SM Abdullah

 

সহকর্মীর মৃত্যুতে কলারোয়া বেত্রবতী হাইস্কুলের শোক জ্ঞাপন 

কামরুল হাসান:: কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী সহকর্মী আমিরুল ইসলাম এঁর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিছেন কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ। বুধবার সকালে দেওয়া এক শোক বার্তায় সদ্য প্রয়াত সহকর্মীর আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, সহকারী শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান, আবুবকর ছিদ্দীক, মশিউর রহমান, আনারুল ইসলাম, তজিবুর রহমান, সাইফুল আলম, নাছরিন সুলতানা, সমীর কুমার সরকার, জাকিয়া পারভীন, দেবাশীষ সরদার, রীনা রানী পাল, শেখ মহিরুল ইসলাম, আতাউর রহমান, অফিস সহায়ক ফারুক হোসেন, এরশাদ আলীসহ বিদ্যালয়ের সদস্যবৃন্দবিস্তারিত…


যশোরে স্বর্ণের লোভে শিশুকে শ্বাসরোধ করে হত‍্যা 

বেনাপোল প্রতিনিধি ::: যশোরের ঝিকরগাছার পল্লীতে সকালে নিখোঁজ একটি শিশুর লাশ গভীর রাতে বাড়ির পাশের একটি জঙ্গলের ভেতর পাওয়া গেছে। স্বর্ণের কানের দুলের লোভেই প্রতিবেশি চাচাতো ফুপু সম্পর্কের চম্পা বেগম (২৫) তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে পুলিশের ভাষ্য। মঙ্গলবার রাতে ঝিকরগাছা উপজেলার মাটিকোমরা গ্রামের দক্ষিন পাড়ার মসজিদের পিছনের হারুন-অর রশিদের বাঁশ বাগানের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান। নিহত ৭ বছরের শিশু সাদিয়া খাতুন মাটিকোমরা গ্রামের বাবর আলি বাবুর মেয়ে। শিশুটি নিখোঁজের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে উদ্ধারের আহ্বানবিস্তারিত…


কলারোয়া বেত্রবতী হাইস্কুলের অফিস সহকারী আমিরুল দাফন সম্পন্ন 

কামরুল হাসান::  কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী আমিরুল ইসলাম (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার রাত ১২টার দিকে সাতক্ষীরার তুজুলপুর গ্রামের নিজ বাড়িতে স্ট্রোকজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে, মঙ্গলবার দুপুরে যোহর নামাজের পর তুজুলপুর জামে মসজিদ চত্বরে জানাজা নামাজ শেষে আমিরুল ইসলামের দাফন সম্পন্ন করা হয়। সহকর্মী আমিরুল ইসলাম এর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিছেন কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, এসএমসি সদস্য গণপতিবিস্তারিত…


প্রতাপনগরে উপকূল দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন

জিএম মুজিবুর রহমান, :: আশাশুনি  উপজেলার প্রতাপনগরে ১২ নভেম্বর “উপকূল দিবস” -কে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল সাড়ে চারটায় তালতলা বাজার শহীদ হাফেজ আনাছ বিল্লাহ চত্বরে দাকীর স্বপক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “বাঁচাও উপকূল ও ন্যাচার কনজারভেশন ভলেন্টিয়ার টিম” এর আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভলেন্টটিয়ার টিমের পরিচালক দৃষ্টিপাত সাংবাদিক মাসুম বিল্লাহ। ১২ নভেম্বর ১৯৭০ সালে বাংলাদেশে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ভয়াল আঘাত হানে। তাতে উপকূলীয় অঞ্চলের প্রায় ১০ লক্ষ মানুষ মৃত্যুবরণ করেন। এই দিনটিকে উপকূল দিবস হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ার দাবী ও উপকূলীয় অঞ্চলেরবিস্তারিত…


১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবি

নিউজ  ডেস্ক  :: ভয়াল ১২ নভেম্বর স্মরণে ‘উপকূল দিবস’ দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপকূল ফাউন্ডেশন, ঢাবি। মঙ্গলবার (১২ নভেম্বর) টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে ফাউন্ডেশনটির বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী ইউনিট এ মানববন্ধন আয়োজন করে। এ সময় উপকূল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম আমীরুল হক পারভেজ চৌধুরী বলেন, ১৯৭০ সালের ১২ নভেম্বর উপকূল জীবন ইতিহাসের এক ভয়াবহ কাল রাত। এ দিনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ১০ লক্ষ মানুষের প্রাণহানি ঘটে। প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের ৫৪ বছর অতিবাহিত হলেও এর কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি আজও মেলেনি। তিনি আরও বলেন, দেশের ৭১৬ কিলোমিটার দীর্ঘবিস্তারিত…


