এনসিপির আয়োজনে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার আওতাধীন ইউনিয়ন ও পৌরসভার মধ্য আঞ্চলিক ক্রীড়াঙ্গনে জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৫। জাতীয় নাগরিক পার্টি–এনসিপি, সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে ১৬ দলীয় নকআউট ভিত্তিক এই ফুটবল প্রতিযোগিতা আয়োজনের সকল প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।

জাতীয় নাগরিক পার্টি–এনসিপি সাতক্ষীরা জেলা প্রধান সমন্বয়ক মোঃ কামরুজ্জামান বুলু জানিয়েছেন, এন্ট্রি ক্রয়ের শেষ দিন ৫ ডিসেম্বর, খেলার পিকচার তৈরী ৬ ডিসেম্বর এবং খেলার উদ্বোধন ১০ ডিসেম্বর। উল্লেখ্য সদর উপজেলার ১৪টি ইউনিয়নের ফিংড়ীর গাভা বার দলীয় মাঠ, ব্রম্মরাজপুর ডিবি মাধ্যমিক বিদ্যালয় মাঠ সহ প্রতিটি ইউনিয়নের মাঠে এই টুর্নামেন্ট আয়োজন করা হবে। স্থানীয় তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি উৎসাহিত করাই এ টুর্নামেন্টের মূল লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজক কমিটি।
টুর্নামেন্টে অংশ নিতে বা বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে:
০১৮১৬-২০০৩২০ শেখ আব্দুল্লাহ, ০১৯৫১-৩৯৬৫২৪ পলাশ
এনসিপি জেলা সমন্বয়কারী সদস্য সি এম নাজমুল ইসলাম জানিয়েছেন, “স্থানীয় খেলোয়াড়দের পারদর্শিতা বৃদ্ধি এবং সুস্থ বিনোদন সৃষ্টি করাই আমাদের উদ্দেশ্য। আশা করি, এ আয়োজন এলাকার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা যোগাবে।”






সম্পর্কিত সংবাদ

  • সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: শিক্ষার প্রতি সমাজের দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত
  • সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • বেত্রবতী হাইস্কুলে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত