কয়রায় বিনা মূল্য চক্ষু শিবির ক্যাম্প
রিয়াছাদ আলী :: উপকূলীয় অঞ্চল খুলনার কয়রা উপজেলায় বিনামূল্য চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০ টায় কয়রা সরকারি মহিলা কলেজের হলরুমে ‘কয়রা ব্লাড ব্যাংক’ ও ফুড ব্যংক দরিদ্র মানুষের জন্য এ চক্ষু শিবিরের আয়োজন করে।
কয়রা ব্লাড ব্যাংকের সভাপতি মুস্তাফিজুর রহমান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আঃ আলিমের সঞ্চলনায় দিনব্যাপী বিনামূল্য চক্ষু শিবির ক্যাম্প উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কয়রা উপজেলা আমির মাওঃ মিজানুর রহমান।
বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন কয়রা সরকারী মহিলা কলেজের অধ্যাক্ষ আমিরুল ইসলাম, কয়রা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হাসান, গনঅধিকার পরিষদের সভাপতি ইয়াছিন আলী, ছাত্র শিবিরের সভাপতি সামিউল ইসলাম প্রমুখ।
বিনামূল্যে চক্ষু শিবির ও ছানি অপারেশন কার্যক্রমে উপজেলার প্রায় ৪ শতাধিক নারী-পুরুষের চোখের চিকিৎসা সেবা প্রদান করেন ১০ জন চিকিৎসক।
সম্পর্কিত সংবাদ
বিশ্বজয়ী হাফেজরা পেলেন প্রধানমন্ত্রীর সংবর্ধনা
গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত…
কয়রায় মাস ব্যাপি রাত্রিকালিন ফু্টবল খেলার উদ্বোধন করলেন ইঞ্জিঃ শোভন
কয়রা (খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলার আমাদী হাট সংলগ্ন মাঠে মাসব্যাপী রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন আমাদীবিস্তারিত…


