SM Abdullah
লেবাননের পূর্বাঞ্চলে ভয়াবহ ইসরায়েলি হামলা, নিহত ৬০
নিউজ ডেস্ক :: আন্তর্জাতিক ডেস্ক :: যুদ্ধ শুরুর পর থেকে এই হামলা ‘সবচেয়ে মারাত্মক’ বলছেন লেবাননের স্থানীয়রা,এই হামলার আগে কোনো ধরণের উচ্ছেদ সতর্কতা দেয়নি ইসরায়েলি বাহিনী। লেবাননের বালবেক শহরে ইসরায়েলের ভয়াবহ হামলায় অন্তত ২ শিশুসহ কমপক্ষে ৬০ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৫৮ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শংকা করছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৯ অক্টোবর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, লেবাননের পূর্বাঞ্চলে পূর্ব বেকা উপত্যকার বালবেকের কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন। মূলত হামলার পর বেকা উপত্যকার ১২টিবিস্তারিত…
আসিফ নজরুল বললেন অন্তর্বর্তী সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু
নিউজ ডেস্ক :: আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তী সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে। নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটি হয়ে গেছে। এবার অসাধারণ একটা নির্বাচন হবে। ভোটার তালিকা হালনাগাদ করা হবে। মঙ্গলবার (২৯ অক্টোবর) জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্কের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনার অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সমর্থন জানিয়েছেন। সরকারের সংস্কার কার্যক্রম সন্তোষ প্রকাশ করেছেন। আইন উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের নেত্রী অন্যদেশে বসে সন্ত্রাসী হুমকি দিচ্ছেন। গণহত্যা চালানোর পর অনুশোচনা ও বিচারের আগে এ দলের রাজনীতি করার অধিকারবিস্তারিত…
৭ কলেজ শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি
নিউজ ডেস্ক :: স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিন দিনের আলটিমেটাম দিয়েছিল সাত কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার শেষ দিনে দাবি বাস্তবায়নে অনির্দিষ্টকালের জন্য সায়েন্স ল্যাব ব্লকেড কর্মসূচিতে নেমেছেন তারা। বেলা ১১টা থেকে শিক্ষার্থীদের নীলক্ষেত মোর ও সায়েন্সল্যাব এলাকায় কর্মসূচি চলছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে। সোমবার (২৮ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সংগঠক আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমাদের দাবির ব্যাপারে এখন পর্যন্ত আশানুরূপ সাড়া পাইনি। বরং উল্টো এর বিপরীত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাইবিস্তারিত…
স্বপ্নের নায়ক নির্ধারণ করা কঠিন
নিউজ ডেস্ক :: স্বপ্নের নায়ক নির্ধারণ করা কঠিন শোবিজের পরিচিত মুখ ইফফাত আরা তিথি। নাটকে অভিনয়ের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই তরুণী। তবে বড় পর্দার স্বপ্নও তার মনে অটুট। নিজের নানান পরিকল্পনা নিয়ে কথা বলেছেন কালবেলার সঙ্গে। সাক্ষাৎকার—রাজু আহমেদ3 অভিনয়ের পথচলা শুরু কীভাবে? ইফফাত আরা তিথি: আমার পরিবার ছিল সংস্কৃতিমনা। বাবা, মা, বোন—সবারই থিয়েটারের প্রতি আগ্রহ ছিল ছোটবেলা থেকেই। আমি পারিবারিক পরিবেশে নাচ-গান ও অভিনয়ের সংস্পর্শে বড় হয়েছি। বোনের কাছ থেকে নাচ শিখেছি এবং বাবা-মায়ের কাছ থেকে অভিনয়ের হাতেখড়ি পেয়েছি। তাদের দেখে নাটকে কাজ করার ইচ্ছা জাগে। এরপর বাবা, পরিচালকবিস্তারিত…
বাংলাদেশ ইস্যুতে যা জানালো মার্কিন স্টেট ডিপার্টমেন্ট
নিউজ ডেস্ক :: আন্তর্জাতিক ডেস্ক :: মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ ইস্যুতে কথা বলেছেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। সেখানে সাংবাদিকদের করা নানা প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। যদিও বেশ কয়েকটি প্রশ্নের বিস্তারিত জবাব দেননি মিলার। তবে তিনি বাংলাদেশের জনগণের মত প্রকাশের স্বাধীনতার উপর জোড় দিয়েছেন। একটি প্রতিবেদনের কথা উল্লেখ করে বাংলাদেশে সম্প্রতি ২৫২ জন পুলিশ কর্মকর্তাকে বরখাস্তের বিষয়ে স্টেট ডিপার্টমেন্টের প্রতিক্রিয়া জানতে চান এক সাংবাদিক। এর জবাবে মিলার বলেন, আমি ওই প্রতিবেদনটি দেখিনি। তবে স্পষ্টতই আমরা বিশ্বাস করি যে- বাংলাদেশে বা বিশ্বের যে কোনো প্রক্রিয়ায় যে কোনো বৈষম্যের বিরোধিতাবিস্তারিত…
