বৈধপথে বিদেশে সর্বাধিক কর্মী পাঠিয়ে শেষ্ঠত্বের পুরস্কার পেলেন আল নূর ইন্টারন্যাশনাল

নিজস্ব প্রতিনিধি :: বৈধপথে বিদেশে সর্বাধিক কর্মী প্রেরণকারী রিক্রুটিং এজেন্সী হিসাবে শেষ্ঠত্বের পুরস্কার পেলেন আল নূর ইন্টারন্যাশনাল (আরএল নং-০৬৮৯) এর স্বত্বাধিকারী আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিকী।

বুধবার (১৮ ডিসেম্বর) সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস আয়োজিত অনুষ্ঠানে বিগত কয়েক বছরে বৈধপথে বিদেশে ১৭ হাজারের অধিক কর্মী প্রেরণ করে বিশেষ অবদান রাখায় শেষ্ঠত্বের পুরস্কার গ্রহণ করেন তিনি। সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার হাতে এ পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। “প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার ” প্রতিপাদ্যে সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উপলক্ষে শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর, সর্বোচ্চ রেমিট্যান্স প্রদানকারী কর্মীর সম্মাননা প্রদান, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 






সম্পর্কিত সংবাদ

  • ঝাউডাঙ্গায় বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের অ্যাডহক কমিটি করে শ্রমিক কার্ড যাচাই করে নির্বাচনের তারিখ ঘোষণা করা সিদ্ধান্ত
  • সাতক্ষীরা ল কলেজের অভাবনীয় সাফল্য
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • সাতক্ষীরায় প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনায় গণমাধ্যমের ভূমিকা বিষয়ক কর্মশালা
  • ঝাউডাঙ্গা কলেজে জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গা কলেজে জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