SM Abdullah
সর্দি-কাশি গায়েব হবে এই পানীয়তে
নিউজ ডেস্ক :: শীত আসতে না আসতেই বাড়িতে বাড়িতে এখন ভাইরাল ফিভার। সঙ্গে আবার সর্দি-কাশি। এমন অবস্থায় অনেক ওষুধ খেয়েও কোনো লাভ হচ্ছে না। এদিকে দিন দিন কমছে ইমিউনিটি পাওয়ার। সুস্থ থাকতে কী করবেন, সেটাই এখন বড় প্রশ্ন। তবে এই সমস্যা থেকে আপনাকে বাঁচাতে পারে তুলসী পাতা ভাবছেন কীভাবে? তাহলে চলুন আজকের প্রতিবেদনে বাঙালিদের প্রত্যেকের বাড়িতে থাকা, এই তুলসীর উপকারিতা নিয়ে আলোচনা করা যাক। তুলসী, আয়ুর্বেদে এটি একটি বিশেষ ঔষধি গাছ। এর পাতার মধ্যে লুকিয়ে আছে বহু ঔষধি গুণাগুণ। যা আমাদের অনেক সমস্যার সমাধান করে। এর পাতা চিবিয়ে খান বাবিস্তারিত…
আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ২
জি এম মুজিবুর রহমান :: আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানার আসামীসহ ২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম এর নেতৃত্বে এসআই মোঃ সাখাওয়াত হোসেন, এসআই রাজীব মন্ডল অভিযান চালিয়ে সিআর-৪৭৪/২৩ এর আসামী খরিয়াটি গ্রামের নওশের গাজীর ছেলে মোবারক ও মামলা নং-৩(৯)২৪ এর আসামী গদাইপুর গ্রামের মৃত আলীমুদ্দীন মোল্যার ছেলে মজিদ মোল্যাকে আশাশুনি থানা এলাকার ভিন্ন ভিন্ন স্থান হতে গ্রেফতার করেন।
আশাশুনিতে দুঃস্থদের মাঝে গরু বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে দুঃস্থদের মাঝে বিনামূল্যে গরু বিতরণ, সুফলভোগিদের প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলার শোভনালী ইউনিয়নের গোদাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে জলবায়ু পরিবর্তনে অভিঘাত মোকাবেলায় দুঃস্থদের মাঝে গরু বিতরণ প্রকল্পের আওতায় এনজিও ইডা (নলতা, কালিগঞ্জ) এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। ইডা নলতা কালিহঞ্জ এর নির্বাহী পরিচালক মোঃ আকতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ তৌহিদুজ্জামান, সমাজ সেবাবিস্তারিত…
অক্টোবরে ফের বেড়েছে মূল্যস্ফীতি
নিউজ ডেস্ক :: চলতি বছরের সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসে সাধারণ মূল্যস্ফীতি বেড়েছে। এই মাসে মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ৮৭ শতাংশে দাঁড়িয়েছে। সেপ্টেম্বরে ছিল ৯ দশমিক ৯২ শতাংশ । এ ছাড়াও সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসে দেশের খাদ্য মূল্যস্ফীতিও বেড়েছে। অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ১২ দশমিক ৬৬ শতাংশ। সেপ্টেম্বরে এ হার ছিল ১০ দশমিক ৪০ শতাংশ। বৃহস্পতিবার (৭ নভেম্বর) প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।এর আগে আগস্টে দেশের সার্বিক মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৪৯ শতাংশ। অর্থাৎ সেপ্টেম্বরে কমার পর অক্টোবরে আবারও বেড়েছে মূল্যস্ফীতি। ১০ শতাংশ ছাড়িয়েছে মূল্যস্ফীতি,বিস্তারিত…
পূর্ণ স্বায়ত্তশাসনসহ ২১ দাবিতে জবি ছাত্রদলের সংবাদ সম্মেলন
নিউজ ডেস্ক :: জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে পূর্ণ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় রূপান্তরের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং বিশ্ববিদ্যালয় আইন সংশোধন করে দুটি প্রো-ভিসি পদ সৃষ্টির প্রস্তাব দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্র দল।বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সুজন মোল্লা এবং লিখিত বক্তব্য পাঠ করেন সভাপতি আসাদুজ্জামান আসলাম। এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর রেজাউল করিমের নিকট স্মারকলিপিও দেন তারা। সংগঠনটির পক্ষ থেকে ২১ দফা দাবি রাখা হয়।সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের তালিকা আগামী ১০ দিনের মধ্যে প্রশাসনেরবিস্তারিত…
যে দৃশ্যের কারণে পরিবারের কাছে ছোট হন বলিউডের এ অভিনেতা
