hannansb

 

ময়মনসিংহে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক:: ময়মনসিংহের মেছোয়া বাজারে সোমবার ভ্যাট অ্যান্ড ট্যাক্স কর্মকর্তারা বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে সোনালী এন্টারপ্রাইজ ও দুলাল পাল স্টোর থেকে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ করা হয়। জানা গেছে, সোনালী এন্টারপ্রাইজ থেকে ৫ লাখ ৯০ হাজার সিটি ব্ল্যাক এবং দুলাল পাল স্টোর থেকে ৫০ হাজার সিটি ব্ল্যাক ও ৩ লাখ ৩০ হাজার দেশ ব্ল্যাক সিগারেট জব্দ করা হয়। এসব সিগারেটে নকল ব্যান্ডরোল ব্যবহার করা হয়েছিল। ময়মনসিংহের সহকারী রাজস্ব কর্মকর্তা (সার্কেল-২) তিলক দে জানিয়েছেন, নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট বিক্রির অভিযোগে দুই দোকানের বিরুদ্ধে শুল্ক ফাঁকির মামলা করা হয়েছে। জব্দকৃতবিস্তারিত…


কলারোয়ায় তারুণ্যের সমাবেশের প্রস্তুতিসভায় বিএনপির প্রার্থী হাবিব

কামরুল হাসান।। কলারোয়ায় বিএনপির একাধিক অঙ্গ সংগঠনের উদ্যোগে তারুণ্যের সমাবেশ সফল করতে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১, তালা-কলারোয়া আসনের সদ্য ঘোষিত বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। প্রস্তুতি সভায় প্রধান অতিথি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে মাঠ পর্যায়ে ব্যাপক জনসংযোগমূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার আহবান জানান। নির্বাচনী প্রচারণায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১দফা প্রতিটি ঘরে ঘরে পৌছে দিতে নেতা-কর্মীদের নির্দেশনা দেন সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। মঙ্গলবার (৪নভেম্বর) বিকেলে পৌর মিলনায়তনেবিস্তারিত…


সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তার সঙ্গে সাংবাদিক কল্যাণ পরিষদের সৌজন্য সাক্ষাৎ

প্রেস রিলিজ : নবাগত সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. কামরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামের কনফারেন্স রুমে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি শাহ জাহান আলী মিটন’র নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন দৈনিক লাখো কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মো. ফিরোজ হোসেন, সবুজ বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি মো. দেলোয়ার হোসেন, দৈনিক জনদর্পণ পত্রিকার জেলা প্রতিনিধি মো. হাফিজুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে সাতক্ষীরার ক্রীড়া অঙ্গনের সার্বিক উন্নয়ন, সাংবাদিক ও ক্রীড়াবিস্তারিত…


মুক্তিযোদ্ধা সংসদ আশাশুনি উপজেলা কমান্ডের এডহক কমিটি অনুমোদন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আশাশুনি উপজেলা কমান্ড এর এডহক কমিটি অনুমোদন প্রদান করা হয়েছে। সাতক্ষীরা জেলা ইউনিট কমান্ড ৭ সদস্য বিশিষ্ট কমিটি অনিমোদন দিয়েছেন। জেলা আহবায়ক বীর মুকাতিযোদ্ধা মোঃ শহিদুল ইসলাম ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ মিজানুর রহমান স্বাক্ষরিত ও অনুমোদিত কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল গফুর, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ মুনছুর রহমান এবং সদস্য করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা স ম রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল করিম, বীর মুক্তিযোদ্ধা এম গাউছুল হক ওবিস্তারিত…


সাতক্ষীরায় পিটিআইয়ের সুপারিন্টেন্ডেন্ট সিদ্দিক আহমেদের বিদায় সংবর্ধনা

শাহ জাহান আলী মিটন,শহর প্রতিনিধি: সাতক্ষীরায় পিটিআইয়ের সুপারিন্টেন্ডেন্ট সিদ্দিক আহমেদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় জাবি এ্যালামনাই এসোসিয়েশন সাতক্ষীরার আয়োজনে শহরের তুফান কনভেনশন সেন্টারে এই বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এ সময় জাবি এ্যালামনাই এসোসিয়েশন সাতক্ষীরা সহ-সভাপতি মোঃ গোলাম ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ.ন.ম.গাউছার রেজার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা পুলিশের ডিআই-১ মনিরুল ইসলাম, জনতা ব্যাংক বাকাল শাখার ব্যবস্থাপক শাহিনুর রহমান, সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের ইনচার্জ মুহাম্মদ মাহবুবুর রহমান সহ সাতক্ষীরাস্হ জাবিয়ান পরিবার।


সাতক্ষীরায় টেবিল টেনিস প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী

শাহ জাহান আলী মিটন,শহর প্রতিনিধি: “এসো দেশ বদলাই পৃথিবী বদলাই“ এ স্লোগানকে সামনে রেখে, সাতক্ষীরায় টেবিল টেনিস প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর)সকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের তারুণ্যের উৎসব ২০২৫ (২য় পর্ব) উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ টেবিল টেনিস প্রতিযোগিতার উদ্বোধন করে খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেনবিস্তারিত…


কয়রায় জলবায়ু পরিবর্তনে ক্ষতি মােকাবেলায় করনীয় বিষযে সংলাপ

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রায় উপজেলা পর্যায়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মােকাবেলায় জনপ্রতিনিধিদের অঙ্গীকার শীর্ষক এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সংলাপ অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা হেলভেটাস সুইস ইন্টারকােঅপারেশন বাংলাদেশর সহযােগিতায় ও উত্তরণের এক্সসেস প্রকল্পের বাস্তবায়নে এবং কয়রা উপজেলা পানি কমিটি এ সংলাপের আয়ােজনে করে । সংলাপ অনুষ্ঠানে প্রেজেন্টেশন উপস্থাপন করেন উত্তরণের এক্সসেস প্রকল্পের কয়রা উপজেলা কাে-অডিনেটর ফয়সাল মন্ডল। কয়রা উপজেলা পানি কমিটির সভাপতি এইচ এম শাহাবুদ্দিননের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শেখ মনিরুজ্জামান মনুর সঞ্চলনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রানী সম্পদ অফিসারবিস্তারিত…


কলারোয়ার কয়লায় মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত

কামরুল হাসান।। কলারোয়ায় ৩ নং কয়লা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড বিএনপি আয়োজিত মহিলা সবাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি অধ‍্যক্ষ রইছ উদ্দীন। রবিবার বিকেলে কয়লা মহিলা মাদরাসা মাঠের এ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জেলা বিএনপির সদস্য আব্দুর রকিব মোল‍্যা। কয়লা ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো:আব্দুল মান্নান মেম্বারের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, সাধারণবিস্তারিত…


কলারোয়ায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

কামরুল হাসান।। কলারোয়ায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়। শনিবার (১নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সভাস্থলে এসে শেষ হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানে সূচনা হয়। উপজেলা নির্বাহী অফিসারের অনুপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রিয়াজবিস্তারিত…


আশাশুনিতে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

এস,এম মোস্তাফিজুর রহমান।।”সাম্য ও সমতায়,দেশ গড়বে সমবায়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনিতে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। কুরআন তেলাওয়াত করেন প্রভাষক জাহিদুল ইসলাম,গীতা পাঠ করেন উত্তম কুমার মন্ডল ও বাইবেল পাঠ করেন ক্রিস্টিনা। শুভেচ্ছা বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সমবায় অফিসার সন্ন্যাসী কুমার মন্ডল। সভায় ইউসিসিএ লিমিটেডের সভাপতি আব্দুলবিস্তারিত…