SM Abdullah

 

ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা, নিহত ১

  নিউজ  ডেস্ক  :: ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। মঙ্গলবার ইসরায়েলের উত্তরাঞ্চলীয় মালোত শহরে হিজবুল্লাহর এই হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। ইসরায়েলের সামরিক বাহিনী ও জরুরি সেবা সংস্থা রকেট হামলায় প্রাণহানির এই তথ্য নিশ্চিত করেছে। হিজবুল্লাহর হামলার সময় মালোত শহরে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়। হামলার পর ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মেগান অ্যাডাম ডেভিডের এক বিবৃতিতে বলা হয়, ‌‌‘‘আমরা একজন সংজ্ঞাহীন পুরুষকে পেয়েছি; যার কোনও হৃদস্পন্দন এবং শ্বাস-প্রশ্বাস ছিল না। তার শরীরে গুরুতর জখম ছিল। পরে আমরা তাকে মৃত ঘোষণা করেছি।’’ ইসরায়েলি সামরিকবিস্তারিত…


কাদাকাটিতে শত্রুতা করে যাতায়াতের পথ বন্ধ

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার কাদাকাটিতে পূর্ব শত্রুতার জের ধরে দীর্ঘ ৩০ বছরের যাতায়াতের পথ বন্ধ করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগে জানাগেছে, কাদাকাটি ইউনিয়নের পূর্ব কাদাকাটি গ্রামে তারাপদ সরকারের ছেলে গোবিন্দ সরকার, বিষ্ণুপদ সরকারের ছেলে জামিনী সরকার, একই এলাকার প্রবীর সরকার, কিংকর সরকার, নিরাপদ সরকার ও পংকজ সরকার জোকসাজস করে গত শুক্রবার সকাল ৮ টার দিকে গ্রামের  প্রায় ২০ টি পরিবারের যাতায়াতের পথ বন্দ করে দেয়। ফলে পরিবারের সদস্যরা এক প্রকার গৃহবন্দী হয়ে পড়ে্। আটকে পড়া মানুষগুলো যাতয়াতের পথ রুদ্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে। এব্যাপারেবিস্তারিত…


আশাশুনিতে ২ সাবেক ও বর্তমান চেয়ারম্যান আটক

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি থানা পুলিশ পৃথক অভিযানে এক পদত্যাগকারী ও এক বর্তমান ইউপি চেয়ারম্যানকে পৃথক অভিযানে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) রাতে পুলিশ আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা এস এম হোসেনুজ্জামানকে দয়ারঘাট মৎস্য সেট থেকে গ্রেফতার করেন। গতকাল মঙ্গলবার তাকে গোয়ালডাঙ্গায় বিএনপি অফিস ভাংচুর মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে চালান দেওয়া হয়েছে। অপরদিকে গত রোববার (২৭ অক্টোবর) গভীর রাতে সাতক্ষীরা সদর থেকে খাজরা ইউনিয়ন পরিষদের পদত্যাগকারী চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিমকে আটক করে পুলিশ। আটককৃত শাহনেওয়াজ ডালিম আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-মসাধারণ সম্পাদক।বিস্তারিত…


আশাশুনি উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার, মেডিকেল অফিসার ডাঃ পিনাকী রঞ্জন বিশ্বাস, উপজেলা প্রকৌশলী অনিন্দ্য দেব সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, পিআইও সোহাগ খান, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার সরকার, ফরেস্টার রেজাউল করিম, আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, প্রতাপনগর চেয়ারম্যান হাজী আবু দাউদবিস্তারিত…


