snews

 

সাতক্ষীরায় পেশাজীবী বিভাগের উদ্যোগে শিক্ষাশিবির অনুষ্ঠিত

মুহাম্মদ হাফিজ :: সাতক্ষীরা জেলা পেশাজীবী বিভাগের উদ্যোগে ১৫ই নভেম্বর শুক্রবার মুন্সিপাড়া কাজী শামসুর রহমান মিলনায়তনে এক পেশাজীবী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। পেশাজীবী শিক্ষা শিবিরে উদ্বোধনী বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পেশাজীবি বিভাগের বিভাগের৷ উপদেষ্টা নুরুল হুদা। পবিত্র কুরআন থেকে হেদায়েতী বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পেশাজীবি বিভাগের উপদেষ্টা উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও ইসলামী এডুকেশন সোসাইটির কার্যকরী কমিটির সদস্য অধ্যক্ষ সিরাজুল ইসলাম। পেশাজীবী শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করে ইনস্টিটিশন অব ইন্জিনিয়ার্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ইন্জিনিয়ার শেখ আল আমিন। প্রধান অতিথির বক্তব্যে এসময় তিনি বলেন,” একটা সমাজ পরিবর্তন করতেবিস্তারিত…


সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

নিউজ ডেস্ক :: “সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৪ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে ডায়াবেটিকস এসোসিয়েশন সাতক্ষীরার আয়োজনে সংগঠনের সভাপতি ও সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, অন্তরকে সুস্থ করলে দেহ সুস্থ থাকবে। তিনি কুরআনের রেফারেন্স দিয়ে বলেন আল্লাহ তায়ালা পবিত্র কুরআনের সূরা আশ শামসে চন্দ্র- সূর্যে শপথ করে বলেছেন, “যে নিজেকে শুদ্ব করে,সে সফলকাম হয়। আর যে নিজেকে কলুষিত করে, সে ব্যর্থ মনোরথ হয়।”বিস্তারিত…


সাতক্ষীরা সদর ব্রহ্মারাজপুরে জামায়াতের কর্মী সম্মেলন

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের ০৬ নং ওয়ার্ডের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে রাত ৯ টা পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়াগ ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে অতিথি হিসেবে ছিলেন ১৪ নম্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার হাবিবুর রহমান, সদর উপজেলা সহকারী সেক্রেটারি প্রফেসর শহিদুল রহমান ও মাওলানা আব্দুস সবুর, সদর যুব বিভাগের সভাপতি আনিসুর রহমান, হযরত আবু বকর সিদ্দিক (রা.)কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওসমান গণি ও বাংলাদেশ মাজলিসুল মুফাসিরুনের কেন্দ্রীয় জাতীয় পরিষদের সদস্য মাওলানা মনিরুল ইসলাম ফারুকী। সার্বিক সহযোগিতায় ছিলেনবিস্তারিত…


শেখ হাসিনাসহ পলাতকদের গ্রেফতারে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে চিঠি

নিউজ ডেস্ক :: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। মঙ্গলবার (১২ নভেম্বর) ট্রাইব্যুনালের প্রসিকিউশন সংস্থা থেকে এ তথ্য জানা গেছে। এর আগে, গত ১০ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার কাজ পরিদর্শন শেষে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করার জুলাই-আগস্ট গণহত্যা মামলার আসামি শেখ হাসিনাসহ সব পলাতক আসামিদের ফিরিয়ে আনতে সব ধরনের পদক্ষেপ নেবেবিস্তারিত…


কলারোয়ায় মাজলিসুল মুফাসসিরীনের আলোচনা সভা ও কমিটি গঠন

নিউজ ডেস্ক :: বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন কলারোয়া উপজেলা শাখার আয়োজনে আদর্শ দাঈ গঠনে আলেমদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ২০২৪-২০২৫ সেশনের জন্য কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) কলারোয়া আল-আমীন ট্রাস্টে মাওলানা আসাদুজ্জামান ফারুকী’র সভাপতিত্বে এ আলোচনা সভা ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন কলারোয়া উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা কামরুজ্জামান, প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আহমদ আলী। আরো বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য মাওলানা দেলোয়ার হোসাইন হুজাইফী, বিদগ্ধ আলোচক মাওলানা ইমাম হাসান নাসেরী, পরিষদেরবিস্তারিত…


