priya

 

পাওলি এবার ‘কাবেরী’

নিউজ ডেস্ক::নারীকেন্দ্রিক গল্পে আরও একবার দেখা যাবে পাওলি দামকে। সৌভিক কুণ্ডু পরিচালিত সিরিজ ‘কাবেরী’ আসছে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে। এই সিরিজের মাধ্যমেই ওটিটিতে হাতেখড়ি হতে চলেছে পরিচালকের। খবর পশ্চিমবঙ্গের গণমাধ্যম আজকালের পাওলি দাম। কবির হোসেন ,এই গল্পে ঘরে নির্যাতনের শিকার এক নারীর চরিত্রে অভিনয় করছেন পাওলি। পেশায় যিনি শিক্ষক। মূলত শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্কের গল্প নিয়ে তৈরি হচ্ছে সিরিজটি। কিন্তু আপাতভীরু স্বভাবের এক শিক্ষক পাওলি পরিস্থিতির চাপে কী ভাবে ঘুরে দাঁড়ান, তা নিয়েই সিরিজের গল্প এগোবে। পাওলি ছাড়াও অভিনয় করছেন একঝাঁক তারকা। পাওলির ছাত্রীর ভূমিকায় রয়েছেন বিয়াস ধর। পাওলি দাম। কবিরবিস্তারিত…


আশার বয়ানে আশা

নিউজ ডেস্ক::লতা মঙ্গেশকর না আশা ভোসলে—রাহুল দেববর্মনও নিশ্চিত ছিলেন না, কে সেরা। তিনি বলেছিলেন, ‘আমার মতে, আশাকে দিয়ে যেকোনো গান গাওয়ানো যায়। কিন্তু কিছু গান আবার লতা ছাড়া হয় না!’ একই প্রসঙ্গে গীতিকার, পরিচালক গুলজার বলেছিলেন, ‘চাঁদে দুটি লোক একই সঙ্গে নামল। তুমি যে প্রথম পা দিল, তাকে নিয়ে এমন নাচানাচি শুরু করলে যে অন্য লোকটার কথা ভুলেই গেলে। আরে, সে–ও তো ভাই চাঁদে একই সঙ্গে গিয়েছে!’ আশা ভোসলে তেমনই—দ্বিতীয় জন। আজ তাঁর ৯২তম জন্মদিন। ১৯৩৩ সালে তিনি জন্মেছিলেন। তাঁর গানের ভক্ত অনেক। তবে আজ ব্যক্তি আশা ভোসলেকে অন্যভাবে আবিষ্কারবিস্তারিত…


আলমোদোভারের হাতে স্বর্ণসিংহ

নিউজ ডেস্ক::৮১তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সর্বোচ্চ পুরস্কার স্বর্ণসিংহ (গোল্ডেন লায়ন) জিতলেন স্প্যানিশ নির্মাতা পেড্রো আলমোদোভার। তাঁর পরিচালিত ‘দ্য রুম নেক্সট ডোর’ সিনেমার জন্য পুরস্কার পেয়েছেন তিনি। গত রাতে পৃথিবীর সবচেয়ে পুরোনো চলচ্চিত্র উৎসবের ৮১তম আসরের পর্দা নামে। সমাপনী অনুষ্ঠানে মূল প্রতিযোগিতা বিভাগসহ বিভিন্ন শাখার পুরস্কার ঘোষণা করা হয়। ‘দ্য রুম নেক্সট ডোর’ ইংরেজি ভাষার ছবি। এই প্রথম পুরোপুরি ইংরেজি ভাষায় চলচ্চিত্র বানিয়েছেন আলমোদোভার। সেই সিনেমা জিতে নিল ভেনিসের সর্বোচ্চ পুরস্কার। এ ছবিতে অভিনয় করেছেন টিলডা সুইন্টন ও জুলিয়ান মুর। উৎসবে প্রিমিয়ারের পর ১৭ মিনিট ধরে স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল সিনেমাটি।বিস্তারিত…


অনন্যার প্রেমের সিলমোহর!

