ekabir

 

যশোরের শার্শা সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দুই নারী আটক

বেনাপোল প্রতিনিধি :: যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভালো কাজের প্রলোভনে ভারতে যাঅবৈধভাবে ওয়ার সময় দুই নারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। ভিসা না থাকায় অবৈধভাবে তারা ভারতে ঢোকার চেষ্টা করছিল বলে বিজিবি জানিয়েছে। বুধবার সকালে শার্শা উপজেলার  রুদ্রপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় তাদেরকে আটক করা হয় বলে জানান খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের গোগা ক‍্যাম্পের কোম্পানি কমান্ডার মিজানুর রহমান। আটককৃতরা হলেন, নেত্রকোনা জেলা সদরের হলইদাটি গ্রামের রুবি বেগম (২৬) ও চাঁদপুরের মতলব থানার দুর্গাপুর গ্রামের সাথী দাস (২৫)। মিজানুর রহমান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালরা তাদেরকে ভারতে পাচার করছিল।অবৈধ পথে রুদ্রপুর সীমান্তবিস্তারিত…


কয়রায় শাকবাড়িয়া খালে কাঠের সেতু নির্মানে আনন্দিত দুই পাড়ের মানুষ

রিয়াছাদ আলী, কয়রা,খুলনা :: খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের শাকবাড়িয়া খালে সেতুর ‍পারাপারে ঝুঁকিতে থাকা মানুষের কষ্ট লাঘবের জন্য ১৭৫ ফুট লম্বা ও ৬ ফুট প্রস্থের কাঠের তৈরি সেতুর উদ্ভোধন করা হয়েছে। সেতুটির নামকরণ করা হয়েছে শাকবাড়িয়া কোয়ালিশন সেতু। সেতুটি উদ্বোধনে আনন্দিত দুই পাড়ের মানুষ। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ি গ্রামের এক পাড়ে মহারাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও অন্য পাড়ে কমিউনিটি ক্লিনিক। এর পাশে পূর্বে একটি সেতু ছিল কিন্তু প্রাকৃতিক দূর্যোগ আইলায় বেঁড়িবাঁধ ভেঙে ভেতরে পানি প্রবেশ করলে ভাঙনের সৃষ্টি হয়। তখন পানির চাপেবিস্তারিত…


সাতক্ষীরায় “বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের ভাবনা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত 

 নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরায় ইয়ুথ ভিশন ২.০ ‘একসাথে বাংলদেশের ভবিষ্যৎ গড়ি’ প্রতিপদ্যে “বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের ভাবনা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  হয়েছে। বুধবার (১১ই  ডিসেম্বর)  সকালে সাতক্ষীরা পৌরসভার চালতেতলা মিশন মাঠে সিডো সাতক্ষীরা ও একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় একশন ফর ট্রান্সফরমেশন প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।  সিডো সাতক্ষীরা এর প্রধান নির্বাহী  শ্যামল কুমার বিশ্বাস’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন  সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ’র অধ্যক্ষ বাসুদেব বসু,সাতক্ষীরা সদর উপজেলার নির্বাহী অফিসার  শোয়াইব আহমাদ,সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ভারপ্রাপ্তবিস্তারিত…


শ্যামনগরে  ইউএনওর সাথে মতবিনিময় উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দদের

 শ্যামনগর প্রতিনিধি ::  শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনি খাতুন এর সাথে বুধবার সকালে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাবের অনুমোদিত শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন। এ সময় তারা  উপজেলা নির্বাহী অফিসারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিফাত হোসেন, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি  দৈনিক আলোকিত সকাল  পত্রিকার প্রতিনিধি এসকে সিরাজ,জাতীয় দৈনিক ইনকিলাব প্রতিনিধি মোঃ রবিউল ইসলাম, জাতীয় দৈনিক মুক্ত পত্রিকার প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন,  পত্রদূত পত্রিকার প্রতিনিধি মোঃ আজিজুর রহমান, দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি মনিরুজ্জামান মিশুক,জাতীয় দৈনিক মানবকন্ঠ ও সাতনদীবিস্তারিত…


শ্যামনগরে বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশনের প্রকল্প অবহিতকরণ সভা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :: ফেইথ ইন এ্যাকশন একটি বেসরকারি, অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী, সামাজিক উন্নয়ন ও খ্রিস্টিয়ান মানবতামূলক প্রতিষ্ঠান। ফেইথ ইন এ্যাকশন ২০১৩ সাল থেকে জলবায়ু পরিবর্তন, বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, পরিবেশ সুরক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়ন সহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। বর্তমানে প্রায় ১০ টি জেলায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দরিদ্র মানুষের সেবা দিয়ে যাচ্ছে। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় ২০১৭ সাল থেকে বিভিন্ন ইউনিয়নে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রেনিউ এর আর্থিক সহযোগিতায় “খাদ্য নিরাপত্তা এবং টেকসই জীবিকা উন্নয়ন করার জন্য জলবায়ু সহনশীল জনগোষ্ঠী প্রকল্প”নামক প্রকল্পটি শ্যামনগর উপজেলারবিস্তারিত…


