hannansb

 

ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরল ১৫ বাংলাদেশি নারী-শিশু

 বেনাপোল প্রতিনিধি : ভালো কাজের প্রলোভনে পড়ে ভারতে পাচারের শিকার ১৫  বাংলাদেশি নারী ও শিশু বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় পুলশি। শুক্রবার (২০ ডিসেম্বের) রাত সাড়ে ৯ টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া বাংলাদেশীদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।ফেরত আসা নারী-শিশুরা যশোর, সাতক্ষীরা, খুলনা ও নড়াইল জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক ইব্রাহিম আহমেদ জানান, বিভিন্ন সময় পাচারের শিকার হয়ে এরা ভারতের মুম্বাই যায়। সেখানে অবৈধভাবে বসবাসের অভিযোগে পুলিশ তাদের আটক করে জেল হাজতে পাঠায়। আদালতবিস্তারিত…


সুন্দরবনে বনদস্যুদের তৎপরতায় অপহরণ, আতঙ্কিত বনভিত্তিক জনগন

আহসান হাবীব সিয়াম, শ্যামনগর প্রতিনিধি: বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবন দীর্ঘদিন পর আবারও অশান্ত হয়ে উঠছে। হঠাৎ সুন্দরবনে বনদস্যুদের তৎপরতায় অপহরণ, চুরি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েই চলেছে। এতে করে সুন্দরবনের নদীতে মাছ ধরতে যাওয়া জেলে ও বাওয়ালিরা আতঙ্কিত হয়ে পড়েছে। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে গত আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত ১৪ জেলে অপহরণের খবর পাওয়া গেছে। এর মধ্যে ১০ জেলেকে উদ্ধার করেছে বন বিভাগ।  গত রবিবার সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া খাল থেকে রবিউল ইসলাম নামে (৩৫) এক জেলেকে অপহরণ করেছে সুন্দরবনের বনদস্যুরা। অপহৃত রবিউল সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বুড়ি মোয়ালী ইউনিয়নেরবিস্তারিত…


 শ্রদ্ধা ও ভালবাসায় সৈয়দপুরে বিজয় দিবস পালন করলো বিএনপি

সৈয়দপুর (নীলফামারী)  প্রতিনিধি  : সারাদেশের মতো সৈয়দপুরেও যথাযথ মর্যাদা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উদযাপন করেছে বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠন। দীর্ঘ ১৬ বছর পর কোন প্রকার বাঁধা ও হয়রানি ছাড়াই দলটি বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় জাতীর শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছে নানা কর্মসূচির মাধ্যমে। এসব কর্মসূচির মধ্যে ছিল সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৯ টায় দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র‍্যালী সহকারে স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের সম্মানে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত, সকালবিস্তারিত…


কেঁড়াগাছী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে মহান বিজয় দিবস পালন

নিজস্ব প্রতিনিধি :: ১৬ ই ডিসেম্বর আমাদের জাতীয় জীবনে এক গুরুত্বপূর্ণ দিন। দীর্ঘ সংগ্রামের পর নগত রক্তে কেনা আমাদের এই  বিজয়। সাতক্ষীরা জেলাধীন কলারোয়া উপজেলার কেঁড়াগাছী  ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে দিনব্যাপী পালন করা হয় বিজয় দিবসের নানান অনুষ্ঠানমালা। শত শত ছাত্র অভিভাবকের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ হয় মুখরিত। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র সম্মানিত নেতৃবৃন্দ ও বাংলাদেশ জামাতে ইসলামীর ইউনিয়ন নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানমালা পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুল হান্নান। সবশেষে, যাদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই বিজয় তাদের রুহের মাগফিরাত কামনাবিস্তারিত…


কলারোয়ায় মাদরাসা পরিদর্শন করলেন সচিব জনাব ড. খ ম কবিরুল ইসলাম

কামরুল হাসান।। কলারোয়া আলিয়া মাদরাসার উন্নয়ন প্রকল্পের আওতাধীন নির্মিত চারতলা ভবনের নির্মান কাজ পর্যবেক্ষন ও পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব ড.খ ম কবিরুল ইসলাম। শনিবার (১৪ই ডিসেম্বর) সকাল ১০টায় তিনি মাদরাসাটি পরিদর্শন করেন। এ সময় তিনি মাদরাসার শিক্ষকদের সাথে মতবিনিময় করেন এবং পড়া লেখার মান ও শিক্ষার্থীদের সম্পর্কে খোঁজ খবর নেন। মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহম্মদ আলী বলেন, সচিব মহোদয় কলারোয়া আলিয়া মাদরাসা ও কাকডাঙ্গা ফাযিল মাদ্রাসার নির্মিত চারতলা ভবনের নির্মাণে সকল প্রকার অভিযোগ মনোযোগ দিয়ে শুনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাসবিস্তারিত…