নিউজ ডেস্ক::অনন্ত আম্বানির বিয়েতে গিয়ে নতুন প্রেমিক খুঁজে পেলেন অনন্যা পাণ্ডে। সূত্র বলছে, বিয়ের আনন্দের মাঝে অনন্যা ও তার নতুন প্রেমিক নাকি অন্তরঙ্গ সময়ও কাটিয়েছে হোটেলের এদিক ওদিক। শুধু তাই নয়, নতুন বয়ফ্রেন্ডকে অনন্যার এতটাই পছন্দ হয়েছে যে, তার নামে লকেটও বানিয়ে ফেলেছেন চাঙ্কি পাণ্ডে কন্যা। তবে এতদিন এই ভালোবাসার আগুন শুধুই ছিল অনন্যার মনে। গুঞ্জনে এসেছে এবার সেই প্রেমিকও নাকি অনন্যার প্রেমে হাবুডুবু খাচ্ছেন। আর সেই কারণেই সোশ্যাল মিডিয়ায় অনন্যার প্রতি প্রেমের ইস্তেহার লিখলেন তিনি। অনন্যার নতুন প্রেমিকের নাম ওয়ালকার ব্লানকো। তার  ইনস্টাগ্রামের প্রত্যেকটি ছবিতেই অনন্যার লাইক। অন্যদিকে, অনন্যারবিস্তারিত…


আসছে বুলবুল আহমেদের বায়োপিক

নিউজ ডেস্ক::মহানায়ক বুলবুল আহমেদকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে বায়োপিক। নাম ঠিক না হওয়া এ সিনেমাটি নির্মাণ করবেন তার কন্যা অভিনেত্রী ও নির্মাতা তাজরিন ফারহানা ঐন্দ্রিলা। আর এই সিনেমা নির্মাণের জন্য তিনি সিনেমার ওপর পড়াশোনাও করেছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। এমনটিই জানালেন এ অভিনেত্রী।এর আগে তিনি তার বাবা বুলবুল আহমেদকে নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করেছিলেন। ঐন্দ্রিলা বলেন, ‘বাবাকে নিয়ে আমার অনেক স্বপ্ন ও পরিকল্পনা রয়েছে। এ পরিকল্পনার একটি অংশ সিনেমা নির্মাণ। মূলত আমার পড়াশোনা ছিল মার্কেটিং বিষয়ে। শুধু বাবাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করব বলে ফিল্ম বিষয়ে ভর্তি হয়েছিলাম। এখন নিজেকে উপযুক্ত মনেবিস্তারিত…


হাসপাতালে দীপিকা

নিউজ ডেস্ক::গণেশ চতুর্থীতে গতকাল শুক্রবার সিদ্ধিবিনায়ক মন্দিরে প্রার্থনা করতে দেখা যায় রণবীর–দীপিকাকে। এক দিন না পেরোতেই আজ শনিবার বিকেলে মুম্বাইয়ের এক হাসপাতালে দেখা গেছে এ দম্পতিকে। ২৮ সেপ্টেম্বর ভূমিষ্ঠ হতে পারে তাদের প্রথম সন্তান, এমনটাই জানা গিয়েছিল। এরমধ্যে আজকে দীপিকার হাসপাতালে আসার ভিডিও ছড়িয়ে পড়তেই প্রশ্ন উঠেছে, তা হলে কি নির্দিষ্ট দিনের আগেই জন্ম নিচ্ছে অভিনেত্রীর সন্তান? পিংকভিলা বলছে, আজ শনিবার বিকেলে মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালের সামনে পরিবারসহ দীপিকাকে দেখা গেছে। তবে নিয়মিত চেকআপ নাকি সন্তান জন্ম দেওয়ার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী, তা নিশ্চিত হতে পারেনি সংবাদমাধ্যমটি। ভিডিওটিবিস্তারিত…


