SM Abdullah
মাহমুদউল্লাহ ০, ১, ২, ৩
নিউজ ডেস্ক :: বয়স তার ৪০ ছুঁই ছুঁই। দীর্ঘদিন ধরে বাংলাদেশের ব্যাটিংয়ে ভরসার নাম ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার এখন গোধূলি লগ্নে। আর এমন সময়ে হারাতে বসেছে তার ব্যাটের ধার। সবশেষে চার ম্যাচে তিনি করেছেন মাত্র ৬ রান। প্রতিটি ইনিংসে তার সংগ্রহ ০, ১, ২ এবং ৩ রান। যেন গাছ থেকে ঝরা পাতার মতো। টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বছর তিন আগে। সম্প্রতি ভারত সিরিজে গিয়ে টি-টোয়েন্টি থেকেও নিয়েছেন অবসর। তবে ওয়ানডেকেও বিদায় বলার সময় চলে এসেছে তার! রিয়াদের ব্যাটে রান খরা চলছে সেই মার্চ মাস থেকেই। চট্টগ্রামে শ্রীলঙ্কারবিস্তারিত…
বাংলাদেশে একটি সফল ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখি : অধ্যক্ষ মুহাঃ ইজ্জতউল্লাহ
নিজস্ব প্রতিনিধি :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য অধ্যক্ষ মুহাঃ ইজ্জতউল্লাহ বলেছেন, প্রত্যেক মুসলমানের উপর দাওয়াতি কাজ করা তথা আল্লাহর দিকে আহবান করা ফরজ। এটা আল্লাহ তায়ালার নির্দেশ। এজন্য রাসুলুল্লাহ (সাঃ) এর দেখানো পদ্ধতিতে হিকমাহ বা কৌশল এবং সর্বোত্তমপন্থা অবলম্বন করে বাংলাদেশের সকল মানুষের কাছে কুরআন সুন্নাহর আহŸান পৌঁছিয়ে দিতে হবে। তাদের মন, মগজ ও চরিত্রকে পরিশুদ্ধ করতে হবে। তিনি আরো বলেন,আমরা বাংলাদেশে একটি সফল ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখি। নবী রাসূলগণ ও সাহাবা আজমাইনেরা ইসলামী সমাজ বিনির্মাণ করতে গিয়ে নিজের সর্বস্ব আল্লাহর রাহে বিলিয়ে দিয়েছেন। এজন্য সাতক্ষীরাবিস্তারিত…
কর্মক্ষেত্রে যেসব বিষয় লক্ষ রাখা জরুরি
নিউজ ডেস্ক :: কর্মক্ষেত্রে নৈতিকতার গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে বিবেচিত হয়। একজন মুসলিম কর্মক্ষেত্রে নৈতিকতার উচ্চমান বজায় রাখতে এবং সৎভাবে কাজ করতে বাধ্য। ইসলামের দৃষ্টিকোণ থেকে প্রতিটি কাজেই আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা থাকা জরুরি। কোরআন ও হাদিসে কর্মক্ষেত্রে নৈতিকতার বিভিন্ন দিক আলোচনা করা হয়েছে, যা একটি সফল ও উন্নত সমাজ গঠনে সহায়ক। এ সম্পর্কে বিস্তারিত বিবরণী উল্লেখ করা হলো। সত্যবাদিতা ও সততা : ইসলামে সত্যবাদিতা ও সততার প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। কর্মক্ষেত্রে সৎ হওয়া, মিথ্যা না বলা এবং প্রতারণা না করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন, ‘আর তোমরা সত্যবাদীদের সঙ্গেবিস্তারিত…
দেশ ও সমাজ গঠনে নারীদের বিশেষ ভূমিকা পালন করতে হবে- মহিলা সমাবেশে অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ
এম এ আজিজ :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ বলেছেন, দাওয়াতে দ্বীনের কাজে আল্লাহর সঙ্গে নিবিড় সম্পর্কের মাধ্যমে আদর্শ পরিবার গঠনের পাশাপাশি দেশ ও সমাজ গঠনে নারী বোনদের বিশেষ ভূমিকা পালন করতে হবে। শনিবার (৯ নভেম্বর) বেলা ১১টায় ইসলামপুর দাখিল মাদ্রাসা অডিটোরিয়ামে মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হেলাতলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ হযরত আলীর সভাপতিত্বে সেক্রেটারি আসাদুজ্জামান রোমেলের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলাবিস্তারিত…
ষড়যন্ত্র রুখতে ভোটের অধিকার নিশ্চিত করতে হবে: তারেক রহমান
নিউজ ডেস্ক :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। গণতন্ত্র ফিরিয়ে আনতে না পারলে ষড়যন্ত্র রুখে দেওয়া যাবে না। জবাবদিহি নিশ্চিত করতে না পারলে ভালো কিছু সম্ভব না। ভোট যাতে হয়, সেটি নিশ্চিত করতে হবে। মানুষ যাকে খুশি তাকে ভোট দেবে। ষড়যন্ত্র রুখতে হলে ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। শনিবার (৯ নভেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটে কৃষক দলের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ও আলোচনাসভায় তিনি একথা বলেন। ১০ নভেম্বর থেকে আগামী তিনমাস প্রতিটি ইউনিয়নে কৃষক সমাবেশের ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, কৃষক দলকেবিস্তারিত…
