SM Abdullah
নলতায় পূর্ব শত্রুতার জেরে নৃশংসভাবে প্রাণী হত্যা
নিজস্ব প্রতিনিধি :: পূর্ব শত্রুতার জেরে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতার ঝ্যায়ামারী গ্রামের আব্দুল খালেকের স্ত্রী রেহানা বেগমের পোষা ভেড়া পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনাটি গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) ৩টায়। এঘটনার বিচার চেয়ে ও নিজের এবং তার পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ করেছে ওই নারী। অভিযোগ সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ৩ টার দিকে রেহানা বেগমের পোষা ভেড়া ঝ্যায়ামারী গ্রামের ইয়াকুবের মৎস ঘেরের ভেড়িতে ঘাস খেতে গেলে বিবাদী ইয়াকুব গাজীর কন্যা পাপিয়া খাতুন (২৮) ও পাপিয়ার মা জামিলা বেগম বাঁশের লাঠি দিয়ে নৃশংসভাবে মাথায় আঘাত করলে ঘটনাস্থলে ভেড়াটি ছটফট করতেবিস্তারিত…
বুধহাটায় যুব বিভাগের দায়িত্বশীলদের প্রস্তুতি সভা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: জামায়াতে ইসলামী যুব বিভাগ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার গাজীরমাঠে সংগঠনের ইউনিয়ন শাখা কার্যালয়ে এসভা অনুষ্ঠিত হয়। যুব বিভাগের উপজেলা সেক্রেটারি আজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় ব্যক্তব্য রাখেন, বুধহাটা ইউনিয়নের আমির মাওঃ আব্দুল ওয়াদুদ, নায়েবে আমির বিল্লাল হোসেন প্রমুখ। সভায় বুধহাটা ইউনিয়ন যুব বিভাগের ৬, ৫, ৭ ও ৮ নং ওয়ার্ডের সভাপতি/সম্পাদকগণ উপস্থিত ছিলেন। আগামী ২৮ অক্টোবর বুধহাটা করিম সুপার মার্কেটে যুব বিভাগের জনসভা সফল করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।
বড়দলে ইমাম পরিষদের সভা অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশশুনি উপজেলার বড়দল ইউনিয়ন ইমাম পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় বড়দল ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। বড়দল ইউনিয়ন ইমাম পরিষদের সভাপতি মাওঃ মোঃ ফারুক বিল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মোঃ মুহিবুল্লাহর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, হাফেজ আব্দুল আলীম, হাফেজ মাওঃ আবু সাঈদ, হাফেজ আরিফুল ইসলাম, ক্বারী ইয়াছিন আরাফাত, মাওঃ ইয়াছিন আলী প্রমুখ। সভায় দেশ ও জাতির কল্যানার্থে ইমামদের করণীয়তাসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
আশাশুনির বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: শারদীয়া দুর্গোৎসব এর সমাপনী দিনে প্রতিমা বিসর্জনের পূর্বে আশাশুনি উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। রবিবার দুপুর ১২ টার দিকে তিনি আশাশুনিতে গমন করেন। উপজেলার মধ্যে অন্যতম সুন্দর ও দর্শনীয় পূজা মন্ডপ উপজেলার বুধহাটা ও মহেশ্বরকাটি পূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক। এছাড়া অন্যান্য পূজা মন্ডপও পরিদর্শন করেন তিনি। পরিদর্শণকালে তিনি মন্ডপগুলোর সার্বিক বিষয় সম্পর্কে খোজ খবর নেন। পূজা পরিচালনা কমিটি ও আইনশৃংখলা রক্ষার কাজে নিয়োজিতদের সাথে কথা বলেন। তিনি আয়োজনের বিষয় নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সতর্কতার সাথেবিস্তারিত…
আশাশুনির শ্রীউলাতে দুই শতাধিক অসহায় ও দুঃস্থ মানুযের মাঝে খাদ্য বিতরণ
নিউজ ডেস্ক :: আশাশুনি উপজেলার শ্রীউলাতে দুই শতাধিক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ” অসহায়ত্বের খোঁজে, মনুষ্যত্বের পাশে” স্লোগানকে সামনে রেখে ১২ অক্টোবর দুপুরে মধ্যাহ্নভোজ এর আয়োজন করেন জেলার অন্যতম প্রবীণ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন উদারতা । উক্ত মধ্যাহ্নভোজ অনুষ্ঠানটি আলা-আমিনের দিকনির্দেশনায় সংগঠনের নির্বাহী পরিচালক প্রতিষ্ঠানটির পক্ষ হতে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। মধ্যাহ্নভোজ শেষ মোমেনা বেগম জানান ” আমার সাথে থাকে অসহায় নাতি অনেকদিন ধরে গোস্ত কেনার কথা বলছে পারছিলাম না , আজ ভাইরা আমার আর নাতির নেমতন্ন করে পেট ভরে গরুর আর খাসির গোস্ত দিয়ে ভাত খাওয়াছে আমি অনেকবিস্তারিত…
ইছামতিতে বাংলাদেশ-ভারতের নিজ সীমানায় প্রতিমা বিসর্জন
এমএ মামুন :: বাংলাদেশ-ভারতের মধ্যেবর্তী ইছামতি নদীতে স্ব স্ব কিনারায় বিজয়া দশমীর বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে দূর্গা উৎসব। বিগত বছরগুলোর মত এ বছরও হয়নি দু’দেশের মিলন মেলা। আর তাই দু-দেশের মানুষ মিলে মিশে একাকার হতে পারেনি কেউই। এতে দু-দেশের মানুষের অংশগ্রহণের মিলন মেলাটি বন্ধ হওয়া সর্ব শ্রেণি মানুষের মাঝে আমেজ কমেছে। তবে বুক ভরা আশা নিয়ে অনেকে নদী পাড়ে সুযোগের অপেক্ষায় ছিল অসসংখ্য মানুষ। স্থানীয়রা জানান, একটা সময় সাতক্ষীরার দেবহাটা উপজেলাধীন ইছামতি নদীর টাউনশ্রীপুর এবং ভারতের টাকি পৌরসভা এলাকায় প্রায় ১০ কিলোমিটার জুড়ে এই মেলা বসত এই মেলা। এতেবিস্তারিত…
কলারোয়ার দুই কৃতি সন্তানের সংবর্ধনা
এম এ আজিজ :: সাতক্ষীরার কলারোয়ায় দুই কৃতি সন্তান বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি (তালা-কলারোয়া) হাবিবুল ইসলাম হাবিব ও পিএইচডি ইন ‘ল’ ডিগ্রী অর্জনকারী, দুর্নীতি দমন কমিশনের পরিচালক ড.খান মোহাম্মদ মিজানুল ইসলাম সেলিমকে সংবর্ধনা দেয়া হয়েছে। ১৩ অক্টোবর রবিবার সন্ধ্যার পর কলারোয়া পাবলিক ইনস্টিটিউট চত্বরে এ্যাড: বি এম মিজানুর রহমান পিন্টুর সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন আজ আমরা এই দুই গুণী ব্যাক্তিকে সংবর্ধিত করতে পারছি বৈষম্যহীন দেশ গঠিত হওয়ার জন্য।অনুষ্ঠানের সহযোগী আয়োজক ছিলেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সেবা। সংবর্ধিত ড.খান মিজানুল ইসলাম সেলিম বলেন,আমাদের ইসলামেরবিস্তারিত…
ইউজিসি ও বিশ্বব্যাংকের সঙ্গে ঢাবি প্রশাসনের বৈঠক
নিউজ ডেস্ক :: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং বিশ্বব্যাংকের সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ উপাচার্য কার্যালয় সংলগ্ন লাউঞ্জে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীম উদ্দিন খান, অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশ্বব্যাংকের সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট টি এম আসাদুজ্জামান,বিস্তারিত…
আন্দোলনে আহতদের অর্থ সহায়তা পৌঁছে দিলেন দুই উপদেষ্টা
নিউজ ডেস্ক :: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে যান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এসময় আহতদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন তারা। রোববার (১৩ অক্টোবর) বিকেলে ঢামেক হাসপাতালের পুরাতন বার্ন ইউনিটে উপস্থিত হয়ে ভর্তি রোগীদের চিকিৎসা ও স্বাস্থ্যের খোঁজখবর নেন দুই উপদেষ্টা। এ সময় আর্থিক সহযোগিতা বাবদ প্রত্যেকের হাতে এক লাখ টাকার চেক দেন তারা।‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’র পক্ষ থেকে উপদেষ্টারা এ সহায়তা দেন বলে জানা গেছে।গত জুলাইয়ের শুরুর দিকে সরকারি চাকরিতে কোটা সংস্কারেরবিস্তারিত…
‘রিদম প্লাগড’ এ বাপ্পা, টিলু-এলিটা
নিউজ ডেস্ক :: ‘রিদম প্লাগড’ এ বাপ্পা, টিলু-এলিটা ‘রিদম প্লাগড’ শিরোনামে সংগীতসন্ধ্যার আয়োজন করা হয়েছে আগামী ১৮ অক্টোবর। যেখানে গান পরিবেশন করবেন দেশের সংগীতের জনপ্রিয় তিনজন মানুষ। তারা হলেন সংগীতশিল্পী পিলু খান, এলিটা করিম ও বাপ্পা মজুমদার। শ্রোতাপ্রিয় বেশ কিছু গান শোনাবেন তারা। আসরটি বসবে রাজধানীর একটি রেস্তোরাঁয়। সংগীতসন্ধ্যায় উপস্থিত অতিথি এই তিন শিল্পী নিজেদের পছন্দের সব গান শোনাবেন। অ্যাকুস্টিক বাদ্যযন্ত্র বাজিয়ে গানগুলো পরিবেশন করবেন তারা। এর আগেও এমন আয়োজনে পারফর্ম করেন পিলু খান ও এলিটা করিম। এবার তাদের সঙ্গে থাকছেন বাপ্পা মজুমদার। আয়োজকরা জানান, ‘রিদম প্লাগড’ এর সংগীতায়োজনে অ্যাকুস্টিকবিস্তারিত…


