ঝাউডাঙ্গা যুব কমিটির উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত
এস এম আব্দুল্লাহ :: ঝাউডাঙ্গা যুব কমিটির উদ্যোগে এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ জানুয়ারি) সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা হাইস্কুল বলফিল মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওঃ এম হাবিবুর রহমান, সিলেট।
মাহফিলে আমেরিকা থেকে ভার্চুয়াল বক্তব্য পেশ করেন অত্র মাহফিলের প্রধান অতিথি জনাব আনিসুর রহমান গাজী।
বিশেষ বক্তা হিসাবে আলোচনা পেশ করেন, হযরত মাওলানা আব্দুল বারী সাহেব, হযরত মাওলানা হাফেজ আবু মুসা, হযরত মাওলানা শাহিনুর রহমান প্রমুখ।
যুব কমিটির সভাপতি মোঃ মোখলেছুর রহমান পলাশ ও সম্পাদক রাজীব হোসেন রনি জবাবে বলেন- আমাদের সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হল- মাদক মুক্ত সমাজ বিনির্মাণ করা, সুদ ও ঘুষ মুক্ত সমাজ প্রতিষ্ঠা করা, যৌতুক মুক্ত সমাজ প্রতিষ্ঠা করা, বাল্য বিবাহ মুক্ত সমাজ প্রতিষ্ঠা করা। নিরক্ষর মুক্ত সমাজ প্রতিষ্ঠা করা, শিক্ষার আলো ঘরে ঘরে পৌছিয়ে দেওয়ার প্রচেষ্টা চালানো এবং স্কুল ঝরে পড়া শিক্ষার্থীকে স্কুলে ফেরানো, অসহায় মানুষকে সহযোগীতা করা, অসুস্থ গরীব মানুষের চিকিৎসার ব্যবস্থা করা, কর্ম সংস্থানের ব্যবস্থা করা, অন্যায় ও অপরাধ মুক্ত সমাজ প্রতিষ্ঠা করাসহ সামাজিক উন্নয়নে একাধিক কাজ করা।
সমগ্র মাহফিলটি পরিচালনা করেন মাওঃ মহিদুল ইসলাম।
সম্পর্কিত সংবাদ
গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা
এসএম আব্দুল্লাহ :: গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ই সেপ্টেম্বর)বিস্তারিত…
শাল্যে যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
মোঃ হাফিজুল ইসলাম : “মাদক ছাড়ি, খেলা ধরি—সুস্থ, সুন্দর জীবন গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরারবিস্তারিত…


