ekabir
আশাশুনিতে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে রূপান্তরের উদ্যোগে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশে সুন্দরবন ম্যানগ্রোভ বন ও তার সংলগ্ন অঞ্চল সমূহের দূষণ কমানো এবং বাস্তু সংস্থান উন্নয়ন প্রকল্পের আওতায় সভায় মূল আলোচনা উপস্থাপন করেন, ইকো সুন্দরবন প্রকল্পের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া। মৌমাছি নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিকের সঞ্চালনায় সভায় দিকনির্দেশনা ও প্রস্তাবনামূলক আলোচনা রাখেন, আশাশুনি সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল, আশাশুনি সরকারি কলেজের প্রভাষক রবিউল ইসলাম, জার্নালিম ফর সুন্দরবন এর জেলা কমিটিরবিস্তারিত…
বুধহাটা ইসলামী ব্যাংক আইট লেটে গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার বুধহাটায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বুধহাটা বাজার আউট (লেট ১৪৩/০২) এর গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩ টায় আউট লেট কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ব্যাংকের স্বত্তাধিকারী নূরুল আফসার মুর্তাজার সভাপতিত্বে সভাপতিত্বে ও আউটলেট ইনচার্জ ফয়সাল আহমেদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা শাখার সেকেন্ড অফিসার মোঃ আজগর আলী (এফএভিপি)। বিশেষ অতিথি ছিলেন, ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ মোঃ সেলিম মল্লিক, এবিডি ইনচার্জ মোঃ আয়নাল সরদার, গ্রাহক পর্যায়ে বিশেষ অতিথি ছিলেন, আশাশুনি আলিয়া মাদ্রাসার সুপার ড. আবুল হাসান, জজ কোর্টের এপিপিবিস্তারিত…
কয়রায় বেশি দামে সার বিক্রির অভিযোগে ৩ ব্যবসায়ীকে জরিমানা
কয়রা(খুলনা) প্রতিনিধি :: খুলনার কয়রায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার কয়রায় বেশি দামে সার বিক্রির অভিযোগে ৩ ব্যবসায়ীকে জরিমানাবুধবার (১২মার্চ) দুপুরে উপজেলার আমাদী বাজারে বেশি দামে সার বিক্রি অভিযোগে মোঃ আসাদুল গাজী কে ৩ হাজার টাকা ও প্লাষ্টিক বস্তায় চাউল সরবারহের দায়ে ব্যবসায়ী মোঃ শাহিন গাজী, ও মোঃ জাহের আলী গাজীকে ৪ হাজার টাকা সহ ভ্রাম্যমান আদালতের অভিযানে মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস। উপজেলা নির্বাহী অফিসার রুলীবিস্তারিত…
কুরআন দিয়ে দেশ শাসন করলে দেশে ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস থাকবে না : মুহাঃ আব্দুল খালেক
নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, কুরআন দিয়ে দেশ শাসন না হওয়ার কারণে ঘুষ, দুর্নীতি, হত্যা, সন্ত্রাস, নৈরাজ্যের অভয়ারণ্যে পরিণত হয়েছে। বস্তুত, অপশাসন—দুঃশাসনমুক্ত করতে হলে দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হবে। জীবনের সকল ক্ষেত্রে পরিপূর্ণভাবে ইসলামের অনুসরণ করতে হবে। অন্যথায় আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। দেশে এমন লোকের শাসন প্রতিষ্ঠিত হতে হবে যারা আল্লাহকে ভয় পান। সে বৈশিষ্ট্যের লোক তৈরির জন্যই আল্লাহ আমাদেরকে রমজানের মত নিয়ামত দান করেছেন। তাই, দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তিরবিস্তারিত…
কলারোয়া নিউজ ও আওয়ার নিউজের নতুন কার্যালয় উদ্বোধন, ইফতার মাহফিল
কামরুল হাসান :: অনলাইন নিউজ পোর্টাল কলারোয়া নিউজ ও আওয়ার নিউজ বিডি ডটকম এর নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কলারোয়া থানা মসজিদের খতিব আরবি প্রভাষক সাংবাদিক আসাদুজ্জামান ফারুকী। বুধবার (১২ মার্চ) কলারোয়া হাসপাতাল সড়কস্থ মাস্টার লাল্টুর মার্কেটে অবস্থিত নতুন কার্যালয়ে আওয়ার নিউজ বিডির সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শফিকুল ইসলাম, কলারোয়া নিউজের উপদেষ্টা উপজেলাবিস্তারিত…
৩৪ লাখ টাকার ভ্যাট ফাঁকি, বিউটি ট্যোবাকোর কারখানা সিলগালা
নিউজ ডেস্ক :: বিপুল পরিমান ভ্যাট ফাঁকির অভিযোগে মানিকগঞ্জের শিবালয় উপজেলার বিউটি টোব্যাকোর সিগারেট তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। এ সময় কারখানাটি থেকে বিপুল পরিমান নকল ব্যান্ডরোল ও সিগারেটের শলাকা জব্দ করা হয়। সেই সঙ্গে বিউটি টোব্যাকোর কারখানা সিলগালা করে দিয়েছে যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বরত ম্যাজিস্ট্রেট। মঙ্গলবার ( ১১ মার্চ) শিবালয়ের নতুন পাড়ায় অবস্থিত কারখানায় এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ম্যাজিস্টেট, ভ্যাট কর্মকর্তা, কাস্টমস কর্মকর্তা ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথী দাস বলেন, বিউটি