নিউজ ডেস্ক :: ভারতীয় সিনেমা অঙ্গনে পনেরটি বছর পার করলো মধুর ভান্ডারকরের পরিচালনা এবং নীল নীতেন মুকেশ অভিনীত ‘জেল’ সিনেমাটি। নীল প্রখ্যাত গায়ক মুকেশের ছেলে। তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘নিউইয়র্ক’, ‘প্রেম রতন ধন পায়ো’, ‘প্লেয়ার্স’সহ আরও অনেক। তবে এরমধ্যে জেল সিনেমায় নীতেন সাহসী নগ্ন একটি দৃশ্যে অভিনয় করেছিলেন। আর এরজন্য পরিবারের কাছে ছোটও হতে হয়েছিল তাকে। খবর : টাইমস নাও নিউজ এ নিয়ে নীল সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘আমার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ সিনেমা ছিল ‘জেল’। যেটি মুক্তির ১৫ বছর পরেও দর্শকদের মধ্যে এখনো আলোচনা সৃষ্টি করে। আমি চিরকালবিস্তারিত…
২৫ অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান কিনছে ইসরায়েল
নিউজ ডেস্ক :: আন্তর্জাতিক :: মধ্যপ্রাচ্যজুড়ে বাজছে যুদ্ধের দামামা। গাজায় ইসরায়েলি হামলার এক বছর পূর্ণ হয়েছে। এ ছাড়া লেবাননেও ইসরায়েলি হামলায় অকাতরে প্রাণ হারাচ্ছে একের পর এক বেসামরিক নাগরিকরা। এরইমধ্যে সামরিক সক্ষমতা আরও বাড়াচ্ছে ইসরায়েল। অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান কিনছে দেশটি। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ২৫টি অত্যাধুনিক এফ-১৫ মার্কিন যুদ্ধবিমান কিনতে চলেছে। এজন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে। এসব বিমানের জন্য পাঁচ দশমিক ২ বিলিয়ন ডলার অর্থ ব্যয় করবে তারা। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে,প্রতিরক্ষা মন্ত্রণায় গত বুধবার (০৬বিস্তারিত…
আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
নিউজ ডেস্ক :: আজ ৭ নভেম্বর। ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। বাংলাদেশের রাজনীতিতে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব ঘটেছিল, যা দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পালটে দিয়ে দেশ ও জাতিকে নতুন পরিচয়ে অভিষিক্ত করেছিল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট পরবর্তী সেনা অভ্যুত্থান ও পালটা অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে যখন চরম নৈরাজ্যজনক পরিস্থিতি বিরাজ করছিল, তখন সিপাহি-জনতার মিলিত ঐক্যের বিপ্লব দেশ ও জাতিকে অনাকাঙ্ক্ষিত শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তি দিয়েছিল। অভূতপূর্ব সেই বিপ্লব-অভ্যুত্থানের মধ্য দিয়ে সাময়িক বন্দিদশা থেকে মুক্ত হন স্বাধীনতার ঘোষক তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান।বিস্তারিত…
আশাশুনি থানা পুলিশের অভিযানে ৮ আসামী গ্রেফতার
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানার পলাতক আসামীসহ ৮ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বুধবার সকালে আদালতে সোপর্দ্দ করা হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম এর নেতৃত্বে এসআই শেখ তারিকুল ইসলাম, এসআই মোঃ নাহিদুল ইসলাম, এসআই মোঃ মোমরেজ আলী, এসআই রাজীব মন্ডল, এএসআই আঃ কুদ্দুস, এএসআই আনিসুর রহমান পৃথক অভিযানে সিআর-৪১৫/২৩ (আশাঃ) এর আসামী বিছট গ্রামের মৃত সৈয়দ আলী গাজীর ছেলে আঃ রহিম গাজী, সোবহান কারিকরের ছেলে মোশারফ কারিকর, নেছার উদ্দীন গাজীর ছেলে আনিছুর গাজী, আবু বক্কর গাজীর ছেলেরমাসুম গাজী, মৃত সৈয়দ গাজীরবিস্তারিত…
আশাশুনি সদরে খেলার মাঠ ও খাস জমি পরিদর্শনে এসি ল্যান্ড
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি সদরের শ্রীকলস ও পার বাউশুলি মৌজায় খেলার মাঠ ও খাস জমি দেখতে সরজমিন পরিদর্শন করেছেন সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন। মঙ্গলবার জমি দেখতে ও এলাকার মানুষের দাবীর কথা শুনতে তিনি সরজমিন যান। শ্রীকলস ও পার বাউশুলি মৌজায় পানি উন্নয়ন বোর্ড ও জেলা পরিষদের অনুমান ১২ বিঘা খাস জমি রয়েছে। যেখানে ইতিপূর্বে মাছ চাষ করা হতো এবং একটি মক্তব ছিল। মরিচ্চাপ নদী খনন করায় মাটি ভরাটের কারনে মাছ চাষের জমি ভরাট হয়ে গেছে। এলাকার যুবকরা সেখানে ফুটবলসহ নানা খেলাধূলার মাঠ হিসাবে ব্যবহার শুরু করোছে।বিস্তারিত…