পুলিশের ৬৪ কর্মকর্তাকে বদলি-ওএসডি

নিউজ ডেস্ক :: বাংলাদেশ পুলিশে বড় রদবদল করেছে সরকার। এর মধ্যে পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৪৮ কর্মকর্তাকে বদলি ও ১৬ কর্মকর্তাকে সংযুক্ত (ওএসডি) করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। এক প্রজ্ঞাপনে একজন ডিআইজি, ৮ জন অতিরিক্ত ডিআইজি ও ৩৯ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়। আরেকটি প্রজ্ঞাপনে, একজন ডিআইজি, ৫ জন অতিরিক্ত ডিআইজি ও ১০ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটিতেবিস্তারিত…


কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদরাসার জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা

তবিবুর রহমান :: কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদরাসা থেকে ২০২৪ সালে দাখিল ও আলিম পরীক্ষায় জিপিএ ৫.০০ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) মাদরাসার পক্ষ থেকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। সংবধর্না অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জয়নাল আবদীন। প্রধান অতিথির বক্তব্যে মো: জয়নাল আবদীন বলেন, দাখিল ও আলিম পরীক্ষায় যারা মেধার স্বাক্ষর রেখেছো তোমাদের সবাইকে অভিনন্দন। তোমাদের এ অর্জন ধরে রাখতে হবে। তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের দিকে দেশ তাকিয়ে রয়েছে। বিশেষ করে মাদরাসার শিক্ষার্থীরা নৈতিক চরিত্রে বলীয়ানবিস্তারিত…


লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে নিহত ৪

নিউজ ডেস্ক :: লালমনিরহাটের পাটগ্রামে করতোয়া এক্সপ্রেসে কাটা পড়ে চারজন নিহত হয়েছেন। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার আলাউদ্দিন নগর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার ইসলাম নগর গ্রামের মৃত আব্দুল বিটের ছেলে আজিজার রহমান (৬০), ওই এলাকার মমিনপুর গ্রামের সদর উদ্দিনের ছেলে আব্দুল ওহাব (৪৫), সফর উদ্দিনের ছেলে মকবুল হোসেন (৫০) ও ইসলাম নগর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোবারক হোসেন (৫৫)। স্থানীয়রা জানান, আলাউদ্দিন নগরে রেললাইনের পাশে ধান মাড়াই করছিলেন কৃষকরা। কয়েকজন কৃষক রেললাইনের ওপর এবং রেললাইন ঘেঁষে দাঁড়িয়েছিলেন। ধান মাড়াই মেশিনের শব্দে ট্রেনের শব্দ শুনতে পাননি কৃষকরা।বিস্তারিত…


ঝাউডাঙ্গায় ইউনিয়ন বিএনপির বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

এস.এস আব্দুল্লাহ :: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঝাউডাঙ্গায় বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১১ নভেম্বর) সাতক্ষীরা সদরের ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির আয়োজনে দলীয় কার্যালয় থেকে নেতা-কর্মীরা একটি বর্ণাঢ্য র‍্যালি ঝাউডাঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর যুবদল বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আখতারুজ্জামান বাপিপ, ঢাকা পলিটেকনিক কলেজের সাবেক ছাত্রনেতা মোকেছুর রহমান পলাশ, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শাহজাহান হোসেন বাবলু, ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, মোখলেসুর মেম্বার, লিটন শেখ, ফারুক সরদার, আইয়ুব, আশানুর রহমান সহ ইউনিয়ন বিএনপি ওবিস্তারিত…


ভারতে পালিয়ে যাওয়ার সময় কলারোয়ার আওয়ামীলীগ নেতা বেনাপোলে আটক

নিউজ ডেস্ক :: বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরা জেলার কলারোয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলফাজ উদ্দিন (৫৭) কে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাকে আটক করা হয়। আটক আলফাজ উদ্দিন কলারোয়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের গোপিনাথপুর গ্রামের এবাদত হোসেনের ছেলে। সে সাতক্ষীরার সদর থানার একটি হত্যা মামলার আসামি। গত ২৫ সেপ্টেম্বর তার বিরুদ্ধে ৩০২/৩৪ ধারায় থানায় মামলা হয়। মামলা নম্বর – ৫২। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহসানুল কাদের ভূঞাবিস্তারিত…