যশোরের শার্শা সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দুই নারী আটক

বেনাপোল প্রতিনিধি :: যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভালো কাজের প্রলোভনে ভারতে যাঅবৈধভাবে ওয়ার সময় দুই নারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
ভিসা না থাকায় অবৈধভাবে তারা ভারতে ঢোকার চেষ্টা করছিল বলে বিজিবি জানিয়েছে।
বুধবার সকালে শার্শা উপজেলার  রুদ্রপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় তাদেরকে আটক করা হয় বলে জানান খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের গোগা ক‍্যাম্পের কোম্পানি কমান্ডার মিজানুর রহমান।
আটককৃতরা হলেন, নেত্রকোনা জেলা সদরের হলইদাটি গ্রামের রুবি বেগম (২৬) ও চাঁদপুরের মতলব থানার দুর্গাপুর গ্রামের সাথী দাস (২৫)।
মিজানুর রহমান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালরা তাদেরকে ভারতে পাচার করছিল।অবৈধ পথে রুদ্রপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় তাদেরকে আটক করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দালালরা তাদেরকে ফেলে পালিয়ে যায়।
আটককৃতদেরকে অবৈধভাবে সিমান্ত অতিক্রমের অভিযোগে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে এই বিজিবি কর্মকর্তা জানান।





সম্পর্কিত সংবাদ

  • গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ: তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি
  • কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন বাবুলকে সম্বার্ধনা
  • নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত