SM Abdullah
স্বাস্থ্যমন্ত্রী হিসেবে যাকে মনোনয়ন দিলেন ট্রাম্প
নিউজ ডেস্ক :: রবার্ট এফ. কেনেডি জুনিয়রকে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের (এইচএইচএস) প্রধান হিসেবে মনোনীত করেছেন ডোনাল্ড ট্রাম্প।স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পরবর্তী স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কেনেডি জুনিয়রের নাম ঘোষণা করেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ঘোষণায়, কেনেডির নিয়োগের জন্য উচ্ছ্বাস প্রকাশ করেন রিপাবলিকান এই নেতা। ট্রাম্প বলেন, রবার্ট এফ. কেনেডি জুনিয়রকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব পরিষেবার মন্ত্রী হিসেবে ঘোষণা করতে পেরে আমি রোমাঞ্চিত। অনেক দিন ধরে, আমেরিকানরা ইন্ডাস্ট্রিয়াল ফুড কমপ্লেক্স এবং ওষুধ কোম্পানিগুলোর দ্বারা পিষ্ট হয়েছে, যারা জনস্বাস্থ্যের ক্ষেত্রে প্রতারণা, ভুল তথ্য এবং বিভ্রান্তিতে জড়িত ছিল। যদিও মার্কিন স্বাস্থ্যবিস্তারিত…
যুক্তরাষ্ট্রের এমসিসির মূল্যায়নে বাংলাদেশ রাজনৈতিক অধিকারসহ রেড জোনে ১৭ সূচক
নিউজ ডেস্ক :: এবারও যুক্তরাষ্ট্রের মিলেনিয়াম চ্যালেঞ্জ ফান্ডের অনুদান পাচ্ছে না বাংলাদেশ। কারণ এ ফান্ড পাওয়ার জন্য যেসব স্কোর গ্রিন জোনে থাকা প্রয়োজন তার অধিকাংশ এখনো রেড জোনে। রেড জোনে থাকা গতবারের ১৭টি সূচক থেকে বাংলাদেশ এ বছরও উন্নতি করতে পারেনি। ৭ নভেম্বর এ সংক্রান্ত ‘বাংলাদেশ স্কোর কার্ড-২০২৪’ প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মিলেনিয়াম চ্যালেঞ্জ করপোরেশন (এমসিসি)। অথচ ভারতসহ এ অঞ্চলের বেশ কয়েকটি দেশ বাংলাদেশ থেকে এ স্কোরে এগিয়ে রয়েছে। ২০টি স্কোরের মধ্যে নেপালের অবস্থান ১৮টি গ্রিন জোনে। এছাড়া রেড জোনে রয়েছে ভুটানে ৪টি, ভারতে ৮টি, শ্রীলংকায় ৯টি, পাকিস্তানেবিস্তারিত…
বাংলাদেশের চারপাশে বন্ধুভাবাপন্ন দেশ নেই: আইন উপদেষ্টা
নিউজ ডেস্ক :: বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশন কর্তৃক জঙ্গিদের বোমা হামলায় নিহত শহিদ দুই বিচারক জগন্নাথ পাঁড়ে ও সোহেল আহমেদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বাংলাদেশের চারপাশে তো বন্ধুভাবাপন্ন দেশ নেই। বৃহস্পতিবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ২০০৫ সালে আত্মঘাতী বোমা হামলায় নিহত জেলা জজ আদালতের দুই বিচারক জগন্নাথ পাঁড়ে ও সোহেল আহমেদের স্মরণে আয়োজিত সভায় তিনি এমন মন্তব্য করেন। অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, ঢাকার জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন, ঢাকার মহানগর দায়রাবিস্তারিত…
ফ্যাসিবাদমুক্ত দেশ গড়তে চাই : তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা সবাই এমন দেশ গড়তে চাই, যেখানে আর কখনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠবে না। আমরা সবাই একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ চাই, যেখানে জনগণের অধিকার ও স্বাধীনতা কেউ কেড়ে নেবে না। আমরা সবাই একটি নিরাপদ ও সুরক্ষিত বাংলাদেশ চাই, যেখানে গণআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকার নিশ্চিত করবে জনগণের মালিকানা ও অংশীদারিত্ব। বৃহস্পতিবার রাজধানীর হোটেল লেকশো’র এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি ঘোষিত ‘৩১-দফা’ নিয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামবিস্তারিত…
উদ্বোধন হল বেনাপোল বন্দরে কার্গো ভেহিকেল টার্মিনাল : কমবে ভোগান্তি, বাড়বে বাণিজ্য
বেনাপোল প্রতিনিধি : : দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে পণ্যজট কমাতে ও বন্দরের সক্ষমতা বাড়াতে নির্মিত ‘কার্গো ভেহিকেল টার্মিনাল’ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন বেনাপোল স্থলবন্দরে নির্মিত কার্গো ভেহিক্যাল টার্মিনাল উদ্বোধন ও বন্দরের কার্যক্রম পরিদর্শন করেন। এসময় উপদেষ্টার সাথে উপস্থিত ছিলেন, নৌ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম, বন্দরের চেয়ারম্যান মানজারুল মান্নান (অতিরিক্ত সচিব), যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম, বিজিবি দক্ষিণ পশ্চিম অঞ্চলের রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির, বেনাপোল কাস্টমস এর কমিশনার কামরুজ্জামান, শার্শাবিস্তারিত…
