hannansb
সাংবাদিকদের সাথে মতবিনিময়ে ইজ্জত উল্লাহ, এমপি
আমি এখন এই জনপদের সবার এমপি
কামরুল হাসান।। “নির্বাচনের আগে আমি একটি নির্দিষ্ট দলের প্রার্থী ছিলাম, তবে বিজয়ী হওয়ার পর আমি এই জনপদের প্রতিটি মানুষের জন্য দায়বদ্ধ ও দায়িত্বশীল।” আমি এখন এই জনপদের সবার এমপি। বুধবার (৪ মার্চ) বেলা ১২টায় কলারোয়ার আল-আমীন ট্রাস্ট মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এই মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের দেশের বিবেক হিসেবে উল্লেখ করে দেশ ও জাতির কল্যাণে সত্য সংবাদ পরিবেশনের উদাত্ত আহ্বান জানান। কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ কামারুজ্জামানের সভাপতিত্বেবিস্তারিত…
জামায়াতের শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠান
নিউজ ডেস্ক :: বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-১৬ (পল্লবী ও রূপনগর) এলাকায় কর্নেল (অব:) আব্দুল বাতেন এর সৌজন্যে রূপনগর থানার আলুব্দী গ্রামে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়। ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরার সদস্য ও রূপনগর থানা আমীর মোঃ আবু হানিফ এর সভাপতিত্বে এবং থানা অফিস সম্পাদক হাসান মোঃ ইউসুফ এর পরিচালনায় উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জনাব মোঃ নাসির উদ্দীন। এসময় আরো উপস্থিত ছিলেন রূপনগর থানা থানা কর্মপরিষদ সদস্য শেখ নুরুন্নবী মানিক, স্থানীয় ওয়ার্ড সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান ও মোঃ লিয়াকত হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
মাটিবাহী বাহন চাপায় প্রাণ গেলো কলেজ ছাত্রী সুরাইয়ার
কামরুল হাসান।। আবারও কলারোয়ায় মাটিবাহী ট্রলির চাপায় প্রাণ গেলো সুরাইয়া খাতুন(১৮) নামে এক কলেজ ছাত্রীর। তিনি উপজেলার ছলিমপুর গ্রামের ওজিয়ার রহমান গাজীর মেয়ে। শনিবার (৩জানুয়ারি) সকাল ৮টার দিকে কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কলারোয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী সুরাইয়া খাতুন প্রতিদিনের ন্যায় প্রাইভেট পড়ার জন্য একটি ইজিবাইক যোগে বাড়ি থেকে কলারোয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। সকাল ৮টার দিকে বেত্রবতী হাইস্কুলের সামনে আকস্মিকভাবে একটি মাটি বাহী ট্রলি রাস্তা অতিক্রম করার সময় ট্রলি-ইজিবাইকের সংঘর্ষ হয়। এসময় ইজিবাইকের যাত্রী সুরাইয়া খাতুন রাস্তায় ছিটকে পড়েবিস্তারিত…
কেঁড়াগাছী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় কলারোয়া এর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও বই বিতরণ
অদ্য ১লা জানুয়ারি ২০২৬, কেঁড়াগাছি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক অভিভাবক সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ ডাক্তার হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ নং কেঁড়াগাছি ইউনিয়নের সেক্রেটারি মাওলানা ফিরোজ আহমেদ আজাদী, ৫ নং কেঁড়াগাছি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জনাব আকতারুজ্জামান আক্তার, ৫ নং কেঁড়াগাছি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের বিএনপি’র সভাপতি মোঃ আখতারুজ্জামান আতা, অত্র বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক মাওলানা মোকাম্মেল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলী হাজরা, কেঁড়াগাছি গ্রামেরবিস্তারিত…
খালেদা জিয়ার মাগফেরাত কামনায় রূপালী ব্যাংকে দোয়ানুষ্ঠান
কামরুল হাসান।। কলারোয়ায় বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে এক দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার যোহর নামাজের পর রূপালী ব্যাংক পিএলসি, কলারোয়া শাখার আয়োজনে ওই দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো.রফিকুল ইসলাম, সেকেন্ড অফিসার মো.আব্দুল্লাহ আল মামুন, দীপংকর কুমার পাল, ব্যাংক কর্মকর্তা সঞ্জয় কুমার মন্ডল, মহানন্দ কুমার মন্ডল, অফিসার শেখ আব্দুল কুদ্দুস, নাজিমউদ্দীন, আল ইমরান, কিংকর মন্ডলসহবিস্তারিত…
