snews
সার্ককে পুনরুজ্জীবিত করার আহ্বান প্রধান উপদেষ্টার
অনলাই ডেস্ক :: দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাধারণ সুবিধার জন্য আঞ্চলিক সংস্থা সার্ককে কার্যকরী করতে সংস্থার সচিবালয়কে আরও নিবিড়ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২ ডিসেম্বর) সার্কের মহাসচিব গোলাম সারওয়ার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। সার্কের মহাসচিব গোলাম সারওয়ারকে প্রধান উপদেষ্টা বলেন, সার্ক একটি ভুলে যাওয়া শব্দ। এটাকে যদি পুনরুজ্জীবিত করা যায়, তবে এটি পুরো অঞ্চলের মানুষকে লাভবান করবে। সার্কের একজন বড় সমর্থক হওয়ার জন্য ড. ইউনূসকে ধন্যবাদ জানিয়ে মহাসচিব সারোয়ার বলেন, বহুপাক্ষিক সংস্থার পুনরুজ্জীবনের জন্য দক্ষিণ এশীয় নেতাদেরবিস্তারিত…
দেশকে এগিয়ে নিতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- ডাঃ শফিকুর রহমান
শাহ জাহান আলী মিটন :: আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান বলেছেন দীর্ঘ ১৭ বছর ধরে দেশকে ধ্বংস করা হয়েছে। এ দেশের রন্ধ্রে রন্ধ্রে দূর্ণীতির বীজ বপন করা হয়েছে। একটি সুন্দর সমৃদ্ধশালী দেশ উপহার দিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ছাত্র সমাজের আন্দোলনের মাধ্যমে এ জাতি দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছে। শুক্রবার রাত ১০ টায় সাতক্ষীরা সার্কিট হাউজে ডাক্তার, আইনজীবী, ব্যবসায়ী, ব্যাংকার, পত্রিকার সম্পাদক ও সাংবাদিকদসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। আমীরে জামায়াত বলেন, দেশের মধ্যে সর্বাধিক শহীদের জেলা সাতক্ষীরা। এসব শহীদ পরিবারের খোঁজ-খবর নিতে সাতক্ষীরায় এসেছি।বিস্তারিত…
সাতক্ষীরায় আগমন করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান
নিউজ ডেস্ক :: সাতক্ষীরায় আগমন করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার (২৯ নভেম্বর) রাত্র ৯ টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের ঝাউডাঙ্গা অতিক্রম করেন তিনি। এ সময় তার সাথে কেন্দ্রীয় নেতা কর্মীদের গাড়িবহর ছিল। ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে তাকে লাল গোলাপের শুভেচ্ছা প্রদান করা হয়।
‘আলোকিত মানুষ গড়তে শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক শিক্ষা সেমিনার
এস.এম আব্দুল্লাহ :: আলোকিত মানুষ গড়তে শিক্ষকদের ভূমিকা শীর্ষক এক শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৯ নভেম্বর) বিকাল ৩ টায় আলোকিত জীবন কেন্দ্র সেন্টার ফর ব্রাইট লাইফ এর সার্বিক ব্যবস্থাপনায় সাতক্ষীরার ঝাউডাঙ্গা আল হেরা মডেল একাডেমি অডিটরিয়ামে এ শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে অংশগ্রহণ করেন অত্র এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। আলোকিত মানুষ গড়তে শিক্ষকদের ভূমিকা বিষয়ক আলোচ্য সূচীর উপর প্রশিক্ষণমূলক আলোচনা করেন, ইসলামি ইউনিভার্সিটি অব টেকনোলজি এর প্রফেসর ড. আব্দুল আজিজ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আক্তার হোসেন মজুমদার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ঝাউডাঙ্গা ফাযিল মাদ্রাসার সাবেকবিস্তারিত…
ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাযিল মাদ্রাসায় আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা
এস.এম আব্দুল্লাহ :: বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে এক স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাযিল মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা হলরুমে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ তোফায়েল হোসেনের সভাপতিত্বে ও মাওঃ নূরুল বাশারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মাওঃ আব্দুল মজিদ, প্রফেসর ইকবাল হোসেন, মাওঃ মনিরুজ্জামান, মাওঃ আক্তার ফারুক, মাওঃ মহিদুল ইসলাম প্রমুখ। মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা অনুষ্ঠানে হামদ, নাত ও ইসলামিক নাটিকা পরিবেশন করেন। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওঃ তোফায়েল হোসেন বলেন, বাংলাদেশ রাষ্ট্রের শুরু থেকেই ক্ষমতায় যারা এসেছে,বিস্তারিত…