বলিউডে সবার ওপরে শাহরুখ খান

নিউজ ডেস্ক::বলিউড বাদশাহ শাহরুখ খান। সময়টি একবারেই ভালো যাচ্ছিল না তার। একের পর এক সিনেমা বক্স অফিসে ব্যর্থ হতে থাকে। এরপর ২০২৩ সালটি তিনি নিজের করে নিতে সে বছরের শুরুতেই মুক্তি দেন ‘পাঠান’ সিনেমা। এরপর একই বছর মুক্তি পায় তার আরও দুটি সিনেমা। যেগুলো বলিউড বক্স অফিসে তাণ্ডব চালাতে থাকে। এরপর ৩টির মধ্যে দুটিই আয়ের দিক থেকে হাজার কোটি রুপি ঘরে তোলে। যার কারণে ২০২৪ সালে ৯২ কোটি রুপি কর দিয়ে বলিউডের সর্বোচ্চ কর দাতা হিসেবে নাম লিখিয়েছেন তিনি। খবর : ইন্ডিয়া টুডে বিশাল অঙ্ক কর দিয়ে শাহরুখ পেছনে ফেলেছেনবিস্তারিত…


পাঁজরের হাড় ভাঙার কথা সালমান নিজেই জানালেন

নিউজ ডেস্ক::‘বলিউড ভাইজান সালমান খান। বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ আছেন। এমন খবর বলিউডের একাধিক গণমাধ্যমে এসেছে। এবার জানা গেল তার অসুস্থতার কারণ। তার পাঁজরের হাড় ভেঙে গেছে। বিষয়টি সালমান নিজেই ভারতীয় গণমাধ্যমে নিশ্চিত করেছেন। এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, অসুস্থ থাকলেও ‘বিগ বস ১৮’-এর অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সালমান খান। সেখানে সালমান খান বলেন— ‘আমার পাঁজরের দুটো হাড় ভেঙে গেছে।’ সালমান বর্তমানে তার নতুন সিনেমা ‘সিকান্দার’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এনডিটিভির তথ্য অনুযায়ী, এই সিনেমার শুটিং করতে যেয়েই আঘাত পান বলিউডের ভাইজান। এরপরই আসলো তার পাঁজর ভাঙার খবর। পাঁজরেরবিস্তারিত…


ভেঙেছে প্রেম, বিয়ে করতে চান না জেরিন খান

নিউজ ডেস্ক::বলিউডের আলোচিত অভিনেত্রী জেরিন খান। সালমান খানের হাত ধরে ‘বীর’ সিনেমার মাধ্যমে নজর কাড়েন এই সুন্দরী। ভাইজানের সঙ্গে প্রেমের গুঞ্জনও চাউর ছিল এই অভিনেত্রীর। রিয়েলিটি শো ‘বিগবস’র ১২তম আসরের প্রতিযোগী শিবাশিস মিশ্রার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান জেরিন। দুজনের ৩ বছর প্রেম স্থায়িত্ব ছিল। জেরিন-শিবাশিসের ঘনিষ্ঠ এক বন্ধু ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘মাস খানেক ধরে জেরিন-শিবাশিসের প্রেমের সম্পর্ক ভেঙেছে। এ ভাঙনের পেছনে বেশ কিছু কারণ অনুঘটক হিসেবে কাজ করেছে। তবে তারা পারস্পরিক সম্মতিতেই আলাদা হয়েছেন।’ মাদের দেখা হয়। আমরা পরস্পরকে জানছি। আমরা পরস্পরকে পছন্দ করি। প্রেম করি আরবিস্তারিত…


যে সব খাবার খেলে বৃদ্ধ বয়সেও দেখাবে তরুণ

নিউজ ডেস্ক::বয়স বলতে সাধারণত আমরা বুঝি যার যার জন্মদিনের সংখ্যা। প্রতিবছর জন্মদিন এলেই মানুষ বুঝে নেয় তার বয়স আরও বাড়ল। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিটি মানুষ চায় তার বয়স যেন তার চেহারায় না দেখা যায়। তার মানে সবাই তরুণ দেখতে চায়।  বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকের মুখে নানান রকম দাগ হতে থাকে। এ থেকে স্পষ্ট বোঝা যায়, যে ব্যক্তির বয়স হচ্ছে। তাই আপনিও যদি চির তরুণ থাকতে চান ও ত্বক আরও সুন্দর রাখতে চান, মুখে বলিরেখা দূর করতে চান, তাহলে নিত্যদিন খাবারের থালায় এগুলি রাখতেই পারেন। এতে ৫০ বছর বয়সেওবিস্তারিত…