সাতক্ষীরা সদর জেয়ালায় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : মহান বিজয় দিবস ও জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে সাতক্ষীরা সদরে জেয়ালা ইউরো স্পোর্টিং ক্লাবের আয়োজনে ব্যাডমিন্টন টুনামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
রবিবার  (২২ই ডিসেম্বর )  সন্ধ্যা সাড়ে ৭ টায়  সাতক্ষীরা সদরের ০৮ নং ধূলিহী ইউনিয়নের জেয়ালা গ্রামে ২০টি দলের অংশগ্রহণে এ খেলা অনুষ্ঠিত হয়।
ব্যাডমিন্টন টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করে ৮নং ধূলিহর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক মোঃ হাবিবুর রহমান হাবিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিশিষ্ট ব্যবসায়ী বনফুল সুইট হাউজ এর পরিচালক মোঃ খলিলুর রহমান বাবু।
চ্যাম্পিয়ন দলকে পুরুষ্কার হিসেবে ৫ হাজার টাকা ও রানার্স আপ দলকে একটি ৩ হাজার টাকা দেওয়া হয়।
উক্ত খেলাটি পরিচালনা করেন মোঃ হাবিবুর রহমান ও এবাদুল ইসলাম।





সম্পর্কিত সংবাদ

  • আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় সদর উপজেলা জাসাসের মিছিল
  • ঝাউডাঙ্গা হিফজুল কুরআন মাদ্রাসায় অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
  • ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা
  • শাল্যে যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
  • স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাথের দায়ে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ
  • সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়