snews

 

সাতক্ষীরায় বাড়ছে অনলাইন জুয়ায় আসক্তি, খোয়া যাচ্ছে কোটি কোটি টাকা

নিউজ ডেস্ক :: দেশে নতুন আতঙ্কের নাম অনলাইন জুয়া। এক ধরনের কৌতূহল থেকে তরুণ প্রজন্ম আকৃষ্ট হচ্ছে বিভিন্ন জুয়ার সাইটে। পাঁচ-দশ হাজার টাকার বিনিয়োগে শুরু করে লোভে পড়ে একপর্যায়ে খোয়াচ্ছে লাখ লাখ টাকা। জুয়ার এসব সাইটের অধিকাংশ পরিচালনা করা হচ্ছে রাশিয়া, ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশ থেকে। অনলাইন ভিত্তিক বিদেশী জুয়া প্লাটফর্ম 1XBet এখন সাতক্ষীরা জেলার শ্যামনগর, আশাশুনী অঞ্চলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়ন এবং আশাশুনীর প্রতাপনগর ইউনিয়নে এর বিস্তৃতি ব্যাপক। এসব বিদেশি অনলাইন বেটিং এর মাধ্যমে বাংলাদেশের ব্যাপক অর্থ বিদেশে পাচার হচ্ছে। যা মানিলন্ডারিং আইনে বিচারযোগ্যবিস্তারিত…


পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

নিউজ ডেস্ক :: সাতক্ষীরা- খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় জাফর মোড়ল (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত জাফর মোড়ল পাটকেলঘাটা থানার শাকদহ গ্রামের মৃত. জবেদ আলী মোড়লের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জাফর মোড়ল সাতক্ষীরা-খুলনা মহাসড়ক দিয়ে সাইকেলে চালিয়ে কুমিরার দিকে যাচ্ছিলেন। পতিমধ্যে পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সমিতির সামনে রাস্তাপার হওয়ার সময় সাতক্ষীরা থেকে যশোরগামী একটি পন্যবাহী ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে রাস্তার পাশে পড়ে গিয়ে মারাত্মকবিস্তারিত…


সাতক্ষীরায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ খলিলুর রহমান

নিউজ ডেস্ক :: সাতক্ষীরা সদর উপজেলার শ্রেষ্ঠ কলেজ প্রতিষ্ঠান প্রধান হলেন ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকাল ৩ টায় সাতক্ষীরা সদর উপজেলা অডিটরিয়ামে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষে সদর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শ্রেষ্ঠ কলেজ প্রতিষ্ঠান প্রধান হিসেবে ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমানকে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম, সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন, সদর উপজেলাবিস্তারিত…


অন্তর্বর্তী সরকার কোনো ব্যাংক বন্ধ করবে না: অর্থ উপদেষ্টা

নিউজ ডেক্স :: অন্তর্বর্তী সরকার কোনো ব্যাংক বন্ধ করবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, কিছু ব্যাংক ভালো অবস্থায় ফিরে আসছে এবং কিছু ব্যাংক খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে, কিন্তু সেগুলো বন্ধ করা হবে না। মঙ্গলবার (১৯ নভেম্বর) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। সালেহউদ্দিন আহমেদ বলেন, কিছু ব্যাংক ফিরে আসছে। ইসলামী ব্যাংক বিগেস্ট ব্যাংক। এটা ভালোর দিকে যাচ্ছে। তবে কিছু ব্যাংক খুঁড়ে খুঁড়ে চলবে। আমরা কোনো ব্যাংক বন্ধ করব না। সব খাত লাগামহীন দুনীতিতে পর্যুদস্ত মন্তব্য করে অর্থ উপদেষ্টা বলেন, দেশের অর্থনীতিরবিস্তারিত…


শেখ হাসিনা আবার ফিরে আসুক বিএনপি তা চায় না: ফখরুল

নিউজ ডেক্স :: ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আবার ক্ষমতায় ফিরে আসুক বিএনপি তা চায় না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলোর দুর্বলতার সুযোগ নিয়ে ফ্যাসিস্ট হয়ে উঠেছিলেন শেখ হাসিনা। তিনি আবার ক্ষমতায় ফিরে আসুক বিএনপি তা চায় না। বিএনপি মহাসচিব বলেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে নিয়ে আসাকেই মূল অগ্রাধিকার দেওয়া উচিত। সংখ্যালঘুদের নিয়ে, গার্মেন্টস নিয়ে এখন নানা ষড়যন্ত্রবিস্তারিত…