রোমানিয়ায় ৯ মাসে প্রায় ৪০ হাজার রেসিডেন্স পারমিট ইস্যু

নিউজ  ডেস্ক  :: আন্তর্জাতিক ডেস্ক  ::  ২০২৪ সালের প্রথম ৯ মাসে মোট ৩৯ হাজার ৭২৭টি প্রথম রেসিডেন্স পারমিট ইস্যু করেছে রোমানিয়া কর্তৃপক্ষ। দেশটির অভিবাসন দপ্তরের জনসংযোগ বিভাগ ইনফোমাইগ্রেন্টসকে এ তথ্য জানিয়েছে। ২২ অক্টোবর এক ইমেইলে ইনফোমাইগ্রেন্টসকে রোমানিয়ার জেনারেল ইনস্পেক্টরেট ফর ইমিগ্রেশন (আইজিআই) জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৩৯ হাজার ৭২৭ টি প্রথম রেসিডেন্স পারমিট ইস্যু করা হয়েছে। এসব ব্যক্তিরা মূলত কাজের ভিসা, উচ্চ শিক্ষা কিংবা পারিবারিক পুনর্মিলন ভিসায় রোমানিয়া এসে প্রথম রেসিডেন্স পারমিট পেতে আবেদন করেছিলেন।সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ এশিয়ার দেশগুলোসহ বিভিন্ন দেশ থেকে কাজ ওবিস্তারিত…


বিয়ের ৪ মাসের মাথায়ই সুখবর দিচ্ছেন সোনাক্ষী!

নিউজ  ডেস্ক  ::  চলতি বছরই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও মডেল জহির ইকবাল। সম্প্রতি জহির ইকবাল সামাজিক মাধ্যমে কিছু ছবি পোস্ট করেছেন। ছবিগুলো পোস্ট করার পরপরই রীতিমতো হইচই শুরু হয়ে গেছে সামাজিক মাধ্যমে।মাত্র চার মাস আগেই দুই পরিবারের উপস্থিতিতে চার হাত এক হয়েছে সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবালের। আইনিভাবে বিয়ে সেরেছেন তারা। যদিও সেদিন রাতে রিসেপশন পার্টির আয়োজন করেছিলেন তারা। তারপর থেকে নানা সময়ই নিজেদের বিবাহিত জীবনের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন এই তারকা দম্পতি। কিন্তু সম্প্রতি জহির ইকবাল যে পোস্ট করেছেন সেটা ঘিরেই শুরু হয়েছে আলোচনা।বিস্তারিত…


আসছে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫

নিউজ  ডেস্ক  :: দেশীয় বিনোদন মাধ্যমে যে কয়েকটি সিরিজ নাটক তুমুল জনপ্রিয়তা পেয়েছে তার মধ্যে ‘ব্যাচেলর পয়েন্ট’ অন্যতম। শুরু থেকেই অনলাইনে দাপিয়ে বেড়ানো সিরিজটি দর্শকদের চাহিদার কারণে একে একে চারটি সিজন নির্মিত হয়।২০১৭ সালে শুরু হওয়া জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমির এই ধারাবাহিকটি দুই বছর আগে সিজন ফোর শেষ হলেও নির্মাতাকে প্রতিনিয়ত নতুন সিজনের জন্য তাগিদ দিতে থাকেন দর্শক। ঘুরে ফিরে প্রশ্ন ছিল একটি, কবে আসবে সিজন ফাইভ। অবশেষে দর্শকদের চাওয়া পূরণ হতে যাচ্ছে। নিজের ফেসবুক স্ট্যাট্যাসে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ফাইভ নির্মাণের ইঙ্গিত দিলেন অমি। সঙ্গে এই সিরিয়াল নির্মাণ সংশ্লিষ্টরা একসঙ্গেবিস্তারিত…