শোভনালী জামায়াত নেতা ক্বারী রাশিদুজ্জামান জানাজা নামাজ সম্পন্ন

আব্দুর রাজজাক :আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে বসুখালী জামায়াতে রোকন ওয়ার্ড সভাপতি ক্বারী রাশিদুজ্জামান মুকুল ১৩ডিসেম্বর(শুক্রবার) দুপুর ১২.৩০মিনিটে ঢাকা চীন মৈত্রী হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।আজ ১৪ডিসেম্বর (শনিবার) বাদ জোহর বসুখালী জামে মসজিদ প্রাঙ্গনে জানেজা নামাজ অনুষ্ঠিত হয়।উক্ত জানাজা নামাজে উপজেলা জামায়াতের বাইতুল মাল সেক্রেটারী মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ও জানাজা নামাজের ইমামতি করেন আশাশুনি দেবহাটা কালিগঞ্জ আংশিক ৩আসনের জামায়াতের এমপি পদপ্রার্থী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ মুফতি মুহাদ্দিস হাফেজ রবিউল বাশার। আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন সহ-সভাপতি শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানাবিস্তারিত…


জাতিসংঘ প্রতিনিধি দলের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বৈঠক অনুষ্ঠিত

১২ ডিসেম্বর দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের এর নেতৃত্বে ৪-সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলের সাথে বাংলাদেশ সফররত জাতিসঙ্ঘের প্রতিনিধি দলের এক  বৈঠক গুলশানস্থ জাতিসঙ্ঘের আবাসিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকারটি অত্যন্ত হৃদ্যতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎ শেষে এক প্রেস ব্রিফিং-এ ডা. সৈয়দ  আব্দুল্লাহ মোঃ তাহের বলেন, আজ আমরা জাতিসঙ্ঘের আবাসিক প্রতিনিধি এবং বাংলাদেশ সফররত জাতিসঙ্ঘের প্রতিনিধি দলের সাথে মতবিনিময় করেছি। বাংলাদেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতি বিশেষ করে চলমান বিচার প্রক্রিয়া, বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি, ডেমোক্রেসি এবং বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলকবিস্তারিত…


সাতক্ষীরায় প্রগতিশীল সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে বেগম রোকেয়ার জন্মবার্ষিকী পালন

নিউজ ডেস্ক:: সাতক্ষীরায় প্রগতিশীল সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে বেগম রোকেয়ার জন্মবার্ষিকী পালন নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৪তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ ডিসেম্বর ২০২৪) বিকাল ৫ টায় প্রগতিশীল সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের আইন বিষয়ক সম্পাদক এড. খগেন্দ্রনাথ ঘোষ। প্রগতিশীল সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক গাজী শাহাজাহান সিরাজ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সাতক্ষীরা জেলার সমন্বয়ক নিত্যানন্দ সরকার, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সাতক্ষীরা জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার আব্দুল জব্বার, বাংলাদেশেরবিস্তারিত…


বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ভোগান্তিতে ভারত ফেরত পাসপোর্টযাত্রীরা

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল থেকে সব ধরনের দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। রবিবার (২৪ নভেম্বর) সকাল থেকে দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ রাখে মালিক সমিতি। তারা বলছে, যাত্রী উঠা-নামার বিষয়ে যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে এতে হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা। ভোগান্তিতে পড়েছে ভারত ফেরত শত শত পাসপোর্ট যাত্রীরা। বাস মালিক সমিতির নেতারা জানান, যানজট নিরসনের লক্ষ্যে এক সপ্তাহ আগে যশোর জেলা প্রশাসকের সঙ্গে পরিবহন কর্মকর্তাদের বৈঠক হয়। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়, বেনাপোল চেকপোস্ট এবং বেনাপোল বাজার থেকে যেসব বাস যশোর-ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে যায় সেগুলো নতুন নির্মিত পৌর বাস টার্মিনালবিস্তারিত…


ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদ আব্দুল্লাহ’র স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদ আব্দুল্লাহ ও সকল শহিদদের স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার সয়ম শার্শা উপজেলা অডিটোরিয়াম সভা কক্ষে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. কাজী নাজিব হাসান এর সভাপতিত্বে প্রাধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুরবিস্তারিত…