‘তামান্নার কণ্ঠ আমাকে বেশি আকর্ষণ করেছে’
নিউজ ডেস্ক :: সম্প্রতি ইউটিউবে ছাড়া হয়েছে ‘আজ কি রাত’ গান। ইতোমধ্যে কোটি কোটি মানুষ গানটি দেখেছেন। এই ছবি থেকে কয়েক দিনেই ৮৫৬.৯৮ কোটি টাকা আয় হয়েছে। এই গানটির মিউজিক করেছেন সচিন-জিগর। গানের কথাগুলো লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। গানটি গেয়েছেন মধুবন্তী বাগচী, দিব্যা কুমার ও সচিন-জিগর। গত ১৫ আগস্ট মুক্তি পেয়েছিল রাজকুমার রাওয়ের ‘স্ত্রী-২’।
বক্স অফিসে ছবি ছিল ব্লকবাস্টার। বড়পর্দায় মুক্তির পর ইতোমধ্যেই OTT-এর পর্দাতেও মুক্তি পেয়েছে স্ত্রী ২। এই ছবির আইটেম নম্বর ‘আজ কি রাত’ মুক্তি পেল ইউটিউবে। যেখানে কোমর দুলিয়ে নাচেন তামান্না ভাটিয়া। ‘আজ কি রাত’ গানটি ইউটিউবে মুক্তি পেতেই নেটিজেনদের কমেন্টের বন্যা বয়ে বইছে। একজন লিখেছেন, ‘আমি ছবিটি হলে গিয়ে দেখে আসার পর থেকেই গানটি মুক্তির অপেক্ষায় ছিলাম।’
কেউ আবার গান নিয়ে লিখেছেন, ‘সিরিয়াসলি… তামান্নার নাচের থেকে গান, কথা, কণ্ঠ আমাকে বেশি আকর্ষণ করেছে। তার নাচ এই গানটিকে আরও আইকনিক করে তুলেছে।’
সম্পর্কিত সংবাদ
পানিতে ডুবে জনপ্রিয় অভিনেতা রাহুলের মৃত্যু
টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। আজ রোববার শুটিংয়ের সময় পানিতে ডুবে মৃত্যুবিস্তারিত…
ঈদের শুভেচ্ছা জানালেন শাকিব খান
দেশবাসীসহ প্রবাসীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। শুক্রবার (২০ মার্চ) একবিস্তারিত…


