hannansb

 

শ্যামনগরে পুকুর থেকে বস্তাভর্তি হাসুয়া উদ্ধার

আহসান হাবীব সিয়াম, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরের নকিপুর গ্রামের সাবের মিস্ত্রির বাড়ি সংলগ্ন পুকুর থেকে ৩৪টি হাসুয়া উদ্ধার করেছে শ্যামনগর থানা পুলিশ। রবিবার সকাল ১১ টায় শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সাবের মিস্ত্রির বাড়ি সংলগ্ন পুকুরে অভিযান চালিয়ে হাসুয়াগুলো উদ্ধার হয়। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুকুর থেকে বস্তাভর্তি ৩৪পিস দেশিয় অস্ত্র হাসুয়া উদ্ধার করা হয়। পরিত্যক্ত ঐ পুকুরে হাসুয়াগুলো কে বা কারা রেখেছিল সে তথ্য উদঘাটনের অনুসন্ধান চলছে। জানতে পারলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাবিস্তারিত…


জেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান

স্বাধীনতার পর এবারই জামায়াতে ইসলামী স্বাধীন পরিবেশে কাজ করার সুযোগ পেয়েছে

এস,এম মোস্তাফিজুর রহমান।। স্বাধীনতার ৫৪ বছর পর এবারই জামায়াতে ইসলামী মুক্ত স্বাধীন পরিবেশে কাজ করার সুযোগ পেয়েছে। ১৯৭১ সালের পরে গত ৫ আগষ্ট থেকে বাংলাদেশের মাটিতে জামায়াতে ইসলামী তাদের আদর্শকে সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দিতে পারছে। আগে কখনো সরকারি দলের সাথে,কখনো বিরোধী দলে সাথে জোট বেঁধে কাজ করলেও স্বাধীন স্বত্বা নিয়ে কাজ করতে পারিনি। বাংলাদেশ জামায়াতে ইসলামী বিগত বছর গুলো স্বৈরশাসকের হাতে সর্বোচ্চ নির্যাতন ও নিপীড়নের শিকার হলেও নীতি-নৈতিকতার সাথে আপোষ করেনি। রবিবার দুপুর ১২ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসংযোগ পক্ষ ২০২৫ উপলক্ষে আশাশুনি জামায়াতে ইসলামীর নিজস্ব কার্যালয়ে উপজেলায় কর্মরতবিস্তারিত…


কয়রায় রেকর্ডীয় সম্পত্তি জোর পূর্বক দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলার ৪নং কয়রা গ্রামে রেকর্ডীয় সম্পত্তি জোরপূর্বক দখল করে নেওয়ার অভিযোগে ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী করার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (২০ এপ্রিল) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন অভিযোগ তুলে ধরেন ৪নং কয়রা গ্রামের আনছার ঢালীর পুত্র রইজ উদ্দিন ঢালী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন কয়রা সদর ইউনিয়নের ৪নং কয়রা গ্রামে আমি দির্ঘদিন শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করে আসছি। সম্প্রতি আমার রেকডিয় জমিতে আমার প্রতিবেশি মুন্নী গংরা জোর পূর্বক কিছু অংশ দখলের করে নিয়েছে। এমনকি আরও দখল করার চেষ্টাবিস্তারিত…


শার্শায় ছিনতাইয়ের অভিযোগে দুই যুবক আটক : নগদ টাকা উদ্ধার

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় রাতের আঁধারে পান ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত টাকা ও ছিনতাইয়ের সময় ব্যবহৃত হাঁসুয়া ও ছুরি উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। আটক সবুজ হোসেন (২৮) উপজেলার গোড়পাড়া গ্রামের সর্দারপাড়ার মৃত মকছেদ আলীর ছেলে ও টিটু মিয়া (২৩) একই গ্রামের নজরুল ইসলামের ছেলে। শার্শা থানার ওসি কেএম রবিউল ইসলাম বলেন, শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গোড়পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। ওসি বলেন, গোঁড়পাড়া বাজারের পান ব্যবসায়ী তবিবর রহমান শনিবার রাতে দোকান বন্ধ করে নগদ টাকাবিস্তারিত…


কয়রায় পলিথিন ও প্লাষ্টিক দূষণ প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে গনশুনানী

কয়রা(খুলন)প্রতিনিধিঃ উপকূলবর্তী উপজেলা খুলনার কয়রায় পলিথিন ও প্লাষ্টিক দূষণ প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে গনশুনানী অনু্ষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০ টায় ৩নং কয়রা প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের সহযোগীতায় ও ইয়ুথ ফর দি সুন্দরবন কয়রার আয়োজনে এই গনশুনানি অনুষ্ঠিত হয়। কয়রা কপোতাক্ষ কলেজের অবসার প্রাপ্ত অধ্যাপক আ,ব,ম আব্দুল মালেকের সভাপতিত্বে ও ইয়ুথ ফর দি সুন্দরবনের টিম লিডার নিরাপদ মুন্ডার সঞ্চলনায় গনশুনানিতে আলোচনায় বক্তৃতা করেন সাংবাদিক সদর উদ্দিন আহমেদ, মোঃ রিয়াছাদ আলী, রুপান্তরের অনুপ রায়, যুব ফোরামের সদস্য মহিনুর রহমান, ফরহাদ হোসেন, খাদিজা সুলতানা সাথী, স্থানীয় অধিবাসী আব্দুসবিস্তারিত…


২০২৫ সালে বিশ্বব্যাপী স্মার্টফোনের সরবরাহ ১.৫% বৃদ্ধি, শীর্ষে স্যামসাং

[ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫] ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন (আইডিসি) ওয়ার্ল্ডওয়াইড কোয়ার্টারলি মোবাইল ফোন ট্র্যাকারের প্রাথমিক তথ্য অনুসারে, বিশ্বব্যাপী স্মার্টফোন উৎপাদকদের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে স্যামসাং। উল্লেখ্য, বিশ্বের ১০০ টিরও বেশি দেশের শত শত প্রযুক্তি বাজারের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বিভিন্ন বাজারের আকার, ভেন্ডর সংক্রান্ত তথ্য এবং প্রযুক্তি বিষয়ক পূর্বাভাস দিয়ে থাকে আইডিসি ট্র্যাকার। বিশ্বব্যাপী চলমান বেশ কিছু দ্বন্দ্ব স্মার্টফোন বাজারের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে। তবে, বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও সংকট উত্তরণে স্মার্টফোন উৎপাদকরা ভূমিকা রাখছে। ফলে, এ বছরের প্রথম প্রান্তিকে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি (স্মার্টফোন সরবরাহ বিবেচনায়) অর্জন করেছে স্মার্টফোন উৎপাদকরা। ২০২৫ সালের প্রথম প্রান্তিকেবিস্তারিত…


কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ১৩ কেজি রূপা উদ্ধার

কামরুল হাসান।। কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ১২ কেজি ৯৭৫ গ্রাম ওজনের রূপা উদ্ধার করা হয়েছে। বিজিবি সূত্র জানায়, শনিবার (১৯ এপ্রিল) সকাল ৯ টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক বিএ-৬৩৮০ লে. কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর সার্বিক দিক নির্দেশনায় একটি বিশেষ আভিযানিক দল ১২ কেজি ৯৭৫ গ্রাম ভারতীয় রূপা আটক করে। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ মাদরা বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৮ ও ৯ আরবি এর মধ্যবর্তী স্থান হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়ার সীমান্তবর্তী উত্তর ভাদিয়ালি নামক স্থান হতেবিস্তারিত…


আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শিক্ষা শিবির অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি।। আশাশুনিতে দাওয়াতী গণসংযোগ-২০২৫ উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৯ এপ্রিল) সকাল ১০ টায় আশাশুনি আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে এ শিক্ষার শিবির অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি প্রভাষক শাহজাহান হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারী বোরহান উদ্দিন’র সঞ্চালনায় শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউ পি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা আবু মুছা তারিকুজ্জামান তুষার,মাওলানা নূরুল আবছার মুর্তাজা ও মাওলানা আনওয়ারুল হক। অন্যদের মধ্যেবিস্তারিত…


কুল্যায় ফিলিন্তিনদের উপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার কুল্যায় ফিলিস্তিনসহ বিশ্বের মুসলিমদের উপর নির্যাতন ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। কুল্যা পূর্ব পাড়া বায়তুল আমান (সুন্নি) জামে মসজিদ এর মুসল্লি ও এলাকাবাসীর আয়োজনে মনজিদের সামনের সড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়। মানবন্ধন চলাকালে বক্তাগণ ফিলিস্তিনসহ বিশ্ব মুসলিমদের উপর জুলুম, হত্যা, অত্যাচার ও নীপিড়নের প্রতিবাদ জানিয়ে আলোচনা রাখেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করা হয়। সমাবেশ থেকে ফিলিস্তিনের সহায়তার জন্য বাজারে থাকা পণ্য ব্যবহার না করা, বিক্রয় না করার শফথবিস্তারিত…


ফিলিস্তিন ও ভারতে মুসলমানদের ওপর অত্যাচারের প্রতিবাদে সৈয়দপুরে বিক্ষোভ সমাবেশ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: উগ্র ইসরাইল দুরে আছে আমরা হয়তো সেখানে গিয়ে জিহাদ করতে পারবো না কিন্তু নব্য ইসরাইল ভারত বাংলাদেশের পাশেই অবস্থিত। তাই ভারত যদি মুসলামনদের ওপর নিপীড়ন বন্ধ না করে তাহলে সীমান্ত পাড়ি দিয়ে বাংলার কোটি কোটি মুসলিম জিহাদে যেতে বাধ্য হবে বলে ভারতকে নীলফামারীর সৈয়দপুর থেকে হুঁশিয়ার করেছেন আলেম উলেমাসহ তৌহিদি জনতা। শুক্রবার (১৮ এপ্রিল) জুম্মার নামাজ শেষে সৈয়দপুর আহলে সুন্নাত ওয়াল জামায়াত আয়োজিত স্থানীয় শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ জিআরপি মোড়ে বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে ওই হুশিয়ারি দেওয়া হয়। এসময় তারা আরও বলেন, নব্য ইসরাইল ভারতেবিস্তারিত…