দুর্নীতির অভিযোগে বেবিচক প্রকৌশলীকে দুদকে তলব
নিউজ ডেস্ক :: দুর্নীতির মামলার তদন্ত ও অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাবিবুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। তাকে আগামী ১৫ নভেম্বর সকাল ১০টায় দুদক কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। দুদকের উপরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. নাজমুল হাসান স্বাক্ষতির এক অফিস আদেশে বলা হয়েছে, বেবিচকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) এবং অন্যদের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তদন্তাধীন রয়েছে। তদন্তের স্বার্থে হাবিবুর রহমানের বক্তব্য গ্রহণ করা প্রয়োজন। এজন্য তাকে অভিযোগ সংশ্লিষ্ট কাগজপত্রসহ উপস্থিত থাকতে বলা হয়েছে। হাবিবুরবিস্তারিত…
৫ জেলায় ওলামা দলের কমিটি বিলুপ্ত
নিউজ ডেস্ক :: বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল দেশের ৫ জেলা ইউনিটের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। শনিবার (০৯ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আলহাজ মাও. কাজী মো. সেলিম রেজা ও সদস্য সচিব অ্যাডভোকেট মাও. মোহাম্মদ আবুল হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ফরিদপুর জেলা ও মহানগর, রাজবাড়ী জেলা, গোপালগঞ্জ জেলা, শরিয়তপুর জেলা, মাদারীপুর জেলা এবং এর অধীনস্থ সকল থানা ও পৌর ইউনিটের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। শিগগিরই ওই জেলা ও থানা ইউনিটসমূহের নতুন কমিটিবিস্তারিত…
১ জানুয়ারি থেকে স্মার্ট কার্ডেই মিলবে টিসিবির পণ্য
নিউজ ডেস্ক :: আগামী বছরের ১ জানুয়ারি থেকে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এর মাধ্যমে বাতিল হয়ে যাচ্ছে হাতে লেখা কার্ডের প্রচলন। শনিবার (০৯ নভেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে আঞ্চলিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে টিসিবির মুখপাত্র হুমায়ুন কবীর এ তথ্য জানান। হুমায়ুন কবীর বলেন, রমজান উপলক্ষে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। যেসব পণ্য আমদানি করা হয়, সেসবেরও প্রস্তুতি নেওয়া শেষ। রমজানে পণ্যের কোনো সংকট হবে না। তিনি বলেন, তেল, ডাল, চিনির পাশাপাশি খেজুর ও ছোলা ঢাকা ও অন্য সিটি করপোরেশন এলাকায় দেওয়া হবে। ছোলা ওবিস্তারিত…
সুইজারল্যান্ডে আইন উপদেষ্টাকে হেনস্তা, ঢাবির আইন বিভাগের শিক্ষার্থীদের প্রতিবাদ
নিউজ ডেস্ক :: সুইজারল্যান্ডের জেনেভায় অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে হেনস্থা করার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ করেছে। শনিবার (৯ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়া এঘটনায় জড়িতদের শাস্তির দাবি তুলেছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন আইন সমিতি। সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্র ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, সাবেক জেলা জজ শাজাহান সাজু, নূরে এরশাদ সিদ্দিকী, আরিফুর রহমান প্রমুখ। আরও উপস্থিত ছিলেন- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ, ডেপুটিবিস্তারিত…
আহত শাকিব খান
নিউজ ডেস্ক :: ঢালিউডের মেগাস্টার শাকিব খান সম্প্রতি ভারতে তার নতুন সিনেমা ‘বরবাদ’-এর শুটিং করতে গিয়ে আহত হয়েছেন। মুম্বাইয়ের একটি শুটিং সেটে অ্যাকশন দৃশ্যের অভিনয়ের সময় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, শুটিংয়ের সময় একটি দরজায় প্রচণ্ড আঘাত পেয়ে শাকিব খান চোখের উপরের অংশে গুরুতর আঘাত পান। ঘটনার পরপরই তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা প্রাথমিক সেবা দেওয়ার পাশাপাশি শাকিব খানের সিটি স্ক্যান করান। সিনেমার পরিচালক মেহেদীর বরাত দিয়ে জানা যায়, শাকিব খান এখন বিপদমুক্ত আছেন। এই দুর্ঘটনার কারণে শুটিংয়ে সাময়িক বিঘ্ন ঘটলেও শাকিব শিগগিরই সুস্থ হয়ে আবারও শুটিংয়ে যোগবিস্তারিত…