কলারোয়া বেত্রবতী হাইস্কুলের ফলাফল প্রকাশ
কামরুল হাসান।। কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা ও নির্বাচনী পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় স্কুলের হলরুমে অনুষ্ঠিত এই ফলাফল প্রকাশ অনুষ্ঠানে ফলাফল ঘোষণা করেন প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল। শিক্ষানুরাগী গণপতি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান, আনারুল ইসলাম, তজিবুর রহমান, নাছরিন সুলতানা, সাইফুল আলম, সমীর কুমার সরকার, রীনা রানী পাল, দেবাশীষ সরদার, প্রাক্তন ছাত্র ব্লেজ বিশ্বাস, অফিস সহায়ক ফারুক হোসেন, এরশাদ আলী প্রমুখ। স্কুলের সরকারী শিক্ষক মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্রবিস্তারিত…
কলারোয়ায় শিক্ষকমণ্ডলীদের মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা
কামরুল হাসান।। কলারোয়ায় জুনিয়র বৃত্তি পরীক্ষা, শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা, জাতীয় শিক্ষা সপ্তাহসহ নানা বিষয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও ক্রীড়া শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার। উপজেলা একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস এঁর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদিন। মতবিনিময় সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আহম্মদ আলী, কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধানবিস্তারিত…
আশাশুনিতে বিজয় দিবসে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য র্যালি
এস,এম মোস্তাফিজুর রহমান।। সাতক্ষীরার আশাশুনিতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি করা হয়েছে। মঙ্গলবার(১৬ ডিসেম্বর) সকাল ১০টায় এ র্যালি করা হয়। জাতীয় পতাকা,রংবেরঙের শো পতাকা ও টি-শার্ট পরিহিত হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে র্যালিটি উপজেলা জামায়াত কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আশাশুনি সরকারি হাই স্কুল মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে যোগদান করে। র্যালিতে নেতৃত্বদেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় শুরা সদস্য,খুলনা অঞ্চল টিম সদস্য ও সাবেক জেলা আমীর মুহাদ্দিস রবিউল বাশার। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা কর্মবিস্তারিত…
কলারোয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাবেক এমপি হাবিব
কামরুল হাসান।। কলারোয়ার কে,এল আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও লাঙ্গলঝাড়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব শিক্ষক-কর্মচারীবৃন্দের সাথে কুশল বিনিময় করেছেন। বৃহস্পতিবার সকালে গণসংযোগকালে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে সমর্থন ও দোয়া প্রার্থনা করেন। এছাড়া সাবেক এমপি হাবিব লাঙ্গলঝাড়া ইউনিয়নের গণমানুষের কাছে সমর্থন ও দোয়া চেয়ে ব্যাপক জনসংযোগ করেন। এসময় তাঁর সাথে বিএনপি ও অংগসংগঠনের বিপুলসংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আশাশুনির দরগাহপুরে কাজী আলাউদ্দীনের নির্বাচনী উঠান বৈঠক ও দোয়া অনুষ্ঠান
এস,এম মোস্তাফিজুর রহমান।।সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ (আশাশুনি- কালিগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী আলাউদ্দীনের নির্বাচনী উঠান বৈঠক ও দোয়া অনুষ্ঠান করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বিকালে উপজেলার দরগাহপুর খরিয়াটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে এক নির্বাচনী উঠান বৈঠক ও দোয়া অনুষ্ঠান করা হয়। দরগাহপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক জি এম ইসলাম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দীন নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে বলেন,বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে,আমি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে উপজেলার ১১টি ইউনিয়নকে মডেল ইউনিয়নবিস্তারিত…