সাতক্ষীরা সরকারি কলেজে প্লাটিনাম জুবলী উপলক্ষে দ্বিতীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাদ্দাম হোসেন :: সাতক্ষীরা সরকারি কলেজে প্লাটিনাম জুবলী উদযাপন উপলক্ষে ২য় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর (সোমবার) সন্ধ্যা ৬টায় কলেজের শিক্ষক মিলনায়তনে কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে প্লাটিনাম জুবলী উদযাপন উপলক্ষে ২য় মতবিনিময় সভা হয়। সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ, প্রফেসর এস.এম আনোয়ারুজ্জামান মুকুল, প্রফেসর মোঃ আবুল কালাম আজাদ,কামরুল ইসলাম ফারুক, অধ্যাপক মোঃ ইমদাদুল হক, অধ্যাপক মোঃ মোজাম্মেল হোসেন, মোঃ ফজলুর রহমান, অধ্যাপক গাজী আবুল কাশেম, মোঃ আকবর হোসেন, প্রফেসরবিস্তারিত…


বাংলাদেশকে আরো ১০০ মিলিয়ন ডলার সহায়তা দেব এডিবি

নিউজ ডেস্ক :: বাংলাদেশে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) মাধ্যমে গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়নে সহায়তার জন্য অতিরিক্ত ১০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং বলেন, ‘এই প্রকল্প বাংলাদেশকে বেসরকারি খাতে অর্থায়ন ত্বরান্বিত, অবকাঠামোগত উন্নয়ন ঘাটতি মেটাতে সরকারি অর্থায়নের ওপর চাপ হ্রাস এবং কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম করবে। এই ঋণ বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের (বিআইএফএফএল) আর্থিক ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করবে, যাতে পিপিপি বাস্তবায়নের মাধ্যমে টেকসই বেসরকারি বিনিয়োগ সহায়ক পরিবেশ গড়ে তোলা যায়।’ এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অর্থনৈতিক পরিবর্তন এবংবিস্তারিত…


বাংলাদেশ-ভারত সম্পর্কের ‘কালো মেঘ’ দূর করতে চায়

নিউজ ডেস্ক :: ঢাকা সফররত ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির পক্ষ থেকে বাংলাদেশকে বলা হয়েছে, বিভিন্ন কারণে দুই দেশের সম্পর্কের মধ্যে একটি মেঘ এসেছে, সেই মেঘটি দূর করতে হবে। বাংলাদেশও বলেছে, এটি দূর করতে হবে। ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর যমুনার সামনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্রসচিবের পক্ষ থেকে দেয়া বক্তব্য এবং তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের অবস্থানের কথা তুলে ধরেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সাংবাদিকদেরবিস্তারিত…


সিপিবি খুলনা মহানগর সাবেক সাধারণ সম্পাদক কমরেড অ্যাড. বাবুল হাওলাদারের শ্বশুরের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন

খুলনা প্রতিনিধি :: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগরের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর কমিটির সদস্য কমরেড অ্যাড. মোঃ বাবুল হাওলাদারের শ্বশুর ডাক বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোঃ ওবায়দুল গনি (৮৫) গত ০৮ ডিসেম্বর রাত ১০:৩০টায় টুটপাড়াস্থ নিজস্ব বাসভবনে বর্ধিক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ১ কন্যা, পুত্রবধূ, জামাতা, নাতিনাতনী, আত্মীয়-স্বজসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা জেলা ও মহানগরের পক্ষে জেলা সভাপতি কমরেড ডা. মনোজ দাশ ও সাধারণ সম্পাদক কমরেডবিস্তারিত…


শ্যামনগর উপজেলার ইসলামী জামায়াতে নবনির্বাচিত আমীর ও শপথ গ্ৰহন অনুষ্ঠান

আহসান হাবীব সিয়াম, শ্যামনগর প্রতিনিধি ::   বাংলাদেশ জামাতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ২০২৫-২০২৬ সেজনের জন্য শ্যামনগর উপজেলা শাখার রুকনদের প্রত্যক্ষ ভোটে নব-নির্বাচিত আমীর হয়েছেন মাওলানা আব্দুর রহমান। সোমবার বিকাল ৫ টায় সাতক্ষীরা জামায়তে আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে নবনির্বাচিত উপজেলা আমিরগণের নাম ঘোষনা ও তাদের শপথ বাক্য পাঠ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় নব-নির্বাচিত ৭ উপজেলা আমীরগনসহ উপস্থিত ছিলেন সাতক্ষীরা জামায়াতে আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সাতক্ষীরা জামায়াতে সাবেক আমীর মুহাদ্দিস রবিউল বাশার, সাতক্ষীরা জামায়াতে নায়েবে আমীর শেখ নুরুল হুদা, ডা: মাহমুদুল হক, সরকারীবিস্তারিত…