টোব্যাকোর বিরুদ্ধে প্রায় ৩৪ লাখ টাকার ভ্যাট ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে। কোম্পানিটি দীর্ঘদিন ধরে ভ্যাট ফাঁকি দিয়ে সিগারেট তৈরি করে বাজারজাত করে আসছে । এ কারণে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভ্যাট ফাঁকির সত্যতা পাওয়া গেছে। এছাড়া ফ্যাক্টরিতে থাকা নকল ব্যান্ডরোল ও সিগারেটের শলাকা জব্দ করা হয়েছে। তিনি আরও বলেন, পরিবেশ অধিদপ্তরের নিয়ম অমান্য করে কারখানা পরিচালনাসহ নানান অসঙ্গতি থাকায় বিউটি টোব্যাকোর কারখানাটি সিলগালা করে দেওয়াও হয়েছে। এই ঘটনায় ভ্যাট কর্মকর্তা ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা পৃথক পৃথক মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান ম্যাজিস্ট্রেট সাথী দাস। অভিযানের বিষয়ে জানতে চাইলে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন বলেন, ৩৪ লাখ টাকা ভ্যাট ফাঁকির অভিযোগ রয়েছে বিউটি টোব্যাকোর বিরুদ্ধে। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে জানা গেছে, মানিকগঞ্জের বিউটি টোব্যাকোর মালিক ন্যাশনাল সিগারেট ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের (এনসিএমএ) সাধারণ সম্পাদক নাজমুন নাহার লাকি।
কয়রায় নারী নির্যাতন ও ধর্ষনের বিচারের দাবিতে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ খুলনার কয়রায় সারাদেশে চলমান ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যা ৭ টায় কয়রা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কয়রা উপজেলা শাখার আয়োজনে উপজেলার তিনরাস্তার মোড়ে এই মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়রা উপজেলার আহবায়ক গোলাম রব্বানীর সভাপতিত্বে এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়রা উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মারুফ বিল্লাহ, মূখ্য সংগঠক ইমদাদুল হক টিটু, মুখপাত্র রওশন হৃদি, উপদেষ্টা সদস্য শাহরুল ইসলাম সুজন প্রমুখ। এ সময় বক্তরাবিস্তারিত…
শ্যামনগরে ধর্ষকদের দ্রুত শাস্তির দাবীতে মানববন্ধন।
আহসান হাবীব সিয়াম, শ্যামনগর :: বুধবার বেলা ১০ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্ত¡রে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে মানববন্ধন হয়েছে। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের দাওয়াহ বিষয়ক সম্পাদক হা. মাওঃ মিসবাহ উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, হা. মাওঃ মনিরুল ইসলাম আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি হা. মাওঃ আবুল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর উপজেলা শাখার সাবেক সভাপতি মাওঃ আবু বকর সিদ্দিক, শ্যামনগর দ্বীনি সংগঠনের সভাপতি উপাধ্যক্ষ মুহাদ্দিস খায়রুল বাসার, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মোঃ আবুজার উদ্দিন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ মাওঃ ইসমাইলবিস্তারিত…
আশাশুনিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ক এ্যাডভোকেসী সভা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে উপজেলা এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০.৩০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) শংকর কুমার মল্লিকের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইফুল ইসলাম। আগামী ১৫ মার্চ ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সভায় ক্যাম্পেইনের সুষ্ঠু বাস্তবায়ন, শিশুর পুষ্টি নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যসেবা কার্যক্রমের বিস্তৃতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আতাহার আলী খান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃবিস্তারিত…
আশাশুনাতে চোরসহ ৪ আসামী গ্রেফতার
জি এম মুজিবুর রহমান :: আশাশুনি থানা পুলিশ বিশেষ অভিযানে চোরসহ ৪ আসামী গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে প্রেরন করা হয়েছে।থানার অফিসার ইনচার্জ মোঃ নোমান হোসেন এর নেতৃত্বে এসআই মোঃ সাখাওয়াত হোসেন, এসআই মোঃ ফিরোজ আলম, এএসআই মোঃ আশিকুর রহমান অভিযান চালিয়ে সিআর-৭৪২/২৪ এর আসামী শোভনালী মধ্যপাড়ার আরশাদ সরদারের ছেলে কাইয়ুম সরদার, মামলা নং-০৭(০৮)২৪ এর তদন্তে প্রাপ্ত আসামী কুড়িকাহুনিয়া গ্রামের আঃ মজিদ শেখের ছেলে আসাদুল ইসলাম, চুরি মামলা নং-৮(০৩)২৫ এর আসামী চেউটিয়া গ্রামের আইয়ুব আলী বিশ্বাসের ছেলে মোক্তাজুল, গোয়ালডাঙ্গা গ্রামের অরুপ রাহা ওরফে কেনা রাহার পুত্র বিপ্লব রাহাকে থানা এলাকারবিস্তারিত…