আমীরে জামায়াত ডাঃ শফিকুরের আগমনে আশাশুনিতে জামায়াতের প্রস্তুতি সভা

নিউজ ডেস্ক :: আগামী ৩০ নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান’র সাতক্ষীরা আগমন উপলক্ষে আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা দলীয় কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারী আব্দুল হাই এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অফিস সেক্রেটারী মাওলানা রুহুল কুদ্দুস। অন্যদের মধ্যে জামায়াত নেতা ওয়ার্ড সভাপতি মেম্বার সিরাজুল ইসলাম,মোবারক আলী,আঃ আজিজ,আবুল কাশেম,মোঃসাইফুল্লাহ আমীন। নেতৃবৃন্দ ৩০ নভেম্বর সাতক্ষীরার জনসভায় সকলকে যোগদান করার জন্য সকলের প্রতিবিস্তারিত…


সরকার পরিচালনায় অদক্ষতা জনগণ সহজভাবে মেনে নেবে না : তারেক রহমান

নিউজ ডেস্ক :: স্বৈরাচার পালানোর পর একটি বিধ্বস্ত দেশের দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মাফিয়া সরকারের তৈরি করা জঞ্জাল তিন মাসে দূর করা সম্ভব না। আবার তিন মাস পরে সরকারের সফলতা বা ব্যর্থতা নিয়ে জনমনে প্রশ্ন উঠা অস্বাভাবিক বা অন্যায্যও নয়। তবে সরকার পরিচালনায় অদক্ষতা দেখতে পেলে জনগণ সহজভাবে মেনে নেবে না। শনিবার (১৬ নভেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে (আইইবি) জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের (জেটেব) তৃতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। অধিবেশনের উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যবিস্তারিত…


আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতায় নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন

মামুন হোসেন :: নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় সাতক্ষীরায় দি ক্লাইমেট সিরিজ আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ সাফল্যের ধারা অব্যাহত রেখে আবারও চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় শহরের চালতেতলা কাথলিক মিশন হলরুমে সাতক্ষীরা ইয়ূথ হাবের আয়োজনে সিডো সংস্থার বাস্তবায়নে গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশের সহযোগিতায় দি ক্লাইমেট সিরিজ আন্ত: স্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ এর বিতর্ক প্রতিযোগিতায় ৪টি শিক্ষা প্রতিষ্ঠান ও সাতক্ষীরা ইয়ূথ গ্রুপের সদস্যবৃন্দ অংশগ্রহন করেন। বিতর্ক প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল “জনপ্রিয় মিডিয়ার উচিত জলবায়ূ পরিবর্তন নিয়ে উদ্বেগজনক ভবিষ্যদ্বাণীর পরিবর্তে এটিকে আশাবাদিভাবে প্রচার করা”। “প্রধান দূষণকারী দেশগুলি জলবায়ূ পরিবর্তনের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশগুলিকে ক্ষতিপূরনবিস্তারিত…


সাতক্ষীরা শহর স্বাস্থ্যসেবা পেশাজীবি ফোরাম’র কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শাহজাহান আলী মিটন :: সাতক্ষীরা শহর স্বাস্থ্যসেবা পেশাজীবি ফোরাম’র কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) বিকালে শহর স্বাস্থ্যসেবা পেশাজীবি ফোরাম’র কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। শহর স্বাস্থ্যসেবা পেশাজীবি ফোরাম’র সভাপতি মো. সাইফুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্যসেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন বিষয়ে বক্তব্য রাখেন উপদেষ্টা অধ্যাপক ওবায়দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বাইয়াতের গুরুত্ব বিষয় আলোচনা করেন উপদেষ্টা মো. খোরশেদ আলম,শহর স্বাস্থ্যসেবা পেশাজীবি ফোরাম’র সেক্রেটারী মো.মোস্তাফিজুর রহমান, সহকারী সেক্রেটারী মুহাম্মদ মাহবুবুর রহমান প্রমুখ। এসময় অতিথিরা বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের সহজ উপায় স্বাস্থ্যসেবা প্রদান করা। স্বাস্থ্যসেবা প্রদান কর্মী তারবিস্তারিত…


সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মেলন

মামুন হোসেন :: সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদ এর সকল উপজেলা কমিটির নেতৃবৃন্দের অংশগ্রহণে এ বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়। শনিবার (১৬ নভেম্বর) সকালে সাহিত্য পরিষদ সাতক্ষীরার আয়োজনে শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টারে জেলা সাহিত্য পরিষদের সভাপতি মো. শহীদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেনবিস্তারিত…