শ্যামনগর ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের অপসারনের দাবীতে লিখিত আবেদন
আহসান হাবীব সিয়াম :: শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের অপসারণের দাবী চেয়ে ৮ ইউপি সদস্য লিখিত আবেদন করেছেন।
আবেদনে উল্লেখ করেন, চেয়ারম্যান এবং প্যানেল চেয়ারম্যান ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের আমলে অসংখ্য অনিয়ম, নির্যাতন ও দুনির্তী করেছে এবং আওয়ামী সরকারের পতনের পরপরই তারা বিভিন্ন মামলার আসামী হিসাবে ভুক্ত হয়েছেন। যার কারণে তারা ইউপি পরিষদের না এসে পালিয়ে বেড়াচ্ছেন, ফলে জনসাধারন ভোগান্তির শিকার হচ্ছে। জনগনের দূভোগের কথা চিন্তা করে ইউপি সদস্যরা চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের অপসারনের দাবীতে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত আবেদন জানিয়েচ্ছেন।
অপরদিকে চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের অনিয়ম ও দুনির্তী কারণে ২ ইউপি সদস্য কমলা রানী ও রাশিদুল ইসলাম সকল কার্যক্রম থেকে অবহতি চেয়ে নিবাহী কর্মকর্তার নিকট আবেদন জানিয়েছেন।
সম্পর্কিত সংবাদ
শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ডেস্ক নিউজ :: ২৮ অক্টোবরের পল্টন ট্র্যাজেডির স্মরণে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেবিস্তারিত…
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি:: শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নে নেতৃত্ব বিকাশে নারী, পুরুষ ও যুবদের নেতৃত্ববিস্তারিত…