পাঁচ বছরের সর্বনিম্নে শেয়ারবাজার বিনিয়োগকারীদের কান্না কেউ শুনছে না

নিউজ  ডেস্ক  ::  শেয়ারবাজারে রক্তক্ষরণ থামছে না। সোমবারও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক ৬৬ পয়েন্ট কমেছে। গত আড়াই মাসে সূচক কমেছে ১ হাজার ১১৭ পয়েন্ট এবং বাজারমূলধন কমেছে ৭০ হাজার কোটি টাকা। আর বাজারের বর্তমান অবস্থান গত ৫ বছরের মধ্যে সর্বনিম্নে। সোমবারও বিনিয়োগকারীরা ডিএসইর সামনে বিক্ষোভ করেছে। তবে বিনিয়োগকারীদের কান্না কেউ শুনছে না। বাজার বিশ্লেষকরা বলছেন, ৫ আগষ্টের পর অর্থনীতির দুই একটি খাত কিছুটা পরিবর্তন হলেও শেয়ারবাজার ব্যতিক্রম। পুরোবাজার নেতিবাচক অবস্থায়। চলতি বছরের ১১ আগষ্ট ডিএসইর মূল্যসূচক ছিল ৬ হাজার ১৫ পয়েন্ট। সোমবার পর্যন্ত তা কমে ৪ হাজার ৪৯৮ পয়েন্টেবিস্তারিত…


মাঠে সরব হচ্ছেন নেতাকর্মীরা জেলা-মহানগরে সমাবেশ করবে বিএনপি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ মিথ্যা মামলা প্রত্যাহার ও আ.লীগ দোসরদের গুরুত্বপূর্ণ জায়গা থেকে সরানোর দাবি জানাবে

নিউজ  ডেস্ক  :: অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর আড়াই মাস পেরিয়ে গেছে। সরকারের কর্মকাণ্ডে ধীরগতি দেখলেও তাদের সর্বোচ্চ সহায়তা করতে চায় বিএনপি। একই সঙ্গে নানা ষড়যন্ত্র মোকাবিলায় রাজপথে থাকারও সিদ্ধান্ত নিয়েছে দলটি। আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায় থেকে অডিও কথোপকথনকেও গুরুত্ব সহকারে নিয়েছেন দলের নীতিনির্ধারকরা। এ নিয়ে সতর্ক থাকার পাশাপাশি আগামী নভেম্বরে মহানগরসহ সব সাংগঠনিক জেলায় সমাবেশের কথা ভাবছে। এ কর্মসূচির মাধ্যমে বর্তমান পরিস্থিতিতে দলটির অবস্থানও জনগণকে জানাতে চায়। এ কর্মসূচি নিয়ে ইতোমধ্যে বিভিন্ন ফোরামে আলোচনা হয়েছে। সমাবেশে বিএনপির ঘোষিত রাষ্ট্র সংস্কারে ৩১ দফা তুলে ধরার পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে নির্বাচনি রোডম্যাপেরবিস্তারিত…


‘তামান্নার কণ্ঠ আমাকে বেশি আকর্ষণ করেছে’

নিউজ  ডেস্ক  ::  সম্প্রতি ইউটিউবে ছাড়া হয়েছে ‘আজ কি রাত’ গান। ইতোমধ্যে কোটি কোটি মানুষ গানটি দেখেছেন। এই ছবি থেকে কয়েক দিনেই ৮৫৬.৯৮ কোটি টাকা আয় হয়েছে। এই গানটির মিউজিক করেছেন সচিন-জিগর। গানের কথাগুলো লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। গানটি গেয়েছেন মধুবন্তী বাগচী, দিব্যা কুমার ও সচিন-জিগর। গত ১৫ আগস্ট মুক্তি পেয়েছিল রাজকুমার রাওয়ের ‘স্ত্রী-২’। বক্স অফিসে ছবি ছিল ব্লকবাস্টার। বড়পর্দায় মুক্তির পর ইতোমধ্যেই OTT-এর পর্দাতেও মুক্তি পেয়েছে স্ত্রী ২। এই ছবির আইটেম নম্বর ‘আজ কি রাত’ মুক্তি পেল ইউটিউবে। যেখানে কোমর দুলিয়ে নাচেন তামান্না ভাটিয়া। ‘আজ কি রাত’ গানটি ইউটিউবে মুক্তিবিস্তারিত…