snews

 

শপথ নিলেন সাতক্ষীরা জামায়াতের নবনির্বাচিত আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল

নিউজ ডেস্ক :: ২০২৫-২০২৬ সেশনের জন্য সাতক্ষীরা জেলা জামায়াতের নতুন আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। কেন্দ্রীয় আমীরের পক্ষে নবনির্বাচিত আমীরের শপথ পড়ান মাওলানা আবুল কালাম আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জামায়াতের সাবেক আমীর মুহাদ্দিস রবিউল বাশার, কেন্দ্রীয় নেতা মাষ্টার শফিকুল আলম, জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদা, খুলনাবিস্তারিত…


স্বৈরাচারের দোসররা যেন ষড়যন্ত্রের জাল বিস্তার করতে না পারে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সবাই আমরা একমত পতিত স্বৈরাচার-মাফিয়া সরকারের বেনিফিশিয়ারিদের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গায় রেখে অন্তবর্তীকালীন সরকারের লক্ষ্য অর্জন সহজ হবে না। আজ (মঙ্গলবার) রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজের বক্তব্যে এ কথা বলেন তারেক রহমান। হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। তারেক রহমান বলেন, নিজেদের স্বার্থ হাসিল করতে পতিত পরাজিত শক্তি দেশে সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি করত। সারা দেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের কোনো একটি ঘটনার বিচার করেনি তারা। যারা অপকর্মের সাথে জড়িত তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ধর্মপ্রাণ মানুষদেরবিস্তারিত…


সাতক্ষীরায় বিনা লাভের দোকানে কম দামে পণ্য পেয়ে খুশি ক্রেতারা

মুহাম্মদ হাফিজ :: সাতক্ষীরায় বিনা লাভের দোকান দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ভোর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বাজার সিন্ডিকেট ভাঙতে মাঠে নেমেছে। দোকানে থাকা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম ছিল বাজার ছাড়া কম। মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোর থেকে চালতেতলা বাজারে সামনে এই অস্থায়ী দোকান বসানো হয়। সেখানে ডিম ১১ টাকা পিচ, লাউ ৩২ টাকা, পুঁইশাক ২০ টাকা,আলু ৫৫ টাকা, পিঁয়াজ ১০০ টাকা, পেঁপে ২৬ টাকা, ডাল ১০০ টাকা,আলু ৫৫ টাকা, শাপলা ১০ টাকা।অপরদিকে বড় বাজার সুলতানপুর বড় বাজারে কাঁচামাল বিক্রি হচ্ছে আলু ৬৫ টাকা,কাচা ঝাল ১২০ টাকা,বেগুন ৯০ টাকা,পটলবিস্তারিত…


স্কুলে ভর্তির আবেদন শুরুর তারিখ জানা গেলো

নিউজ ডেস্ক :: দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং মহানগর ও জেলা সদর উপজেলায় অবস্থিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষের (২০২৫) জন্য প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণিতে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের কাছ থেকে আগামী ১২ নভেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। আর ডিজিটাল লটারির (অনলাইন লটারি) ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ ডিসেম্বর। গতকাল সোমবার (২৮ অক্টোবর) মাউশির মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) সূত্রে জানা গেছে ২৩বিস্তারিত…


দেবহাটা প্রেসক্লাবের নব কমিটির অভিষেক অনুষ্ঠানের প্রস্তুতি সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা প্রেসক্লাবের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় প্রেসক্লাবের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলমের সভাপতিত্বে সাধারন সম্পাদক বায়েজিত বোস্তামি উজ্জ্বলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি সুমন পারভেজ বাবু, সুজন কুার ঘোষ, যুগ্ম-সম্পাদক লিটন ঘোষ বাপি ও ফরহাদ হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, অর্থ সম্পাদক এসকে অভি, দপ্তর সম্পাদক এমএ মামুন, সাহিত্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এসএম নাসির উদ্দীন, কার্যনির্বাহী সদস্য আব্দুর রব লিটু, রাজু আহম্মেদ, আব্দুস সালাম প্রমুখ। এসময় প্রেসক্লাবের নবগঠিত কমিটিরবিস্তারিত…