প্রতি বছর স্তন ক্যানসারে আক্রান্ত হন ১৫ হাজার নারী
নিউজ ডেস্ক :: বাংলাদেশে প্রতি বছর প্রায় ১৫ হাজার নারী স্তন ক্যানসারে আক্রান্ত হন এবং প্রায় সাড়ে ৭ হাজার নারী এই রোগে প্রাণ হারান। সামাজিক বাধা এবং সচেতনতার অভাবে অধিকাংশ নারী স্তন ক্যানসারের প্রাথমিক লক্ষণগুলো চিহ্নিত করতে অক্ষম। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্থাপত্য অধিদপ্তরে (সেগুনবাগিচা অডিটোরিয়ামে) ‘আমরা নারী’, ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ এবং বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এক সেমিনারে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ৯টি দপ্তর ও অধিদপ্তরের নারী কর্মকর্তারা সেমিনারে উপস্থিতি ছিলেন। সেমিনারে প্রধান বক্তা, স্তন ক্যানসার বিশেষজ্ঞ ডা.বিস্তারিত…
যানবাহন নিয়ন্ত্রণে ঢাবির ছয় প্রবেশমুখে ব্যারিয়ার নির্মাণ শুরু
নিউজ ডেস্ক :: যানবাহন নিয়ন্ত্রণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের ৬টি প্রবেশমুখ এবং বিএনসিসি ভবনের সামনে ‘যানবাহন নিয়ন্ত্রক ব্যারিয়ার’ নির্মাণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পলাশী মোড় সংলগ্ন বিশ্ববিদ্যালয় প্রবেশমুখে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এই ব্যারিয়ার নির্মাণ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ প্রকৌশল দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে রাজনীতি চর্চার প্রকৃতি ও ধরনবিষয়ক বিশেষ একটি কমিটি গঠন করা হয়েছে। প্রধান অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পরামর্শ ও সুপারিশ প্রদানের জন্য উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদবিস্তারিত…
আমার দৃষ্টিভঙ্গি আশাবাদী চশমা পরা মানুষের মতো : শ্রদ্ধা কাপুর
নিউজ ডেস্ক :: শেষ ‘স্ত্রী-২’ সিনেমা দিয়ে আলোচনায় উঠে এসেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। অভিনয় দক্ষতা দিয়ে ভক্ত মনেও শক্ত জায়গা রয়েছে তার। ভৌতিক ঘরানার সিনেমায় কাজ করার কারণে আধ্যাত্মিক বিষয় নিয়ে প্রশ্ন করেছেন অনেকেই। এবার এ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজেই। সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমে তিনি আধ্যাত্মিক বিষয়ের প্রতি বিশ্বাস নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। শ্রদ্ধা জানান, আধ্যাত্মিক বিষয়গুলোর প্রতি তার কৌতূহল রয়েছে। তবে তিনি এটা স্পষ্ট করেছেন, কোনো নির্দিষ্ট প্রথা বা মতাদর্শের প্রতি পুরোপুরি আস্থা রাখেন না এই অভিনেত্রী। শদ্ধা আরও বলেন, পিতৃপক্ষের দিনে আমি দুটি পূজাবিস্তারিত…
বাংলাদেশের সঙ্গে অনেকেই ‘গরিবের বউ সবার ভাবি’র মতো আচরণ করছে
নিউজ ডেস্ক :: বাংলাদেশের সঙ্গে অনেকেই ‘গরিবের বউ সবার ভাবি’র মতো আচরণ করছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কারও ভাবি হবো না, এই অবস্থা থেকে আমরা দেশকে বের করে নিয়ে আসতে চাই। স্থানীয় সময় বুধবার (১৩ নভেম্বর) লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিবিসিসিআই) কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জামায়াত কেমন বাংলাদেশ চায়; এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ পাকিস্তানও হবে না, আফগানিস্তানও হবে না। বাংলাদেশ বাংলাদেশের মতো হবে। বাংলাদেশে নারীদের বাদ দিয়ে কিছু হবেবিস্তারিত…
মহাকাশচারীদের নিয়ে লেখা উপন্যাসে বুকার জিতলেন হার্ভে
নিউজ ডেস্ক :: সাহিত্যের অভিজাত বুকার পুরস্কার জিতেছেন বৃটিশ লেখিকা সামান্থা হার্ভে। মঙ্গলবার এ বছরের এই পুরস্কার ঘোষণা করা হয়। অনলাইন বিবিসি বলছে, ‘অরবিটাল’ উপন্যাসের জন্য তাকে এই পুরস্কার দেয়া হয়েছে। এতে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ৬ জন মহাকাশচারী যেভাবে তাদের দিনরাত অতিবাহিত করেছেন তাকে ফুটিয়ে তোলা হয়েছে। ওই ৬ মহাকাশচারীর মধ্যে দু’জন পুরুষ ও চারজন নারী। বুকার পুরস্কারের বিচারক প্যানেলের চেয়ারপারসন এডমুন্ড ডে ওয়াল বলেন, বিচারকদের সর্বসম্মতিক্রমে বৃটিশ লেখক হার্ভে’কে বুকার পুরস্কারজয়ী ঘোষণা করা হয়েছে। ডে ওয়াল একে ‘ক্ষতবিক্ষত পৃথিবীর’ গল্প হিসেবে অভিহিত করে বলেন, আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে ছয় নভোচারীর পৃথিবীবিস্তারিত…


