SM Abdullah

 

চট্টগ্রাম বন্দরে বড় নিয়োগ, আবেদন করুন আজই

নিউজ  ডেস্ক  ::  চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ রাজস্ব খাতভুক্ত একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে তিন ক্যাটাগরির পদে মোট ১৫৩ জনকে স্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। ১. পদের নাম: সহকারী ফায়ার ব্রিগেড ইন্সপেক্টর পদসংখ্যা: ৩ যোগ্যতা: বিজ্ঞানে স্নাতক ডিগ্রি। সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণের সনদসহ ফায়ার সার্ভিস/সিভিল ডিফেন্স এবং সেফটি মেজারস কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৫ ইঞ্চি; বুকের মাপ স্বাভাবিক কমপক্ষে ৩০ ইঞ্চি, প্রসারণ কমপক্ষে ৩২ ইঞ্চি, ৪০০ মিটার দৌড় ৮০ সেকেন্ড। নারী প্রার্থীদের জন্যবিস্তারিত…


সমালোচনার মুখে যা বললেন উপদেষ্টা ফারুকী

নিউজ  ডেস্ক  ::  বৈষম্যবিরোধী আন্দোলনের শুরু থেকেই ছাত্র-জনতাকে সমর্থন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব ছিলেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছেন তিনি।এরপর থেকে তীব্র সমালোচনা শুরু হয় তাকে নিয়ে।অনেকে বলছেন, আওয়ামী লীগ সরকারের আমলের সুবিধাভোগী তিনি ও তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরুজ তিশা।এখন ফারুকী ভোল পালটেছেন মাত্র। এসব নানা সমালোচনার বিষয়ে মুখ খুলেছেন উপদেষ্টা ফারুকী।নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। তার সেই স্ট্যাটাস হুবহু যুগান্তরের পাঠকের জন্য তুলে ধরা হলো- “প্রিয় ভাই-বোনেরা, ঘুণাক্ষরেও যা আগে ভাবি নাই,বিস্তারিত…


শ্যামনগরে লবণ সহিষ্ণু ধান বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

      শ্যামনগর প্রতিনিধি :: মঙ্গলবার ১২ নভেম্বর সাতক্ষীরার শ্যামনগরে লিডার্সের প্রধান কার্যালয়ে দুইদিন ব্যাপী লবণ সহিষ্ণু ধান বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। এই প্রশিক্ষণের আয়োজন করেছে লিডার্স ও গিভ বাংলাদেশ ফাউন্ডেশন। উপকূলীয় এলাকার কৃষকদের সহায়তা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণ এবং উৎপাদনশীলতা বৃদ্ধি এই প্রশিক্ষণের মূল লক্ষ্য। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন লিডার্সের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক রনজিৎ কুমারবর্মন।এছাড়া আরো উপস্থিত ছিলেন বিএডিসি র উপপরিচালক মোঃরমিজুর রহমান, বিনার বৈজ্ঞানিক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃমাজহারুল ইসলাম, লিডার্সের প্রোগ্রাম ম্যানেজার এ বিএম জাকারিয়া, গিভ বাংলাদেশের প্রতিনিধিসহ আরোবিস্তারিত…


বিপিএলের সূচি প্রকাশ, দেখে নিন কবে কার ম্যাচ

নিউজ  ডেস্ক  :: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ সংস্করণের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় বিসিবির পক্ষ থেকে পূর্ণাঙ্গ সূচি গণমাধ্যমে পাঠানো হয়। সূচি অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর দুপুর দেড়টায় ফরচুন বরিশাল বনাম দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিপিএল। একইদিন সন্ধ্যা সাড়ে ৬টায় রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস। বিপিএলের লিগ পর্বে দিনে দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। শুক্রবার বাদে সপ্তাহের অন্যসব দিন প্রথম ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়, দ্বিতীয় ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে ৬টায়। আর শুক্রবার প্রথম ম্যাচ দুপুর ২টাবিস্তারিত…


সাতক্ষীরা শিশু যৌন শোষণ প্রতিরোধে আসক’র শিশু দল ও চেইজ্ঞ এজেন্টদের অভিজ্ঞতা বিনিময় 

নিজস্ব প্রতিনিধি :: মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)’র উদ্যোগে ৮,৯ ও ১১ নভেম্বর.২৪ শুক্র, শনি ও সোমবার টেরে দেশ হোমস (টিডিএস) নেদারল্যান্ড এর আর্থিক সহযোগিতায় ‘স্টেপ আপ দ্যা ফাইট এগেনস্ট সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অব চিল্ড্রেন’(সুফাসেক) প্রকল্পের শিশু যৌন শোষণ প্রতিরোধে সাতক্ষীরা আইন ও শালিস কেন্ত্র (আসক) এর প্রকল্প অফিস ও সাতক্ষীরা প্রেসক্লাবের হলরুমে আসক’র শিশু দল ও চেইজ্ঞ এজেন্টদের সাথে বার্ষিক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায়  গত ১ বছরের কাজের অভিজ্ঞতা শেয়ার করেন এবং কাজ করার ক্ষেত্রে তারা যে চ্যালেঞ্জের সম্মুখিন হন উক্ত চ্যালেজ্ঞ গুলি মোকাবেলা করারবিস্তারিত…


