মানবাধিকার দিবসে সাতক্ষীরাতে জামায়াতের আলোচনা সভা

আবু সাইদ বিশ্বাস :: বাংলাদেশ জামায়াত ইসলামী সাতক্ষীরা জেলা শাখার মানবাধিকার বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে শহরের আল—আমিন ট্রাষ্ট মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সাতক্ষীরা জামায়াতের মানবাধিকার বিভাগের সভাপতি ও জেলা কর্মপরিষদ সদস্য এড. আব্দুস সুবহান মুকুলের সভাপতিত্বে ও শহর জামায়াতের সহকারী সেক্রেটারী এড আবু তালেবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক ওবায়দুল্লাহ।

সভায় অন্যান্যের মধ্যে জেলা শুরা সদস্য এড. আজিজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ও জেলা অফিস সেক্রেটারী রুহুল আমিন, সদর জামায়াতের কর্মপরিসদ সদস্য আনিছুর রহমান, দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা সংবাদদাতা আবু সাইদ বিশ^াস, সাংবাদিক শাহজান মিঠুন প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় প্রধান অধ্যাপক ওবায়দুল্লাহ বলেন, কোন মানব রচিত সংবিধান দিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়, মানব রচিত মতবাদ শুধু পৃথিবীতে মারামারি, খুনাখুনি অস্ত্রের ঝংকার , দুর্ভিক্ষ এবং বিশৃঙ্খলাই সৃষ্টি করে। এর প্রমান ফিলিস্তিন সিরিয়া আফগানিস্তান কাশ্মীর সহ সর্বশেষ রাশিয়া ইউক্রেনের যুদ্ধ। অথচ রাসুল আকরাম সাল্লাল্লাহু সাল্লাম আল কুরআনের রাজ কায়েমের মাধ্যমেই অশান্ত বিশৃংখল জাতিকে একটি সুন্দর জাতিতে পরিণত করেছিলেন।






সম্পর্কিত সংবাদ

  • শাল্যে যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
  • স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাথের দায়ে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ
  • সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: শিক্ষার প্রতি সমাজের দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত
  • সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল