SM Abdullah

 

রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে বিএনপির অবস্থান কী

নিউজ  ডেস্ক  :: গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর নতুন রাজনৈতিক বাস্তবতায় বিএনপি বড় দল হিসেবে নিজের প্রয়োজনীয়তার বিষয়টি জানান দিচ্ছে। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গত দেড় দশক আন্দোলন করে আসা দলটিকে কোনোভাবেই যে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া সম্ভব নয়, তা আওয়ামী লীগের আমলেও জানান দিয়েছে দলটি। সম্প্রতি রাষ্ট্রপতিকে অপসারণের ইস্যু ঘিরে বিএনপির অবস্থানও বলছে, বিএনপিকে বাদ দিয়ে বড় কোনো সিদ্ধান্তে আসা যায় না। নির্বাচন ও সংস্কারের প্রশ্নেও দলটি তার প্রত্যাশা স্পষ্ট করেছে। দলটির নেতারা বলছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন, ততটা সম্পন্ন করে দ্রুত নির্বাচন দেওয়া হোক।বিস্তারিত…


হাইকোর্টে রিটের বিষয়ে যা বললেন হাসনাত-সারজিস

নিউজ  ডেস্ক  :: আওয়ামী লীগের বিগত ৩টি নির্বাচন ও রাজনৈতিক কার্যক্রম থেকে বিরত রাখা নিয়ে হাইকোর্টে রিট করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। তারা আজ সোমবার (২৮ অক্টোবর) সকালে দুটি রিট দায়ের করেন। বিষয়টি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তারা নিশ্চিত করেছেন। হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, ‘দুটি রিট করেছি। প্রথমটি হচ্ছে আওয়ামীলীগের বিগত ৩টি নির্বাচনকে কেন অবৈধ ঘোষনা করা হবে না এবং অবৈধভাবে প্রাপ্ত সুবিধাগুলো কেন ফিরিয়ে দিবে না সে বিষয়ে প্রথম রিট। দ্বিতীয়টি হচ্ছে এই মামলার রায় না হওয়া পর্যন্ত কেন তাদেরকেবিস্তারিত…


এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ হতে পারে ১৪ নভেম্বর

নিউজ  ডেস্ক  ::  চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল আগামী ১৪ নভেম্বর প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার। অধ্যপক তপন কুমার সরকার বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষার মূল ফল প্রকাশের সাধারণত এক মাসের মধ্যে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। ফলে আগামী ১৩ অথবা ১৪ নভেম্বর সব শিক্ষা বোর্ড থেকে এক যোগে এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ হবে। ঢাকা বোর্ড সূত্রে জানা যায়, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় প্রত্যাশিত ফলাফল না পেয়ে ঢাকা বোর্ডেবিস্তারিত…


যে কারণে সারাকে ভয় পেতেন অনন্যা

নিউজ  ডেস্ক  ::  দুজনই এখন বলিডের প্রতিষ্ঠিত অভিনেত্রী। তাদের বন্ধুত্ব সেই স্কুল জীবন থেকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী সারা আলী খানের সঙ্গে নিজের স্কুল জীবনের অভিজ্ঞতা জানালেন অনন্যা পাণ্ডে। স্কুলে সারাকে অনন্যা যমের মতো ভয় পেতেন। তার নাম শুনলেই ত্রস্ত হয়ে যেতেন তিনি। কারণ ছোট থেকেই বেশ ঠোঁটকাটা ছিলেন সাইফ কন্যা। সব কথা মুখের ওপর বলে দিতেন। এ নিয়ে অনন্যা বলেন, ‘সারা খুবই ঠোঁটকাটা স্বভাবের ছিল। এখনও তাই রয়েছে। তবে স্কুলে আরও সাংঘাতিক ছিল। মুখে যা আসত, তাই বলে দিত। আমি ভয় ভয় থাকতাম। ভাবতাম, এই বুঝি আমার সম্পর্কেবিস্তারিত…


গাজায় যুদ্ধবিরতি নিয়ে ফিলিস্তিনি যোদ্ধাদের নতুন বার্তা

নিউজ  ডেস্ক  :: আন্তর্জাতিক ডেস্ক :: কয়েক মাসের মধ্যে দুজন কাণ্ডারিকে হারিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। সবশেষ গোষ্ঠীটির নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হয়েছেন। তার মরদেহ ইসরায়েলে নিয়ে গিয়েছে দেশটির সেনারা। ধারণা করা হচ্ছে,তার মরদেহকে ঘিরে বড় দরকষাকষি করবে  ইসরায়েল। এমন পরিস্থিতির মধ্যে যুদ্ধবিরতির নিয়ে নতুন বার্তা দিয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা। সোমবার (২৮ অক্টোবর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হামাসের এক শীর্ষ কর্মকর্তা ইঙ্গিত দেন যে গাজার যোদ্ধারা ইসরায়েলের সাথে একটি চুক্তির জন্য উন্মুক্ত রয়েছে। কেননা যুদ্ধের অবসান এবং জিম্মিদের মুক্ত করার লক্ষ্যে দোহায় পুনরায় আলোচনা শুরু হয়েছে।হামাসেরবিস্তারিত…


শপথ নিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন

নিউজ  ডেস্ক  ::  শপথ নিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন  বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর জামায়াতের ২০২৫-২০২৬ সেশনের জন্য নির্বাচিত আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের শপথ সম্পন্ন হয়েছে। রোববার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৭ টার দিকে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নির্বাচিত সিটি আমিরের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় প্রধান নির্বাচন কমিশনার ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম।এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। শপথ অনুষ্ঠান পরিচালনার জন্য আয়োজিত রুকন সম্মেলনে আমিরে জামায়াতের পক্ষ থেকে নব নির্বাচিতবিস্তারিত…


জাপানের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারালো ক্ষমতাসীন এলডিপি জোট

নিউজ  ডেস্ক  :: আন্তর্জাতিক ডেস্ক :: জাপানের পার্লামান্টের নিম্নকক্ষের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে দেশটির ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বাধীন জোট। গত এক দশকের মধ্যে এটিই এলডিটিপ’র জন্য সবচেয়ে খারাপ ফলাফল। এবারের প্রধানমন্ত্রী নির্বাচনে এলডিপি এবং তার জোটের সম্মিলিত অর্জন মোট ২১৫টি আসন। জাপানকে শাসন করতে যেকোনো দল বা জোটের ২৩৩টি আসনে সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার কয়েকদিন আগে এলডিপি’র নতুন নেতা শিগেরু ইশিবা এই নির্বাচনের ঘোষণা দেন। কিন্তু এখন তার দলের সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা হারানোয় সিদ্ধান্ত নিজ দলের জন্য বুমেরাং হয়েছে। এতে তারবিস্তারিত…


২৮ অক্টোবর কী হয়েছিল ২০০৬ সালে? 

  নিউজ ডেস্ক :: ২০০৬ সালের অক্টোবর। সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি কে এম হাসান যাতে তত্ত্বাবধায়ক সরকার প্রধানের দায়িত্ব নিতে না পারেন সেজন্য তুমুল আন্দোলন চালিয়ে যাচ্ছিল আওয়ামী লীগ। এরইমধ্যে ২৮ অক্টোবর রাজধানীর পল্টন-বায়তুল মোকাররম এলাকায় জামায়াতে ইসলামী এবং আওয়ামী লীগের কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী এক সংঘর্ষ হয়। ২৮ অক্টোবর ছিল বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট সরকারের শেষ দিন। সেদিন ঢাকার রাস্তায় প্রকাশ্যে অস্ত্র তুলে গুলি এবং মানুষ পিটিয়ে মারার ঘটনা গভীর আলোড়ন তৈরি করেছিল। ২৮ অক্টোবরের আগের দিন এবং পরের দিনও দেশের বিভিন্ন জায়গায় রক্তক্ষয়ী রাজনৈতিক সংঘাত হয়েছিল। তিন দিনের তুমুলবিস্তারিত…


পুরাতন সাতক্ষীরা মোড়ে গণআন্দোলন জোটের পথসভা

নিউজ ডেস্ক :: ‘‘জলবদ্ধতা মুক্ত সাতক্ষীরা চাই, সমৃদ্ধশালী জীবন চাই, তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থান চাই, অতি সত্ত্বর রেশনিং প্রথা চালু চাই, শিক্ষা ও স্বাস্থ্যকে জনকল্যাণমূখী চাই, সব ধর্ম মানুষের মধ্যে ঐক্য চাই, বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষা চাই, ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস ও দখল মুক্ত সমাজ চাই’’- এই স্লোগানকে ধারণ করে গণআন্দোলন জোট, সাতক্ষীরা এর আয়োজনে সরকারি কলেজ পুরাতন সাতক্ষীরা মোড়ে এক পথ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) বিকাল ৫ টায় গণআন্দোলন জোট সাতক্ষীরার সমন্বয়ক অ্যাড. খগেন্দ্রনাথ ঘোষের সভাপতিত্বে এ পথসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন গণআন্দোলন জোটের সদস্য উন্নয়নকর্মী ওবিস্তারিত…


আশাশুনিতে ২য় দিনে ৭৭৯ জনকে এইচপিভি ভ্যাকসিন প্রদান

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলায় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) ভ্যাকসিনেশান ক্যাম্পেইন ২০২৪ এর দ্বিতীয় দিনে ৭৭৯ ছাত্রীকে টিকা প্রদান করা হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) উপজেলার ৫টি ইউনিয়নে একযোগে টিকা দেওয়া হয়। উপজেলার সকল ইউনিয়নে ২৪ অক্টোবর থেকে ১৩ দিন শিক্ষা প্রতিষ্ঠান ও ইপিআই ক্যাম্পে দু’ পর্যায়ে এই টিকা দেওয়া হচ্ছে। উদ্বোধনী দিনে ২১ টি কেন্দ্রে টিকা প্রদান করা হয়। টার্গেট ছিল ৫৮৬ জন, অর্জিত হয় ৫৩৪ জনকে। রবিবার (২৭ অক্টোবর) আশাশুনি সদর ইউনিয়ন, শ্রীউলা, কাদাকাটি, বড়দল ও খাজরা ইউনিয়নের ১৫টি কেন্দ্রে টিকা প্রদান করা হয়। এসব কেন্দ্রেবিস্তারিত…