বিশ্ব মানবাধিকার দিবস গুমের শিকার সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে ছাত্রদলের মানববন্ধন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সৈয়দপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন করেছে সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সৈয়দপুর সরকারি কলেজ ও কামারপুকুর ডিগ্রি কলেজে ওই কর্মসূচি পালন করা হয়।

ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় গুমের শিকার ছাত্রদল, বিএনপিসহ সকল নেতাকর্মী এবং অন্যান্য নাগরিকদের মুক্তি এবং আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নির্মম হত্যাকান্ড, নির্যাতনের শিকার নেতাকর্মীদের নিপীড়নের ঘটনায় যথাযথ বিচারের দাবিতে কর্মসূচি পালন করে সংগঠনটি।

দুপুরে সৈয়দপুর সরকারি কলেজের সামনে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য বলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম রাব্বি, সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা, যুগ্ম আহবায়ক শিহাব ইসলাম, ছাত্রনেতা রফিক, হৃদয়,রাজু প্রমুখ। মানববন্ধনে জেলা ছাত্রদল, থানা,পৌর ও কলেজ ছাত্রদলের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা অংশ নেয়।
এদিকে একই দাবিতে কামারপুকুর ডিগ্রি কলেজ ও কিশোরগঞ্জ উপজেলায় বিভিন্ন কলেজে মানববন্ধন করে ছাত্রদল।






সম্পর্কিত সংবাদ

  • আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও সহমর্মিতার ওপর গুরুত্বারোপ
  • গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ: তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি
  • কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন বাবুলকে সম্বার্ধনা
  • নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