চলে গেলেন অভিনেতা মনোজ মিত্র

নিউজ  ডেস্ক  :: মারা গেছেন নাট্যকার, নাট্যব্যক্তিত্ব, অভিনেতা মনোজ মিত্র। মঙ্গলবার সকালে কলকাতার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর বিষয়টি একাধিক ভারতীয় গণমাধ্যম নিশ্চিত করেছে। অভিনেতা মনোজ মিত্র বেশ কিছুদিন ধরেই হৃদযন্ত্রের কঠিন অসুখে ভুগছিলেন। সেই সঙ্গে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, মেলাইটাস, ক্রনিক কিডনির অসুখ, সিওপিডি, ডিমেনশিয়ার মতো রোগ ছিল তার। গুণী এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কলকাতা ও বাংলাদেশের বিনোদন জগতে। ১৯৩৮ সালের ২২ ডিসেম্বর অবিভক্ত বাংলাদেশের খুলনা জেলার সাতক্ষীরা মহকুমার ধুলিহর গ্রামে জন্ম হয় তার। অভিনেতার বাবা অশোককুমার মিত্র এবং মা ছিলেন রাধারাণী মিত্র।বিস্তারিত…


গাজায় ‘গণহত্যা’ চালাচ্ছে ইসরায়েল : সৌদি যুবরাজ

নিউজ  ডেস্ক  ::  গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনকে ‘গণহত্যা’ বলে অভিহিত করেছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে, এটি এখন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে কোনো সৌদি আরবের সবচেয়ে কঠোর সমালোচনা। সোমবার (১২ নভেম্বর) রিয়াদে অনুষ্ঠিত আরব ও মুসলিম নেতাদের এক সম্মেলনে এ মন্তব্য করেন সৌদি যুবরাজ। তিনি বলেন, ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে, সৌদি আরব তা তীব্রভাবে নিন্দা জানায় এবং এ হামলাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে। সম্মেলনে সৌদি যুবরাজ লেবানন ও ইরানে ইসরায়েলের হামলার সমালোচনা করে তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ইসরায়েলকে ইরানের সার্বভৌমত্বকে সম্মানবিস্তারিত…


সোহরাওয়ার্দী উদ্যানে নয়— বইমেলা হচ্ছে কোথায়?

নিউজ  ডেস্ক  ::  গত এক দশক ধরে বাংলা একাডেমির পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত হচ্ছে অমর একুশে বইমেলা। তবে আগামী বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানে হচ্ছে না। আসন্ন একুশে বইমেলার জন্য সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ পায়নি বাংলা একাডেমি। গত ৬ নভেম্বর বাংলা একাডেমিকে দেওয়া এক চিঠিতে এমন তথ্য জানিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। চিঠিতে বলা হয়েছে, সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে বাংলা একাডেমি প্রাঙ্গণেই অমর একুশে বইমেলা, ২০২৫ আয়োজন করতে হবে। তবে বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানে করতে আবারও চেষ্টা করবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম। গণমাধ্যমকে তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলা করাবিস্তারিত…


সেই ফারজানা সিঁথি এবার আসিফ আকবরের গানে

নিউজ  ডেস্ক  ::  কোটা আন্দোলনের সময় একজন সেনা কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়ে আলোচনায় এসেছিলেন ফারজানা সিঁথি। এছাড়াও সেই আন্দোলনের নানা সময়ে তাকে দেখা গেছে না ভূমিকায়। ফলে ফারজানা সিঁথি এ সময়ের ভাইরাল কন্যা। তাকে এবার মিউজিক ভিডিওটে দেখা যাবে। তাও আবার দেশের জনপ্রিয় গায়ক আসিফ আকবরের গানে। আর সিঁথির সঙ্গে গানে সহ মডেল থাকছেন শেখ সাদী। গানের কথাগুলো এমন- ইচ্ছেরা আজ ইচ্ছেরা যেন মেলেছে ডানা, মন খুশির কারণটা আজ কেন লাগছে অজানা, ভেসেছি আজ প্রেমের দেশে নিয়ে স্বপ্নকে তোমার, ভালোবাসার তাজমহলে খুলে গেছে সিংহদ্বার,  তুমি আমার এ পৃথিবী,  তুমি ছাডাবিস্তারিত…


খাওয়ার আগে পানি পানে কী উপকার

নিউজ  ডেস্ক  :: ওজন কমানোর ক্ষেত্রে খাওয়ার আগে পানি পান করার পদ্ধতিটা প্রায় সবারই জানা। তবে এই পন্থায় আসলেই কি ওজন কমে? ‘খাওয়ার আগে এক গ্লাস পানি পান করলে বেশি খাওয়ার সম্ভাবনা কমে-বিষয়টা যুক্ত সঙ্গত বটে’- হার্ভার্ড হেল্থ পাবলিশিংয়ে প্রকাশিত প্রতিবেদনে মন্তব্য করেন হার্ভার্ড মেডিকেল স্কুলের চিকিৎসক রবার্ট এইচ.স্মার্লিং। তিনি বলেন, খাওয়ার আগে পানি দিয়ে পেট ভর্তি করলে, অল্পতেই পেটভরা অনুভূতি চলে আসে। ফলে বেশি খাওয়ার সম্ভাবনা কমে। তবে ওজন কমানোর ক্ষেত্রে অন্যান্য বিষয়গুলো বিবেচনা করা জরুরি। পেটভরা অনুভূতি মানে কম খাওয়া খাওয়ার সময় পাকস্থলী স্ফিত হতে থাকে। তখন পাকস্থলীরবিস্তারিত…