ্দিস রবিউল বাশার। জামায়াত উপজেলা সেক্রেটারি মোশাররফ হোসেনের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল,জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান,সাবেক জেলা শিবির সভাপতিবিস্তারিত…
সাতক্ষীরার ধুলিহরে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
রুহুল কুদ্দুস, ধুলিহর :: সাতক্ষীরার ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বেড়বাড়ী জামে মাসজিদে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধুলিহর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুস সালাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলার শুরা সদস্য মাওলানা মোহাম্মদ আলী হাবিবী,বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা সদর উপজেলার নায়েবে ও ফিংড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাস্টার হাবিবুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা সদর উপজেলার সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুস সবুর,ধুলিহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা মাস্টার আশরাফুজ্জামান,অধ্যাপক মাওলানা মনিরুল ইসলাম বিলালী, বাংলাদেশ জামায়াতে ইসলামীরবিস্তারিত…
সাতক্ষীরায় বিনা লাভের দোকান
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিনা লাভে দোকান পরিচালনা শুরু করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা। ভিন্ন রকম এক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। রোববার (২৭ অক্টোবর) সকালে সাতক্ষীরা শহরের বড় বাজারে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময়ে উপস্থিত ছিল ছাত্র প্রতিনিধি মাসুম, আরাফাত,মোহিনী প্রমুখ। দোকানে ডাল ডিম, আলু, বিক্রয় করা হয়। ন্যায্য মূল্যে সবজিসহ অন্যান্য পণ্য পেয়ে খুশি ক্রেতারা। আর ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলছে বাজারদর নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখবেন তারা। এখন থেকে একই স্থানে প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিনাবিস্তারিত…
কুষ্টিয়ায় দুই লক্ষ নকল আকিজ বিড়িসহ আটক ১
নিউজ ডেস্ক :: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর সোলেমান শাহ নগরঘাট নামক এলাকায় অভিযান চালিয়ে দুই লক্ষ শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়িসহ একটি ভ্যানগাড়ি জব্দ করা হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) ভোর সাড়ে চারটার দিকে কুষ্টিয়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ভেড়ামারা সার্কেল-২ এ অভিযান পরিচালনা করেন। এসময় ভ্যান চালককে আটক করা হয়েছে। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ সূত্রে জানা যায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে কুষ্টিয়া জেলার বিভিন্ন স্থানে জাল ব্যান্ডরোল লাগিয়ে নকল আকিজ বিড়ি ও কমদামী অবৈধ বিড়ি উৎপাদন করে আসছে। উৎপাদিত এসব নকলবিস্তারিত…
সাতক্ষীরায় পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের লিফলেট বিতরণ
মাসুদ রানা, সাতক্ষীরা :: ২০০৬ সালের ২৮ শে অক্টোবর আওয়ামী বর্বরতার এক কাল অধ্যায়ের নাম। এই দিনে ঢাকার বাইতুল মোকাররমের দক্ষিণ গেইটে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবিরের স্বৈরাচার হাসিনার নেতৃত্বে তার প্রেতাত্মারা লগি ,বৈঠা চাপাতি, রামদা, বুলেট, পিস্তলের মাধ্যমে নৃশংস হত্যাকাণ্ড চালিয়ে ১৪ জন ভাইকে অন্যায় ভাবে শহীদ করে। সেই দিন থেকে ২৮ শে অক্টোবর কে পল্টন ট্রাজেডি দিবস হিসেবে পালন করে আসছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ছাত্রশিবির। তারই ধারাবাহিকতায় আগামীকাল ২৮ শে অক্টোবর সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বিকাল ৩:৩০ মিনিটে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী এবংবিস্তারিত…
শহীদ পরিবারের কমপক্ষে একজনকে সরকারি চাকুরি দিতে হবে: জামায়াতের আমীর
নিউজ ডেস্ক :: বাংলাদেশ জামায়াতে ইসলামীল আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ৫ আগস্টের ছাত্র-জনতার বিপ্লবকে ফলপ্রসূ করতে জামায়াত শহীদদের স্বপ্নের সাথে একাত্ম হয়ে কাজ করবে। তিনি উল্লেখ করেছেন, আগস্ট বিপ্লবের শহীদরা জাতীয় বীর, এবং তাদের আত্মত্যাগের গুরুত্ব অস্বীকার করা যাবে না। এজন্য রাষ্ট্রকে শহীদদের যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে এবং ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে ৫ আগস্ট পর্যন্ত সকল শহীদের অবদান জাতীয় পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করতে হবে। শহীদ পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য প্রত্যেক শহীদ পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে এবং তাদের সকল ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। তাহলেবিস্তারিত…
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত
নিউজ ডেস্ক :: ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে দখলদার ইসরায়েলের হামলায় গত ৪৮ ঘণ্টায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও ২৮৯ জন। এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে ৪২ হাজার ৯২৪ জনে পৌঁছেছে। এছাড়াও গত বছরের ৭ অক্টোবর থেকে চলা এই হামলায় আরও অন্তত এক লাখ ৮৩৩ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। শনিবার (২৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৭৭ জন নিহত এবং আরও ২৮৯ জন আহত হয়েছেন। অনেকবিস্তারিত…


