সাতক্ষীরায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ খলিলুর রহমান

নিউজ ডেস্ক :: সাতক্ষীরা সদর উপজেলার শ্রেষ্ঠ কলেজ প্রতিষ্ঠান প্রধান হলেন ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকাল ৩ টায় সাতক্ষীরা সদর উপজেলা অডিটরিয়ামে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষে সদর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শ্রেষ্ঠ কলেজ প্রতিষ্ঠান প্রধান হিসেবে ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমানকে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম, সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মোমিনুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক সমিতির সেক্রেটারি মো. জালাল উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা কলেজ গৌরবের সাথে শিক্ষাদান করে আসছে। ইতিপূর্বে জাতীয় বিশ্ববিদ্যালয় হতে খুলনা বিভাগের ভিতর কলেজ র‍্যাংকিং এ সপ্তম স্থান অধিকার করেছে।






সম্পর্কিত সংবাদ

  • ‎সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
  • টিয়োবওয়েল স্থাপনের মাধ্যমে সুপ্রিয় পানির ব্যবস্থা করেছে সাউন্ড
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৬
  • বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানকে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা
  • (Untitled)
  • বিদ্যুতের ভূতুড়ে বিল আদায় ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • ঝাউডাঙ্গায় বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের অ্যাডহক কমিটি করে শ্রমিক কার্ড যাচাই করে নির্বাচনের তারিখ ঘোষণা করা সিদ্ধান্ত