আশাশুনিতে মাজলীসুল মুফাসসেরীন কমিটি গঠন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে মাজলীসুল মুফাসসেরীন উপজেলা কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধহাটা করিম সুপার মার্কেটে অনু্ষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়। কমিটি গঠন কল্পে উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা সেক্রেটারী মাওঃ মোশাররফ হোসেন, জেলা সভাপতি মাওঃ মনিরুল ইসলাম বিলালী, এড. শহিদুল ইসলাম, মাওঃ দেলোয়ার হোসাইন হুজাইফি প্রমুখ।


আশাশুনিতে মডিউল-১ এর দুদিনের এসবিসিসি টট প্রশিক্ষণ উদ্বোধন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে উপজেলা পর্যায়ে মডিউল-১ এর উপর দুদিন ব্যাপী এসবিনিসি (টট) কর্মশালা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ও উপজেলা অফিসার্স ক্লাবে পৃথক দুটি গ্রুপে প্রশিক্ষণ প্রদান করা হয়। মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উম্মে ফারহানা। প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমারবিস্তারিত…


পাইকগাছায় মোটর সাইকেল ও বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি :: পাইকগাছায় মোটর সাইকেল ও বাইসাইকেল মুখামুখি সংঘর্ষে তমাল বিশ্বাস নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কাশিমনগর বাজারের পাশে পাইকগাছা-খুলনা প্রধান সড়কে। জানাগেছে, উপজেলার গদাইপুর ইউনিয়নের চেচুয়া গ্রামের তারক বিশ্বাসের ছেলে তমাল বিশ্বাস (২২) সোমবার রাত সাড়ে ৯ টার দিকে মোটর সাইকেল যোগে মামার বাড়ি গোয়ালবাথান যাচ্ছিলো পথেমধ্যো কপিলমুনির কাশিমনগর বাজারে পাশে পৌছালে বিপরীত দিক থেকে একটি বাইসাইকেল আসে। এ সময় বাইসাইকেল ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। মোটর সাইকেলটি গতি বেশি থাকায় মোটরসাইকেল চালক তমাল ছিটকে পড়ে মাথা ও মুখ থেতলে আহত হয়।বিস্তারিত…


ওমরাহকারীদের নতুন নির্দেশনা দিল সৌদি আরব

নিউজ  ডেস্ক  ::  ওমরাহ পালনকারীদের স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশগত দিক বিবেচনায় নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব। এ নির্দেশনায় মক্কার মসজিদুল হারামে ওমরাহর তাওয়াফ ও সাঈ শেষ করার পর শুধু অনুমোদিত নাপিতের কাছেই চুল কাটানোর পরামর্শ দেওয়া হয়েছে। স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশগত দিক বিবেচনায় এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী প্রাথমিকভাবে নাপিতের দোকানগুলোতে স্বাস্থ্য সুরক্ষা বাড়ানোর দিকে গুরুত্ব দেওয়া হয়েছে। এবং কঠোর স্যানিটেশন ব্যবস্থা বাধ্যতামূলক করা এবং শেভিং রেজার পুনরায় ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের ওই নির্দেশনায় বলা হয়, অনুমোদিত নাপিতদের কাছে চুলবিস্তারিত…


আকুর দায় পরিশোধের পর রিজার্ভ নামল ১৮ বিলিয়ন ডলারের ঘরে

নিউজ  ডেস্ক  :: এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) মাধ্যমে আমদানির দায় বাবদ ১৫০ কোটি ডলার পরিশোধ করা হয়েছে। গত বৃহস্পতিবার সেপ্টেম্বর ও অক্টোবর এই দুই মাসের দায় পরিশোধ করার পর গত সোমবার দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সমন্বয় করা হয়েছে। এতে বৈদেশিক মুদ্রার নিট রিজার্ভ কমে ১ হাজার ৮৪৫ কোটি ডলারে নেমে এসেছে। একই সঙ্গে কমেছে গ্রস রিজার্ভও। ২ হাজার ৬০০ কোটি ডলারের কাছাকাছি থেকে ২ হাজার ৪২০ কোটি ডলারে নেমে এসেছে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, গত বৃহস্পতিবার নিট রিজার্ভ ছিল ২ হাজার কোটি ৮০ লাখ ডলার। বিস্তারিত…