ধুলিহরে হযরত আবু বকর সিদ্দিক (রা:) ইসলামীয়া কামিল মাদরাসায় স্মরণসভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান
রুহুল কুদ্দুস :: ধুলিহরে হযরত আবু বকর সিদ্দিক (রা:) ইসলামীয়া কামিল মাদরাসায় বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা এবং জুলাই গনঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার(২৮ নভেম্বর) সকালে মোহাম্মদী ওয়েল ফেয়ার ট্রাস্ট আওতাধীন খাদিজাতুল ক্বোবরা ভুক্ত চৌধুরী আব্দুল বারিক জামে মাসজিদে ধুলিহরে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা এবং জুলাই গনঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়েছে। মোহাম্মদী ওয়েল ফেয়ার ট্রাস্ট আওতাধীন খাদিজাতুল ক্বোবরা ভুক্ত হযরত আবু বকর সিদ্দিক রা. ইসলামীয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ওসমান গনির সভাপতিত্বে আলোচনা উপস্থাপন করেন অধ্যাপক মাওলানাবিস্তারিত…
আইনজীবী হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মশাল মিছিল
মুহাম্মদ হাফিজ :: চট্টগ্রামে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে সাতক্ষীরায় শিক্ষার্থীদের মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা পলিটেকনিক ইন্সিটিটিউটের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে ২৭ নভেম্বর (বুধবার) রাত ৮টা দিকে শহরের কদমতলা থেকে একটি মশাল মিছিল নিয়ে খুলনারোড মোড়ে শহীদ আসিফ চত্বরে সমবেত হয়। এসময় শিক্ষার্থীদের ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ ‘ইসকনের ঠিকানা এই বাংলায় হবে না’ ‘ইসকন তুই স্বৈরাচার এই মুহূর্তে বাংলা ছাড়,’ ‘আমার ভাই কবরে খুনি কেন বাহিরে’ আমার ভাই মরলো কেন প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। মশাল মিছিলে উপস্থিত ছিলেন শিক্ষার্থী রায়হানবিস্তারিত…
ইয়াং মুসলিম জেনারেশন ও সাতক্ষীরা জেলা জামায়াতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত
নিউজ ডেস্ক :: ইয়াং মুসলিম জেনারেশন ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা আলহেরা মডেল একাডেমির হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ঝাউডাঙ্গা ইয়াং মুসলিম জেনারেশনের ইসি ও কার্যকারী কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আন্দোলনে শহিদদের স্মরণে ঝাউডাঙ্গা কলেজে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
এস.এম আব্দুল্লাহ :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে ঝাউডাঙ্গা কলেজে স্মরণ সভা এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকালে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা কলেজ হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক পরিমল কুমার ঘোষ, জেসমিন নাহার, আব্দুল মান্নান, আনারুল ইসলাম সহ সকল শিক্ষকমন্ডলী এবং সকল ছাত্র-ছাত্রীবৃন্দ। অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান বলেন, শহিদের আত্মদান ব্যর্থ হবে না। সমস্ত ষড়যন্ত্র উপেক্ষা করে আমারা শহিদদের প্রত্যাশিত নতুন বাংলাদেশ বিনির্মাণ করবো। এখানে সবাই সুখে-শান্তিতে বসবাস করবে।বিস্তারিত…
সাতক্ষীরা সরকারি কলেজে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
মুহাম্মদ হাফিজ :: ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও নিহত শহীদের স্মরণে সাতক্ষীরা সরকারি কলেজে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৬ শে নভেম্বর (মঙ্গলবার) সকালে সাতক্ষীরা সরকারি কলেজের হলরুমে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভার আহবায়ক জনাব মোঃ মিয়ারাজ হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ জনাব প্রফেসর মোহাম্মদ মুস্তানছির বিল্লাহ ও শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মোঃ বদরুল মিল্লাত। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, ‘বিগত দিনে স্বাধীন চেতনায় বিশ্বাসীদেরবিস্তারিত…


