snews
আইনজীবী হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মশাল মিছিল
মুহাম্মদ হাফিজ :: চট্টগ্রামে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে সাতক্ষীরায় শিক্ষার্থীদের মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা পলিটেকনিক ইন্সিটিটিউটের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে ২৭ নভেম্বর (বুধবার) রাত ৮টা দিকে শহরের কদমতলা থেকে একটি মশাল মিছিল নিয়ে খুলনারোড মোড়ে শহীদ আসিফ চত্বরে সমবেত হয়। এসময় শিক্ষার্থীদের ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ ‘ইসকনের ঠিকানা এই বাংলায় হবে না’ ‘ইসকন তুই স্বৈরাচার এই মুহূর্তে বাংলা ছাড়,’ ‘আমার ভাই কবরে খুনি কেন বাহিরে’ আমার ভাই মরলো কেন প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। মশাল মিছিলে উপস্থিত ছিলেন শিক্ষার্থী রায়হানবিস্তারিত…
ইয়াং মুসলিম জেনারেশন ও সাতক্ষীরা জেলা জামায়াতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত
নিউজ ডেস্ক :: ইয়াং মুসলিম জেনারেশন ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা আলহেরা মডেল একাডেমির হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ঝাউডাঙ্গা ইয়াং মুসলিম জেনারেশনের ইসি ও কার্যকারী কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আন্দোলনে শহিদদের স্মরণে ঝাউডাঙ্গা কলেজে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
এস.এম আব্দুল্লাহ :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে ঝাউডাঙ্গা কলেজে স্মরণ সভা এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকালে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা কলেজ হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক পরিমল কুমার ঘোষ, জেসমিন নাহার, আব্দুল মান্নান, আনারুল ইসলাম সহ সকল শিক্ষকমন্ডলী এবং সকল ছাত্র-ছাত্রীবৃন্দ। অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান বলেন, শহিদের আত্মদান ব্যর্থ হবে না। সমস্ত ষড়যন্ত্র উপেক্ষা করে আমারা শহিদদের প্রত্যাশিত নতুন বাংলাদেশ বিনির্মাণ করবো। এখানে সবাই সুখে-শান্তিতে বসবাস করবে।বিস্তারিত…
সাতক্ষীরা সরকারি কলেজে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
মুহাম্মদ হাফিজ :: ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও নিহত শহীদের স্মরণে সাতক্ষীরা সরকারি কলেজে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৬ শে নভেম্বর (মঙ্গলবার) সকালে সাতক্ষীরা সরকারি কলেজের হলরুমে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভার আহবায়ক জনাব মোঃ মিয়ারাজ হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ জনাব প্রফেসর মোহাম্মদ মুস্তানছির বিল্লাহ ও শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মোঃ বদরুল মিল্লাত। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, ‘বিগত দিনে স্বাধীন চেতনায় বিশ্বাসীদেরবিস্তারিত…
ঝাউডাঙ্গায় জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
নিউজ ডেস্ক :: বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝাউডাঙ্গা ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বাদ মাগরিব ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির প্রফেসর ইকবাল হোসেন এর সভাপতিত্বে ও বায়তুলমাল সম্পাদক মুর্শিদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মী সম্মেলন সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক কর্মী ও সহযোগী সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ কর্মী সম্মেলনে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও আমেরিকান ইসলামিক সংগঠন মুনা এর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোঃ আনিসুর রহমান গাজী। প্রধান আলোচকের আলোচনা রাখেন ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেকবিস্তারিত…
ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
নিউজ ডেস্ক :: ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার বুড়িচং উপজেলায় চট্টলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কালিকাপুর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পাঁচজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন বুড়িচং থানার ওসি আজিজুল হক। তিনি জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টার দিকে কালিকাপুর এলাকায় একটি ক্রসিং পার হচ্ছিল। এ সময় ট্রেনটি যাত্রীবাহী একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চার যাত্রী নিহত হয়। আহত হয় আরও চারজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরওবিস্তারিত…
শপথ নিয়ে নতুন নির্বাচন কমিশনের যাত্রা শুরু
নিউজ ডেস্ক :: নবগঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) বাকি চার নির্বাচন কমিশনার (ইসি) আজ শপথ নিয়েছেন।রোববার (নভেম্বর ২৪) দুপুর দেড়টার পর তারা সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ নেন। এ সময় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ বাক্য পাঠ করান। এর আগে, বৃহস্পতিবার (২১ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক সচিব এ এস এম মো. নাসির উদ্দীন। তার সঙ্গে চার নির্বাচন কমিশনারের নামও ঘোষণা করা হয়। তারা হলেন—সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমান মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদাবিস্তারিত…
হাবিবুল ইসলাম হাবিবের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত
নিউজ ডেস্ক :: সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা বিষয়ক সম্পাদক, দক্ষিণবঙ্গের উন্নয়নের রুপকার, ৮০/৯০ দশকের সামরিক শাসক বিরোধী আন্দোলনে সংগ্রামী সাবেক ছাত্রদল নেতা সদ্য (৭০ বছর সাজাপ্রাপ্ত) কারামুক্ত হাবিবুল ইসলাম হাবিবের আশুরোগমুক্ত ও সুস্থতা কামনায় ঝাউডাঙ্গায় এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার (২০ নভেম্বর) সন্ধা ৭ টার সময় সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বিএনপি কার্যালয়ে ইউনিয়ন বিএনপির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাবেক বিএনপি নেতা ও ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর থানা বিএনপির যুগ্ন আহবায়ক ও সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুলবিস্তারিত…
দেবহাটার শীর্ষ সন্ত্রাসী মামুন আটক
নিউজ ডেস্ক :: সাতক্ষীরা দেবহাটার শীর্ষ সন্ত্রাসী একাধিক মামলার আসামি মাহমুদুল হাসান মামুন ওরফে দিলদারকে আটক করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ। মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা বড় বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক মাহমুদুল হাসান মামুন ওরফে দিলদার (৩১) দেবহাটা উপজেলার পুস্পকাটি এলাকার মৃত শেখ আবুল খায়েরের ছেলে ও সাবেক জেলা ছাত্রলীগ নেতা। সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক অভিক মণ্ডল সাতক্ষীরা নিউজকে জানান, বাঁকালে খলিলুর রহমান হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি মাহমুদুল হাসান মামুন ওরফে দিলদার কে আটক করা হয়েছে। তার নামে আর কোনো মামলা আছে কিনা তদন্ত করে জানানোবিস্তারিত…
সাতক্ষীরা সীমান্তে প্রায় চার লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ
নিউজ ডেস্ক :: সাতক্ষীরা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় চার লক্ষ টাকার চোরাই পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১৯ নভেম্বর সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিকদল ৮৪ টি ভারতীয় শীতের কম্বল আটক করে। মঙ্গলবার রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরাস্থ ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বাধীন সাতক্ষীরাস্থ আগড়াখোলা নামক স্থান হতে ভারতীয় শীতের কম্বল ভারত হতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আগমন করবে। উক্ত সংবাদবিস্তারিত…


