আশাশুনিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ক এ্যাডভোকেসী সভা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে উপজেলা এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০.৩০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) শংকর কুমার মল্লিকের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইফুল ইসলাম। আগামী ১৫ মার্চ ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সভায় ক্যাম্পেইনের সুষ্ঠু বাস্তবায়ন, শিশুর পুষ্টি নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যসেবা কার্যক্রমের বিস্তৃতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আতাহার আলী খান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রসূন কুমার মন্ডল, উপজেলা শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার বর্মণ ও স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ গোলক চন্দ্র বিশ্বাস প্রমুখ আলোচনা রাখেন।
« আশাশুনাতে চোরসহ ৪ আসামী গ্রেফতার (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) আশাশুনিতে শহীদ রফিকের কবর জিয়ারত করলেন ছাত্রশিবির নেতৃবৃন্দ »
সম্পর্কিত সংবাদ
আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশেবিস্তারিত…
আশাশুনির কুল্যায় মেধাভিত্তিক সংস্থার বৃত্তি প্রদান
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার কুল্যা মেধা ভিত্তিক সংস্থার উদ্যোগে কৃতিবিস্তারিত…