দেবহাটায় বিক্ষোভ সমাবেশ ও আলোকচিত্র প্রদর্শনী

এমএ মামুন :: বিগত ২০০৬ সালে আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার তান্ডব সৃষ্টি করে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের হত্যার বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা এদেশে স্বাধীনতা পেয়েছিলাম কিন্তু তার সুফল পাইনি। পতাকা পেয়েছিলাম কিন্তু পতাকার ঘ্রাণ নিতে পারিনি। বাংলার মানচিত্রকে বিদেশি শক্তি দিয়ে এমন ভাবে চাপে রাখা হয়েছিল দেশের মানুষের কোন স্বাধীনতা ছিল না। ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার বাইতুল মোকারমের উত্তর গেটে জামায়াতের সমাবেশে হামলা করে আওয়ামী লীগ। সেদিনের পল্টন ট্রাজেডি ইসলামি আন্দোলনের নেতা কর্মীরা শহীদ হয়েছিলেন। আওয়ামী লীগের সন্ত্রাসীরা লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করে সেখানেবিস্তারিত…


বুধহাটায় পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা

আশাশুনি প্রতিনিধি :: ২০০৬ সালের ২৮ অক্টোবর ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আশাশুনি উপজেলার বুধহাটায় আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে বুধহাটা করিম সুপার মার্কেট চত্বরে এ সভার আয়োজন করা হয়। জামায়াতে ইসলামী আশাশুনি থানা শাখার যুব বিভাগের সেক্রেটারী আজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী প্রভাষক মোঃ ওমর ফারুক। বুধহাটা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী রবিউল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নায়েবে আমীর নৃরুল আফছার মোর্তজা, সেক্রেটারী মাওঃ মোশাররফ হোসেন, সহকারী সেক্রেটারী এড. শহিদুল ইসলাম, যুববিস্তারিত…


আশাশুনিতে পুলিশী অভিযানে ৩ আসামী গ্রেফতার

আশাশুনি প্রতিনিধি :: আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে সিআর সাজাপ্রাপ্ত পরোয়ানা ও নিয়মিত মামলার আসামীসহ ৩ আসামী গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের গতকাল আদালতে প্রেরণ করা হয়েছে।: আশাশুনি থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম এর নেতৃত্বে এসআই মোঃ মোমরেজ আলী মোল্লা, এএসআই মোঃ হাসান, এএসআই মোঃ শফিকুল ইসলাম সংগীয় ফোর্সের সহায়তায় সিআর-১৪৫/১৭ (আশাঃ), এস/সি-৭৪০/১৮ (৬ন মাসের বিনাশ্রম সাজাপ্রাপ্ত) এর আসামী গাজীপুর আলিয়া মাদ্রাসার বাংলা প্রভাষক মোসলেম উদ্দীন, নিয়মিত মামলা ৩(১০)২৪ এর সন্দিগ্ধ আসামী বুধহাটা গ্রামের মৃত আব্দুল মাজেদের ছেলে এজদানকে গ্রেফতার করেছেন। অপরদিকে এসআই মোঃ সাখাওয়াত হোসেন, এএসআই মোঃ আনিসুর রহমানের সহায়তায় ৯বিস্তারিত…


আশাশুনিতে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা

আশাশুনি প্রতিনিধি :: ২০০৬ সালের ২৮ অক্টোবর ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে আশাশুনি উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়ন জামায়াত পৃথক পৃথক কর্মসূচির আয়োজন করে। আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বাজার চান্নী চত্বরে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা আমীর উপাধ্যক্ষ আঃ সবুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান, সাবেক আমীর ডাঃ নূরুল আমীন, উপজেলা বিএনপি আহবায়ক সম হেদায়েতুল ইসলাম, সদস্য সচিব মশিউল হুদা তুহিন, উপজেলা জামাত সেক্রেটারী মাওঃ মোশাররফ হোসেন। সদর ইউনিয়ন জামায়াতবিস্তারিত…


সাতক্ষীরায় আবাসিক হোটেল থেকে আ. লীগ নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক :: সাতক্ষীরা আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাজরা ইউপির সাবেক চেয়ারম্যান এসএম শাহনেওয়াজ ডালিমকে গ্রেপ্তার করেছে সাতক্ষীরা থানা পুলিশ। সোমবার (২৮ অক্টোবর) সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় অবস্থিত সীমান্ত নামে একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ডালিম সাতক্ষীরার আশাশুনি উপজেলা খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামের মৃত মোজাহার আলী সরদারের ছেলে। তিনি আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাজরা ইউনিয়নের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার সীমান্ত আবাসিক হোটেলেবিস্তারিত…