মার্কিন নির্বাচনে চীন, রাশিয়া ও ইরানের প্রভাব বিস্তারের চেষ্টা
নিউজ ডেস্ক :: আন্তর্জাতিক ডেস্ক :: দীর্ঘদিন ধরে বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচনে পরোক্ষ প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। বিশেষ করে যেসব দেশে যুক্তরাষ্ট্রবিরোধী সরকার বর্তমান সেসব দেশের নির্বাচনে গোয়েন্দা প্রভাব কাজে লাগিয়ে ভোটারদের উসকে দেওয়ার অভিযোগ আছে ওয়াশিংটনের বিপক্ষে। এবার খোদ একই পদ্ধতিতে যুক্তরাষ্ট্রের নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ উঠেছে অন্য তিন পরাশক্তির বিরুদ্ধে। ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে বলা হয়, অনুষ্ঠিতব্য মার্কিন নির্বাচনে ভোটারদের প্রভাবিত করতে উঠেপড়ে লেগেছে চীন, রাশিয়া ও ইরান। এর আগে ইরান ও রাশিয়ার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ থাকলেও নতুন করে এই দুইটি দেশের সঙ্গে চীনেরবিস্তারিত…
রদ্রির হাতেই উঠলো এবারের ব্যালন ডি’অর
নিউজ ডেস্ক :: গেলো কয়েকদিন ধরে প্রায় সবাই নিশ্চিত ছিল, এবারের ব্যালন ডি’অর জিততে যাচ্ছেন ভিনিসিয়ুস জুনিয়র। কিন্তু গতকাল অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে জানা যায় রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান স্টার জিতছেন না এই পুরস্কার। শেষ পর্যন্ত আলোচনায় খুব একটা না থাকায় ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির হাতে উঠেছে এবারের ব্যালন ডি’অর। এসিএল চোটে বর্তমানে মাঠের বাইরে থাকা রদ্রি এই ফুটবলার ক্রাচে ভর দিয়ে মঞ্চে ওঠেন পুরস্কার নিতে। পুরস্কার তুলে দেন ১৯৯৫ সালের বিজয়ী জর্জ ওয়েহ। ৬৪ বছর পর ব্যালন ডি’অর জিতলেন স্পেনের কোনো পুরুষ ফুটবলার। সবশেষ ১৯৬০ সালে জিতেছিলেন লুইসবিস্তারিত…
কলারোয়া জামায়াতের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
এম এ আজিজ : :সাতক্ষীরার কলারোয়া উপজেলা জামায়াতের উদ্দ্যোগে ২৮ অক্টোবর ২০০৬ ইতিহাসের কালো অধ্যায় (পল্টনে নিহতদের স্মরনে) আওয়ামী লগী-বৈঠার তান্ডবে নির্মমভাবে শাহাদাত বরণকারীদের স্মরনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন। কলারোয়া উপজেলা জামায়াতের আমির ও সাবেক চেয়ারম্যান শিক্ষক মাওঃ কামরুজ্জামানের সভাপতিত্বে কলারোয়া শহীদ মিনার চত্বরে বিকাল চারটায় এ অনুষ্ঠান হয়। আমির বলেন,গত ২৮ অক্টোবর ২০০৬ সালে পল্টনে জামায়াতের সমাবেশে আওয়ামীলীগ লগি- বৈঠা দিয়ে ৭ জন সহ সারাদেশে ১৬ জনকে নিহত করেন। আওয়ামীলীগের উদ্দেশ্যে তিনি বলেন ১৭ বছর ক্ষমতায় থেকেও,১৭ মিনিট টিকে থাকতে পারেননি,এটাই আমার আল্লাহর কুদরত। শহীদদের আত্মারবিস্তারিত…
পেঁয়াজের কেজি ২০ টাকা!
নিউজ ডেস্ক ::অতিরিক্ত গরম আর বৈরী আবহাওয়া নষ্ট হয়ে গেছে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ। এসব পেঁয়াজ আড়তের গুদামের মেঝেতে ঢেলে ফ্যান দিয়ে শুকানো হচ্ছে আর শ্রমিক দিয়ে চলছে বাছাই কাজ। আর এসব পেঁয়াজ স্বল্পমূল্যে বিক্রি হচ্ছে আড়তে। রোববার (২৭ অক্টোবর) সরেজমিন ঘুরে হিলি বাজারে পেঁয়াজের এ চিত্র দেখা গেছে। এতগুলো পেঁয়াজ আড়তে কেন ঢেলে রেখেছেন- জানতে চাইলে আড়তদার আব্দুস সালাম জানান, ভারত থেকে আমদানি করা পেঁয়াজ মূলত বিক্রি হয়ে থাকে স্থলবন্দর থেকে। তবে পেঁয়াজের গুণগতমান খারাপ হওয়ায় পেঁয়াজগুলো নেয়া হয়েছে আড়ত ঘরে। সেখানে মেঝেতে ঢেলে শুকানো হচ্ছে ফ্যান দিয়ে।বিস্তারিত…
হঠাৎ মাইকে বেজে উঠল শেখ হাসিনার গুণকীর্তন, আটক ৫
নিউজ ডেস্ক :: যশোরে সদরে আয়োজিত এক কারাতে প্রশিক্ষণ সেমিনারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের গুণকীর্তন করে সংগীত বাজানোর অভিযোগে পাঁচজনকে আটক করে পুলিশ। এর ৭ ঘণ্টা পর তাদের মুক্তি দেওয়া হয়। শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে যশোর জিমনেশিয়ামে সোতোকান কারাতে প্রশিক্ষণ ও সেমিনার থেকে তাদের আটক করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ সোতোকান কারাতে দো অ্যাসোসিয়েশন খুলনা বিভাগীয় কমিটি শুক্রবার বিকেলে যশোর জিমনেশিয়ামে সোতোকান কারাতে প্রশিক্ষণ ও সেমিনারের আয়োজন করে। যশোর জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এদিন দুপুর ১২টার কিছুবিস্তারিত…


